বস্তুত মোশরেকরা স্বীকার করতো যে, আল্লাহ তায়ালাই তাদের ও আসমান যমীনের সৃষ্টিকর্তা, কিন্তু যিনি সৃষ্টিকর্তা, একমাত্র তারই উপাসনা এবং একমাত্র তারই নির্ভেজাল ও নিরং আনুগত্য করা উচিত- এই স্বভাবগত যুক্তি তারা গ্রহণ করেনি । তারা বরঞ্চ একটা উদ্ভট কাল্পনিক মতবাদ তৈরী করেছিলো। সেটা ছিলো এই যে, ফেরেশতারা আল্লাহর মেয়ে । এই ধারণার ভিত্তিতে তারা ফেরেশতাদের কাল্পনিক প্রতিমূর্তি তৈরী করতো এবং সেগুলোর পূজা করতো । সেই সাথে তারা দাবী করতো যে, ফেরেশতাদের মূর্তির পূজা করাতে কোনো দোষ নেই । কেননা এ পূজা নিছক ফেরেশতাদের সন্তুষ্ট করার জন্যে করা হয় না; বরং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করা হয় পূজায় তুষ্ট হয়ে ফেরেশতারা তাদের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তাদের আল্লাহর ঘনিষ্ঠ ও নিকটবর্তী করবে, এই আশায় তারা এসব মূর্তির পূজা করতো । এসব মূর্তির মধ্যে উল্লেখযোগ্য ছিলো লাত, মানাত ও উষ্যা । অথচ এই বিশ্বাসটা সহজ সরল ও স্বভাবসুলভ চিন্তাধারা থেকে বিচ্যুত হয়ে চরম বিকৃতি এবং ভ্রষ্টতার পথে পা বাড়ানোর শামিল । কেননা ফেরেশতারা যেমন আল্লাহর মেয়ে নয়, তেমনি মূর্তিগুলোও ফেরেশতাদের প্রতিমূর্তি নয় । আর মহান আল্লাহও এই বিচ্যুতি ও ভ্রষ্টতায় খুশী নন। তিনি তাদের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করতেও প্রস্তুত নন আর এ পন্থায় কাউকে তিনি নিকটবর্তীও হতে দেন না। যে সহজ সরল ও নির্ভেজাল তাওহীদ বিশ্বাস নিয়ে ইসলাম এসেছে এবং যা প্রত্যেক রসূল প্রচার করেছেন, তা থেকে মানব জাতি যখনই বিচ্যুত হয়, তখনই প্রকৃতির স্বভাবগত যুক্তি থেকে সে বিচ্যুত হয়। আজকাল আমরা সর্বত্র ধর্মযাজক ও ওলী আওলিয়াদের উপাসনা দেখতে পাই । প্রাচীন আরবদের ফেরেশতা পূজা বা ফেরেশতাদের মূর্তিগুলো পূজা করার সাথে এর সাদৃশ্য রয়েছে। আল্লাহর নৈকট্যলাভ ও আল্লাহর কাছে তাদের সুপারিশ লাভের আশা উভয় ক্ষেত্রেই সমভাবে বিদ্যমান । অথচ সুপারিশ ও নৈকট্য লাভের পন্থা আল্লাহ তায়ালা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। সে পন্থাটা হলো নির্ভেজাল তাওহীদ, এই আদিম পদ্ধতির সুপারিশ বা মধ্যস্থতার সাথে যার কোনো সাদৃশ্য বা মিল নেই। “নিশ্চয় আল্লাহ্ তায়ালা সেই ব্যক্তিকে সুপথ দেখান না যে মিথ্যুক, অতিশয় অবিশ্বাসী ৷' মোশরেকরা মিথ্যুক । কারণ একে তো তারা ফেরেশতাদের আল্লাহর মেয়ে বলে, যা নির্জলা মিথ্যা । উপরস্তভু এই মূর্তিপূজাকে তারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের মুক্তির ব্যবস্থা বলে প্রচার করে থাকে । অথচ এটাও মিথ্যা প্রচারণা । মোশরেকরা অতিশয় অবিশ্বাসীও। কেননা তারা মূর্তিপূজার মাধ্যমে আল্লাহর নির্ভেজাল এবাদাতে অবিশ্বাস প্রকাশ করছে এবং আল্লাহর সুস্পষ্ট ও অকাট্য আদেশের অবাধ্যতা প্রদর্শন করছে। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ ও তার প্রতি কুফরী যে ব্যক্তিই করে, আল্লাহ তায়ালা তাকে সুপথ দেখান না। কেননা সুপথপ্রাপ্তি হচ্ছে একটা পুরস্কার । আল্লাহর প্রতি একনিষ্ঠ মনোনিবেশ । নির্ভেজাল আনুগত্য, তার মনোনীত পথপ্রাপ্তির আকাংখা এবং তার অনুসন্ধানের বিনিময়ে ও প্রতিদানে এ পুরস্কার দেয়া হয় । যারা মিথ্যাচার ও কুফরীতে লিপ্ত থাকে তারা আল্লাহর হেদায়াত ও অভিভাবকত্ব পাওয়ার যোগ্য নয়। কেননা তারা নিজেরাই সে পথ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।