করেছেন এবং তারপর কিভাবে তাকে বেচে থাকা ও উন্নৃতি লাভ করার যোগ্যতা দান করেছেন, তা জানিয়েছেন। বিপদ সমসিব্বতের সময়ই মআানুব্বের আসল প্রকৃতি খধর্বা পড়ে এখানে দেখানো হয়েছে, সুখের সময় মানুষের কী অবস্থা হয় এবং দুঃখের সময় কী অবস্থা হয়। মানুষের ভেতরে কত দ্রুত পরিবর্তন আসে, কত দুর্বলতার শিকার হয়, কত বড় বড় বুলি আওড়ায় এবং আদর্শের ওপর সে কেমন অস্থিতিশীল, তা এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে এটাও দেখানো হয়েছে যে, মানুষ যখন আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ও তার অনুগত হয়, তখন সে সঠিক পথ চিনতে পারে, প্রকৃত সত্য সম্পর্কে ওয়াকিফহাল হয় এবং আল্লাহ তায়ালা মানুষকে যে গুণবৈশিষ্ট্য দান করেছেন তা দ্বারা উপকৃত হয় । ‘আর যখন মানুষের ওপর কোনো দুঃখ মসিবত আসে তখন সে তার প্রতিপালককে পরম বিনয় সহকারে ডাকে ৷’ (আয়াত ৮) বস্তুত মানুষ যখন দুঃখ কষ্টে পতিত হয়, তখন তার স্বভাব প্রকৃতি নগ্নভাবে ধরা পড়ে, তার ওপর থেকে সমস্ত মরিচা দূর হয়ে যায়, সকল পর্দা সরে যায় এবং সমস্ত কু-সংস্কার ও কু-ধারণা সে ঝেড়ে ফেলে দেয়। ফলে সে তার প্রতিপালকের দিকে মনোনিবেশ করে এবং একমাত্র তার কাছেই বিনীত হয়। কেননা সে বুঝতে পারে যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। সে এও বুঝতে পারে যে, সে যেসব শরীক বা সুপারিশকারীর প্রতি বিশ্বাস রাখে, তা সবই মিথ্যা । কিন্তু যখনই বিপদ মসিবত দূর হয়ে যায়, যখনই আল্লাহ তায়ালা তাকে নেয়ামত ও অনুখহ দান করেন এবং তার দুর্যোগ হটিয়ে দেন, তখনই তার ওপর আবার মরিচা পড়ে, আল্লাহর একত্বের কথা সে ভুলে যায়, বিপদের সময় সে যে একমাত্র তার কাছেই ধর্না দিয়েছিলো ও তারই সাহায্য চেয়েছিলো তাও ভুলে যায়। সে সময় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ যে তাকে সাহায্য করতে ও বিপদ থেকে উদ্ধার করতে পারতো না, তা আর তার মনে থাকে না । ফলে সে আল্লাহর সাথে অন্য শরীক গণ্য করে। হয় সে জাহেলী যুগের মত অন্যদের সরাসরি মাবুদ হিসাবে গ্রহণ করে নতুবা কোনো বিশেষ চিন্তাধারাকে, মূল্যবোধকে, ব্যক্তিকে বা ব্যবস্থাকে আল্লাহর শরীক বানায়, যেমন বহু জাহেলী সমাজে করা হয়। শেষোক্ত ক্ষেত্রে মানুষ নিজের প্রকৃতির লালসাকে, কামনা ও বাসনাকে, বাঞ্ছিত বস্তুকে, ভীতিজনক ব্যক্তি বা বস্তুকে, সম্পদ সম্পত্তিকে, সন্তান সন্তভুতিকে, মুরব্বীদের বা শাসকদের আল্লাহর মতোই বা তার চেয়েও একনিষ্ঠভাবে পূজা করে, সেগুলোকে আল্লাহর মতোই বা তার চেয়েও বেশী ভালোবাসে । শেরেক বহু রকমের হয়ে থাকে । কোনোটা এতো সূক্ষ্ম যে, মানুষ তাকে শেরেকই মনে করে না। কেননা তা প্রচলিত শেরেকের আকৃতি ধারণ করে না, কেবল প্রকৃতিগতভাবে তা শেরেকের আওতাভুক্ত । কিন্তু এর পরিণতি হয়ে থাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্টতা। কেননা আল্লাহর পথ একটা- একাধিক নয়। একমাত্র এককভাবে তাকে ভালোবাসলে, তার কাছে একনিষ্ঠভাবে ধর্না দিলে এবং একমাত্র তার এবাদাত করলেই তাকে পাওয়া যায়৷ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে অন্তরে আর কাউকে তার সাথে অংশীদার করার অবকাশ থাকে না । ধন সম্পদ, সন্তান সন্তুতি, দেশ, বন্ধু-বান্ধব বা আত্মীয়কে তার সমপর্যায়ে রাখা চলে না। এর কোনো একটাকেও আল্লাহর সমপর্যায়ে রাখলে তা শেরেকে পরিণত হবে এবং গোমরাহী বলে গণ্য হবে। ‘বলো, তুমি কিছুকাল তোমার কুফরীর সুফল ভোগ করে নাও । তুমি তো অবশ্যই দোযখবাসী । ' | ৩৯ সুক্থা আৰ্ম ক্সুমার_______________ (২১৭১) পারা ২৩ মলখিল ৬ খিশলাল ১৭তম ২%Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।