না, উপকারও নয়। সুতরাং তাদের কারো কাছে তার মাথা নত করার প্রয়োজন হয় না। তারা সবাই তারই মতো । লাভ লোকসান করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ তায়ালাই সব কিছুর দাতা অথবা বঞ্চিতকারী। একমাত্র তিনিই ধনী আর সমগ্র সৃষ্টি দরিদ্র । কাজেই আল্লাহ ছাড়া আর কারো কাছে তার ধর্না দেয়ার প্রয়োজন নেই । যে ব্যক্তির মন এক আল্লাহ তায়ালাকে বিশ্বাস করে, সে সমগ্র সৃষ্টিজগত পরিচালনাকারী প্রাকৃতিক নিয়মের একত্বেও বিশ্বাস করে, আর এ কথাও বিশ্বাস করে যে, আল্লাহ তায়ালা মানব জাতির জন্যে যে জীবন ব্যবস্থা মনোনীত করেছেন, তা সেই প্রাকৃতিক বিধানেরই অংশবিশেষ এবং এই জীবন ব্যবস্থার অনুসরণ ছাড়া মানব জীবন এই বিশ্ব প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলতে পারে না যার ভেতরে সে বসবাস করে। এ বিশ্বাসের কারণেই সে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা খহণ করে না এবং গোটা প্রাকৃতি ব্যবস্থার সাথে সমন্বিত ও সামঞ্জস্যশীল, আল্লাহর শরীয়ত ছাড়া আর কোনো কিছুর আনুগত্য অনুসরণও করেনা । যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর একত্বের ধারণা বদ্ধমূল হয়, সে আল্লাহর সৃষ্টি করা বিশ্বজগতের প্রতিটা বস্তু বা প্রাণীর সাথে নিজের নৈকট্য অনুভব করে। এমন একটা বন্ধুপ্রতিম বিশ্বে সে বাস করে যা তার প্রতি সহমর্মিতা পোষণ করে ও তার প্রতি সাড়া দেয়। সে তার চারপাশের সব কিছুতে আল্লাহর হাত রয়েছে বলে অনুভব করে। ফলে সে আল্লাহর সাথে এবং তার চোখে পড়া ও হাতে লাগা প্রত্যেকটা সৃষ্টির প্রতি সখ্য অনুভব করে এবং এই পরিবেশেই সে বেঁচে থাকে । অনুরূপভাবে সে এ ব্যাপারে সচেতন থাকে যে, সকল বস্তুর স্রষ্টা, সকল জীবের জীবনদাতা, সকল জীব ও বস্তুর প্রভু এবং তার প্রভু মহান আল্লাহর হুকুম ও অনুমতি ছাড়া কাউকে কষ্ট দেয়া, কোনো বস্তু নষ্ট করা এবং কোনো জিনিস বা প্রাণীকে ব্যবহার করা থেকে বিরত থাকা তার কর্তব্য । এই একত্ববাদ বা তাওহীদ বিশ্বাসের লক্ষণাদি চিন্তায় ও অনুভূতিতে এবং সকল কাজে ও ‘আচরণে প্রকাশ পায় আর তা মানবজীবনের জন্যে একটা পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা তৈরী করে দেয় । বস্তুত তাওহীদ কেবল মুখে উচ্চারিত একটা কথা কখনো নয়। সে কারণেই তাওহীদী আকীদা বিশ্বাস যুক্তি প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করার প্রয়াস, তার ব্যাখ্যা বিশ্লেষণ ও তার পুন পুন আলোচনা কোরআনে এতো বেশী দেখা যায়! কেননা এ বিষয়টা সর্বকালে ও সকল পরিবেশে এতো গুরুত্বপূর্ণ যে, প্রত্যেকেরই তা বুঝা দরকার ৷ তাই তাওহীদ একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যাপক বিষয় ৷ ‘জেনে রেখো, নির্ভেজাল আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য ।' এটা একটা গম্ভীর ঘোষণা । এর বর্ণনাভংগি খুবই লক্ষণীয় । কথাটার শুরু হয়েছে সতর্কতার সংকেতবাহী অব্যয় ‘আলা’ দিয়ে, যার অর্থ দাড়ায়, ‘জেনে রেখো’, ‘মনে রেখো’ বা ‘সাবধান’ । আর ‘কাসর’-এর প্রক্রিয়ার কথাটা উচ্চারিত হওয়ায় এর অর্থ দাড়ায় একমাত্র আল্লাহরই প্রাপ্য । এভাবে শাব্দিক গঠনপ্রণালী দিয়েই বিষয়টির ওপর প্রচন্ড গুরুত্ব দেয়া হয়েছে। কেননা এটা সেই স্তম্ভ, যার ওপর গোটা জীবনই শুধু নয়, বরং গোটা সৃষ্টি জগতেরই ভিত্তি প্রতিষ্ঠিত । এ জন্যেই এরূপ প্রবল ও জোরদার ভংগিতে কথটা বলা হয়েছে যে, “মনে রেখো' একমাত্র আল্লাহরই প্রাপ্য নির্ভেজাল আনুগত্য ৷’ এর পরে আলোচনা করা হয়েছে মোশরেকদের সেই জটিল ভুয়া ও খৌড়া যুক্তিটা নিয়ে, যা দিয়ে তারা তাওহীদী আকীদা বিশ্বাসের মোকাবেলা করতো । ‘আর যারা আল্লাহ্ তায়ালা ছাড়া অন্যদের মনিব হিসাবে গ্রহণ করে, তারা যুক্তি দেয় যে, আমরা তো এ সব দেব-দেবীর উপাসনা কেবল এ জন্যেই করি যেন তারা .আমাদের আল্লাহর : ঘনিষ্ঠ সাননধ্য পৌছে দেয় ৷....... ' (আয়াত ৩) WWW. boikitab. blogspot. com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।