[_ ফ্সীর ফী যিলালিল কেলর্ূআন | প্রকাশ্য লক্ষণগুলোতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে । এজন্যেই জিজ্ঞেস করা হচ্ছে যে, এমন | দেদীপ্যমান সত্যের দর্শন থেকে মানুষের মনকে কিভাবে বিভ্রান্তি ও বিচ্যুত করা সম্ভব? ‘এই হচ্ছেন তোমাদের প্রভু আল্লাহ তায়ালা । সম রাজত্ব তারই । তিনি ছাড়া কোনো মাবুদ নেই । অতএব তোমরা পথচ্যুত হয়ে কোথায় যাচ্ছ?’ মহান আল্লাহর একত্ব ও সর্বময় ক্ষমতার নিদর্শনের এই সুস্পষ্ট দর্শনের পর পরবর্তী আয়াতে মানুষকে তার নিজ সত্তা সম্পর্কে চিন্তা-ভাবনা করতে বলা হচ্ছে, তাকে কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার মধ্য থেকে যে কোনো একটা পথ বেছে নিতে বলা হচ্ছে, আর এই পথ বেছে নেয়ার দায়দায়িত্ তাকেই নিতে বলা হচ্ছে। অতপর এই যাত্রার শেষ গন্তব্যস্থল এবং সেখানে তার জন্যে যে হিসাবনিকাশ অপেক্ষা করছে, তা দেখানো হচ্ছে । যিনি তাকে তিন রকমের অন্ধকারের মধ্য দিয়ে সৃষ্টি করেন এবং তারা যা কিছু হৃদয়ের অভ্যন্তরে গোপন করে রাখে তা যিনি জানেন, তিনিই তার এই হিসাব নিকাশ গ্রহণ করবেন । ‘যদি তোমরা অকৃতজ্ঞতা প্রদর্শন কর, তা হলে (আল্লাহর কিছুই আসে খায় না।) তিনি তোমাদের মুখাপেক্ষী নন .......’ (আয়াত ৭) মাতৃগর্ভে বিকাশ বৃদ্ধির এই সফরটা দীর্ঘ যাত্রাপথের একটা ধারা মাত্র । এর পরই আসছে মাতৃগর্ভের বাইরের জীবনের স্তর । তারপর আসবে হিসাব ও কর্মফল পাওয়ার স্তর । মহাজ্ঞানী মৃহান সষ্টার ব্যবস্থাপনা ও পরিকল্পনাক্রমেই একে একে এ স্তরগুলো আসে ও যায় । মহান আল্লাহ দুর্বল ও দরিদ্র মানুষের কাছে কোনো ব্যাপারেই মুখাপেক্ষী নন। মানুষের দুর্বলতার পরিপ্রেক্ষিতে তিনি কেবল নিজ দয়াগুণেই মানুষের তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করেন। ‘তোমরা যদি অকৃতজ্ঞতা প্রদর্শন করো, তা হলে আল্লাহ তায়ালা তোমাদের মুখাপেক্ষী নন ৷' ॥না। আর তোমাদের কুফরী এবং অকৃতজ্ঞতায়ও তার কণা পরিমাণ ক্ষতি বা লোকসান হয় না। তবে তিনি কাফেরদের কুফরীতে সম্তুষ্ট হন না এবং তা পছন্দও করেন না। তিনি তার বান্দাদের কুফরীতে সন্তুষ্ট হন না ।' ‘আর যদি তোমরা শোকর করো তবে তিনি তোমাদের ওপর খুশী হবেন’ অর্থাৎ এটা তিনি ‘তোমাদের জন্যে পছন্দ করবেন এবং এ জন্যে তোমাদের ভালোও বাসবেন। এরপর বলা হচ্ছে যে, প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মের জন্যেই দায়ী, একমাত্র নিজের কাজের জন্যেই তাকে হিসাব দিতে হবে, কেউ অন্যের দায়িত্ব বহন করবে না। কেননা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। ‘কোনো গুনাহকার অন্যের গুনাহর দায়িত্ব বহন করে না। আর সর্বশেষ গপ্তব্য একমাত্র আল্লাহই, আর কেউ নয়। তার কাছ থেকে কারো পালানোর জায়গা নেই এবং আল্লাহ্ ছাড়া আর : কেউ কাউকে আশ্রয় দিতে পারেনা ৷' TT OO জলত গর তোমরা কি কাজ করছিলে ৷’ এ ব্যাপারে তার অজানা কিছু নেই । কেননা- ‘তিনি হৃদয়ের মধ্যে গোপন করা সব কিছু জানেন।' এ হচ্ছে পরিণতি । আর এই সাথে হেদায়াতের প্রমাণাদিও বর্ণনা করা হলো । এ হচ্ছে বিভিন্ন পথের মিলনস্থল । তাই এখানে বসে প্রত্যেককে নিজ নিজ পথ বেছে নিতে হবে যুক্তি প্রমাণের আলোকে, বিচক্ষণতা সহকারে এবং জ্ঞান ও চিন্তাভাবনার সাহায্যে । [5 স্লা আবম আলাল _ হেৰত সানা ওত সলিল ৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।