যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

গোটা প্রকৃতিতে ছড়িয়ে আছে তাওঙ্ছীদের প্রমাণ পরবর্তী আয়াতে মোশরেকদের সেই ধারণার নিকৃষ্টতা ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা যদি কোনো সন্তান গ্রহণ করতে চাইতেন, তাহলে নিজের সৃষ্টির মধ্য থেকে যাকেই চাইতেন তাকেই গ্রহণ করতে পারতেন ৷’ (আয়াত ৪) এটা চিন্তাধারা সংশোধনের উদ্দেশ্যে তর্কের খাতিরে সাময়িকভাবে ধরে নেয়া একটা বিষয়ে মতো । বলা হচ্ছে যে, আল্লাহ তায়ালা যদি কোনো সন্তান গ্রহণ করতে চাইতেন, তাহলে তার সৃষ্টিজগতের মধ্য থেকে যে কোনো একটা সৃষ্টিকে গ্রহণ করতে পারতেন । কেননা তার ইচ্ছার পথে কেউ বাধা দিতে পারে না । তাঁর ইচ্ছা বাধাবন্ধনহীন ও চূড়ান্ত, কিনু আল্লাহ তায়ালা নিজেকে ' সন্তান গ্রহণের অপবাদ থেকে মুক্ত ও পবিত্র রেখেছেন। এরপর তার সন্তান থাকার কথা বলা এবং অমুকে তার সন্তান ইত্যাদি বলার অধিকার কারো নেই । এটা একমাত্র আল্লাহরই একচ্ছত্র অধিকার, একচ্ছত্র সিদ্ধান্ত ও একচ্ছত্র ইচ্ছা । আল্লাহ তায়ালা আয়াতের শেষাংশে সন্তান গ্রহণের এ অপবাদ খন্ডন কর বলেছেন- ‘তিনি পবিত্র! তিনিই এক, অদ্বিতীয়, মহাপরাক্রমশালী আল্লাহ ৷' সন্তান গ্রহণের প্রশ্ব ওঠে কোথেকে? তিনি তো সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর পরিচালক ও ব্যবস্থাপক, সকল বস্তু ও সকল প্রাণী তারই মালিকানাভুক্ত সম্পত্তি । ‘তিনি আকাশ ও পৃথিবীকে ন্যায়সংগতভাবে সৃষ্টি করেছেন । রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন ।' (আয়াত ৫) আকাশ ও পৃথিবীর সাম্রাজ্য, দিন ও রাত, সূর্য ও চন্দ্রকে অনুগত ও বশীভূত করে রাখার প্রতি এই দৃষ্টি আকর্ষণী বক্তব্য মানবীয় বিবেকবুদ্ধিতে আল্লাহ তায়ালা সম্পর্কে এই সত্য বদ্ধমূল করছে যে, তীর কোনো সন্তান বা অংশীদার থাকা তার সাথে সংগতিপূর্ণ নয়। কেননা যিনি এই বিশ্বজগত একাকীই সৃষ্টি করেছেন, তিনি কোনো সন্তান বা অংশীদারের মুখাপেক্ষী থাকেন না৷ আকাশ ও পৃথিবীর সৃষ্টি কৌশল এবং বিশ্বজগতের পরিচালনাকারী প্রাকৃতিক বিধিমালায় মহান সৃষ্টিকর্তার একত্ববের নিদর্শন সুস্পষ্ট, এমনকি আকাশ ও পৃথিবীর দিকে খালি চোখে তাকালেও মনে হয়, যে ইচ্ছাশক্তি ও সিদ্ধান্তকারী শক্তি এর সৃষ্টি এবং ব্যবস্থাপনার পেছনে সক্রিয়, তা এক ও অদ্বিতীয় । এ যাবত মানুষের যতো আবিষ্কার উদ্ভাবনের তথ্য জানা গেছে, তাতেও | পৰ্যাপ্ত একত্বের প্রমাণ মেলে বিশ্বজগতের যতটুকু এ যাবত মানুষের কাছে পরিচিত হয়েছে, তা এমন সব অণু-পরমাণু দিয়ে গঠিত, যা এই স্বভাব প্রকৃতির অধিকারী, আর সেই অণু-পরমাণুও একই স্বভাব প্রকৃতির অধিকারী রশ্মিসমূহ দ্বারা গঠিত। এ কথাও সন্দেহাতীতভাবে জানা গেছে, আমরা যে পৃথিবীতে বাস করি, সেখানে অথবা সমস্ত গ্রহ নক্ষত্রে যে সমস্ত অণু-পরমাণু রয়েছে এবং সেসব অণু-পরমাণু দ্বারা গঠিত যেসব বস্তু রয়েছে, তার সবই স্থায়ীভাবে আবর্তনশীল। এই আবর্তন একটা চিরস্থায়ী বিধান ক্ষুদ্র অণু-পরমাণু থেকে শুরু করে বিশালাকার নক্ষত্র পর্যন্ত কোনো কিছুই এই বিধানের বাইরে নয়। এটাও জানা গেছে যে, এই আবর্তনের আগে একটা চিরস্থায়ী বিধি ব্যবস্থা রয়েছে, যা বিশ্বজগতের সৃষ্টির একত্ব ও ব্যবস্থাপনার একত্বের অকাট্য সাক্ষ্য দেয়। উপরস্ভু এই বিশ্বজগতের পরিকল্পনায়ও যে এক্য রয়েছে, মানব জাতি প্রতিনিয়ত তার প্রমাণাদি একের পর এক উদঘাটন করে চলেছে। এই পরিকল্পনায় এমন একটা চির স্থায়ী ন্যায়নীতিরও উপস্থিতির সন্ধান পাওয়া গেছে, যা কারো খেয়াল খুশী বা ঝৌকের বশে পরিবর্তিত হয় না, তার রদবদল ঘটে না এবং তা কোনো পক্ষপাতিত্ব দোষেও দুষ্ট হয় না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।