[_ তাফসীর ফী ফিলালিল কেশরআল আর যখন মানুষ তার নিজের সত্বা সম্পর্কে চিন্তা করে, তখন দেখতে পায় যে, এই সত্ত্বাকে সে নিজে সৃষ্টি করেনি এবং এর সৃষ্টি সম্পর্কে স্বয়ং আল্লাহ তায়ালা তাকে যা কিছু তথ্য জানিয়েছেন | তা ছাড়া সে আর কিছুই জানে না। সে আরো জানতে পারে যে, প্রত্যেক মানুষেরই সত্ত্বা একই প্রকৃতি এবং একই বৈশিষ্ট্যসম্পন্ন, যা তাকে অন্যান্য সৃষ্টি থেকে পৃথকভাবে চিহ্নিত করে। এই বৈশিষ্ট্যগুলোর আওতায় এসে যায় পৃথিবীর সকল মানুষ ৷ পৃথিবীর সকল অঞ্চল ও সকল প্রজন্মের কোটি কোটি মানুষের মনমানসিকতা ও স্বভাব বৈশিষ্ট্য একই রকমের ৷ আর প্রত্যেকের জোড়াও তারই মতো । এ সকল বৈশিষ্ট্যের খুঁটিনাটি ব্যাপারে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু সকল নারী ও পুরুষের মধ্যে সাধারণ মানবীয় বৈশিষ্ট্যের দিক থেকে মোটামুটি মিল রয়েছে। এ দ্বারা প্রমাণিত হয়, মানুষ সৃষ্টির মূল নকশা ও পরিকল্পনায় নারী পুরুষে কোনো ভেদাভেদ ছিলো না। | মানব সত্ববার জোড়ার এই বেশিষ্ট্যের উল্লেখের সাথে সাথে বলা হচ্ছে, পশুদের বেলায়ও এই বৈশিষ্ট্য বহাল রয়েছে। এ থেকে বুঝা যায়, সকল প্রাণীর সৃষ্টির মূলে একই মূলনীতি কার্যকর | ছিলো। ‘আর তোমাদের জন্যে আল্লাহ তায়ালা পশুদের মধ্য থেকে আট জোড়া সৃষ্টি করেছেন ।' অন্য আয়াতে এই আট জোড়ার বিবরণ এসেছে এভাবে, মেষ (নারী ও পুরুষ), ছাগল (নারী ও পুরুষ) গরু (নারী ও পুরুষ) এবং উট (নারী ও পুরুষ) । নারী ও পুরুষকে একত্রে উল্লেখ করে জোড়া বলা হয়ে থাকে । এভাবে তারা সামগ্রিকভাবে আট জোড়া হলো। ‘তোমাদের জন্যে নাযিল করেছেন’ কথা দ্বারা বুঝানো হয়েছে যে, আল্লাহ তায়ালা তাদের মানব জাতির অনুগত করে | দিয়েছেন। এই অনুগত করাটাও আল্লাহর পক্ষ থেকে নাযিল করা । তার পক্ষ থেকে এটা অনুমোদিত । | মানুষ ও পশুর ভেতরে নর নারীর জোড়া সৃষ্টির এই প্রক্রিয়া সমভাবে প্রচলিত- এ কথা উল্লেখ করার পর মাতৃগর্ভে এদের জন্মের কি কি স্তর পার হতে হয় তা বর্ণনা করা হচ্ছে, ‘তোমাদেরকে তোমাদের মায়ের পেটে পর্যায়ক্রমে সৃষ্টি করেন।' যেমন বীর্যফোটা থেকে জমাট রক্তে, জমাট রক্ত থেকে গোশতের টুকরোয় রূপাস্তর, অতপর এই স্তর থেকে মানুষের উপাদান ও আকৃতি স্পষ্ট বুঝা যায়, LE Se in a ‘তিনটি অন্ধকারের মধ্য দিয়ে........... প্রথম অন্ধকারটা হলো থলির অন্ধকার, 4 OE 2 PE PEE EE EET বং তৃতীয় যে পেটে এই জরায়ু থাকে সেই পেটের অন্ধকার । এই তিন রকমের অন্ধকারের BRE SH BES Sl DIRE SE ED MATES WB SUA তত্ত্বাবধান করেন, বেড়ে ওঠার শক্তি দেন, ক্রমবিকাশ ও ক্রমোন্নতির ক্ষমতা দেন এবং তার সৃষ্টা তার জন্যে যেভাবে পূর্ণাংগ মানুষের রূপ ধারণ করার পরিকল্পনা করেছেন সেভাবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেন। এবার মানব ভ্রুণের এই স্বল্পমেয়াদী অথচ সুদূরপ্রসারী সফরের দিকে লক্ষ্য করুন, এই বিকাশ, বৃদ্ধি ও অগ্রগতির কথা ভাবুন এবং সেই বিস্বয়কর বৈশিষ্ট্যগুলো নিয়ে চিন্তাভাবনা করুন, যা এই দুর্বল কোষটাকে তার বিস্ময়কর অভিযাত্রার দিকে টেনে নিয়ে যায়। ভেবে দেখুন, যে মানুষের জ্ঞান, দৃষ্টি ও ক্ষমতার আওতার বাইরে গভীর অন্ধকারের ভেতর দিয়ে এ বিস্ময়কর বিকাশ বৃদ্ধির প্রক্রিয়া কিভাবে চলে । এই প্রক্রিয়া নিয়ে ভাবলেই মানুষের মন মহান সৃষ্টার হাত সক্রিয় দেখতে পায়। দেখতে পায় সেই জীবস্ত, স্পষ্ট ও মূর্তিমান হাতের নিদর্শনের মাধ্যমে, দেখতে পায় সৃষ্টি প্রক্রিয়ার একত্ববের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।