‘তিনি ন্যায়সংগতভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন৷’ তিনি তো কেতাবও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। সুতরাং মহাবিশ্বে কার্যকর সত্য ও ন্যায়নীতি এবং এই কেতাবের মধ্যে কার্যকর সত্য ও ন্যায়নীতি একই জিনিস, তা একই উৎস থেকে নির্গত এবং মহাবিজ্ঞানী, মহা শক্তিশালী স্রষ্টার একত্ববেরই নিদর্শন বহন করে। ‘রাত দিয়ে দিনকে এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন ।’ এটা একটা তাৎপর্যপূর্ণ বাচনভংগি, যা সাম্প্তিককালে আবিস্কৃত পৃথিবীর গোলাকার হওয়ার তত্ত্বের প্রতি দৃষ্টি দিতে পাঠককে বাধ্য করে। এ কথা সত্য যে আমি সমগ্র যিলালুল কোরআনে এই মনোভাব পোষণ করে এসেছি যে, মানুষের রচিত বা আবিষ্কৃত মতবাদগুলোর ওপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা করবো না । কেননা ওগুলো কখনো ভূল, কখনো সঠিক, কখনো গ্রহণযোগ্য কখনো বাতিল সাব্যস্ত হয়ে থাকে। অথচ কোরআন চিরসত্য । এর সত্যতার প্রমাণ সে নিজেই বহন করে । দুর্বল ও সীমিত ক্ষমতার অধিকারী মানুষের আবিষ্কার উদ্ভাবনের দেয়া সম্মতি বা অসম্মতি থেকে কোরআন নিজের বক্তব্যের সত্যাসত্য প্রমাণ করার অপেক্ষায় থাকে না! কিন্তু এই মনোভাব পোষণ করা সত্তেও এ আয়াতটার বর্ণনাভংগি আমাকে পৃথিবীর গোলাকার হওয়ায় তত্ত্ব নিয়ে ভাবতে বাধ্য করছে । ভূপৃষ্ঠে বাস্তবিকভাবে দৃষ্টিগোচর একটা সত্য এখানে তুলে ধরা হয়েছে। গোলাকার পৃথিবী সূর্যের সন্মুখে নিজেরই চারপাশে ঘোরে । এই ঘোরার সময়ে তার গোলাকার পৃষ্ঠের যে অংশটা সূর্যের সন্মুখে থাকে তা সূর্যালোকে উদ্ভাসিত হয় এবং সেই স্থানে দিন হয়। কিন্তু এই অংশটা স্থিতিশীল থাকে না । কেননা পৃথিবী আবর্তনশীল । যখনই তা আবর্তিত হয়, অমনি রাত এসে সেই অংশটাকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় যেখানে দিন ছিলো। আর এই ভূ-পৃষ্ঠ গোলাকার বিধায় দিন তাকে ঢেকে দেয় এবং তার অব্যবহিত পরই আবার রাত এসে তাকে ঢেকে দেয়। আবার কিছু সময় অপরদিক থেকে দিন উদ্ভূত হয়ে রাতের ওপর চড়াও হয়। এভাবেই চলতে থাকে চিরন্তন আবর্তন । ‘রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন।' আয়াতের ভাষা আকৃতি, অবস্থা এবং পৃথিবী ও তার আবর্তনের ধরন চিহ্নিত করছে। পৃথিবী গোলাকার ও তার ঘূর্ণায়মান হওয়ার মতবাদ দ্বারা রাতের এ অংশটার অধিকতর নির্ভুল তাফসীর পাওয়া যায় । ‘আর তিনি সূর্য ও চন্দ্রকে অনুগত করেছেন। উভয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকে ।' সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে। উভয়ে আল্লাহর হুকুমে চলে । আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ দাবী করে না এবং করতে পারে না যে, সে চন্দ্র ও সূর্যকে পরিচালনা করে। আবার স্বাভাবিক বিবেকবুদ্ধি এ কথাও মানতে রাযি নয় যে, উভয়ে কোনো চালক ছাড়াই চলতে সক্ষম । কোটি কোটি বছর ধরে এমন সুশৃংখলভাবে চলতে থাকা যে, এক চুলও পরিবর্তন নেই, কোনো পরিচালক ও নিয়ন্ত্রক ছাড়া সম্ভব নয়। একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সূর্য ও চন্দ্র এভাবে চলতে থাকবে । আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না সেই মেয়াদের পরিমাণ কী । “মনে রেখো, তিনিই মহাশক্তিধর, ক্ষমাশীল ৷” অর্থাৎ সর্বময় ক্ষমতা, সীমাহীন শক্তি এবং পরাক্রম সত্তেও তিনি ক্ষমাপ্রার্থী ও পাপের পথ থেকে ফিরে আসা লোকদের জন্যে ক্ষমাশীল । চাই তারা অতীতে যতোই কুফরী, মিথ্যাচার ও শেরেকে লিপ্ত থাক না কেন, তাদের সামনে সব সময় তাওবার দরজা খোলা আছে। মহাবিশ্বের অথৈ দিগন্তে দৃষ্টি আকর্ষণের পর বান্দাদের নিজ সত্তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং মানুষ ও তাদের বশীকৃত প্রাণীদের ইহকালীন জীবনের দিকে ইংগিত করে বলা হচ্ছে, ‘তোমাদের তিনি একই সত্ত্বা থেকে সৃষ্টি করেছেন [৩5 সা আকল কত লাল তত লিল ৬] www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।