যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

একমাত্র এই রহমতের দরজাটাই যদি খোলা থাকে, আর বাদ বাকী সমস্ত দরজা, জানালা ও পথ যদি কদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই । কেননা যা কিছু প্রশস্ততা, সমৃদ্ধি, সচ্ছলতা ও সাবলীলতা- সবই আল্লাহর রহমতের মাঝে নিহিত । আর এই দরজাটাই যদি বন্ধ থাকে তবে আর সব কিছুর দরজা খোলা থাকলেও আমাদের কোনো লাভ নেই ৷ কেননা এ দরজা বন্ধ হওয়ার অর্থই হলো সংকীৰ্ণতা, অভাব, বিপদ, দারিদ্্য ও কষ্ট । আন্মাহর করুণার ধারা যদি প্রবহমান থাকে, তবে জীবিকা সংকীর্ণ হয় হোক, বসবাসের জায়গা সংকীর্ণ হয় হোক, জীবন দুর্বিষহ হয় হোক, শোয়ার বিছানা কন্টকাকীর্ণ হয় হোক, আমাদের তা নিয়ে কোনো ভাবনার দরকার নেই । কেননা আল্লাহর করুণার ধারাতেই নিহিত রয়েছে সমস্ত সুখ, শাস্তি, সৌভাগ্য, সমৃদ্ধি ও নিরাপত্তা, আর এই করুণার ধারা বন্ধ হয়ে গেলে জীবিকার প্রাচূর্য যতোই থাক, দ্রব্য সামগ্রীর যতোই আধিক্য হোক- তাতে কোনো লাভ নেই । প্রাচুর্যের ভেতরেই দুঃখ, দুর্ভাগ্য ও অভাব অনটন ভোগ করতে হবে। ধন সম্পদ, সন্তান সন্ততি, স্বাস্থ্য, শক্তি, সন্মান, সাম্বাজ্য- সবই উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ ও দুর্বিপাকের উৎস হয়ে দাড়ায়, যদি তা থেকে আল্লাহর রহমত দূর হয়ে যায়৷ পক্ষান্তরে আল্লাহ তায়ালা যখন রহমতের দুয়ার খুলে দেন, তখন তা শাস্তি, তৃপ্তি, সৌভাগ্য ও সমুৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তায়ালা যখন তীর রহমত সহকারে জীবিকার প্রাচূর্য দেন, তখন তা পবিত্র সম্পদ ও প্রকৃত সুখের উৎস হয়। তা দুনিয়ায়ও তৃপ্তির উপায় আর আখেরাতেও পাথেয় হয়ে যায় । মহান আল্লাহ যেই তীর রহমত বর্ষণ বন্ধ করে দেন, অমনি তা হয়ে যায় ভীতি ও উদ্বেগের কারণ, ঈর্ষা বিদ্বেষ ও প্রতিহিংসার উঙ্কানি। জীবিকার প্রাচূর্যের সাথে সাথে যদি কৃপণতা বা কোনো রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে, তা হলে সম্পদ থাকলেও তা থেকে বঞ্চিতই থেকে যেতে হয়, ভোগ করা আর কপালে জোটে না । আবার সম্পদের প্রাচূর্যের পাশাপাশি যদি দান্তভিকতা বা অহংকার থাকে, তবে সেই সম্পদ কখনো কখনো ধ্বংসও হয়ে যেতে পারে। আল্লাহ তায়ালা যদি সন্তান সন্ততি দেন এবং সেই সাথে তার রহমতও দেন, তাহলে সেই সন্তান সন্ততি জীবনের অলংকার, সুখ শাস্তির উৎস এবং পরকালের সওয়াবও বহুগুণ বৃদ্ধির কারণ হয়ে দাড়ায় । কেননা সন্তান হয় তার সেই উত্তরাধিকারী, যে সব সময় আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ তায়ালা যদি রহমতের ধারা স্ত্ধ করে দেন, তাহলে হয়তো দেখা যাবে, সম্তানই মহাবিপদ মসিবতের কারণ হয়ে দাড়িয়েছে, হয়ে দাড়িয়েছে দিনের ক্লান্তি ও অবসাদের কারণ আর হারাম করে দিয়েছে রাতের ঘুম । আল্লাহ তায়ালা যদি ভালো স্বাস্থ্য ও শক্তি দেন, আর সেই সাথে নিজের রহমতও দেন, তবে তা হবে এক পবিত্র নেয়ামত, হবে পবিত্র জীবনের সূচক এবং যথার্থ আরামদায়ক জীবনের শুভ সূচনা, আর যদি রহমত না দেন, তাহলে এই স্বাস্থ্য ও শক্তি উল্টো মসিবতে পরিণত হয়ে যায় । আল্লাহ তায়ালা রহমতশূন্য সুস্বাস্থ্যোকে একজন স্বাস্থ্যবান শক্তিযান মানুষের ওপর রোঝাহ্বরূপ চাপিয়ে দেন । ফলে সে স্বাস্থ্য ও শক্তি এমন কাজে খরচ করে, যা শরীর ও আত্মা উভয়কেই ধ্বংস করে দেয় এবং আখেরাতের জন্যে ভয়াবহ পরিণতি অনিবার্য করে তোলে । আল্লাহ তায়ালা যদি পদমর্যাদা ও রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সাথে তার রহমতও দেন, তাহলে তা ংক্কার সংশোধনের হাতিয়ার, সুখ শান্তি ও নিরাপত্তার উৎস এবং সৎকর্ম ও কৃতিত্বপূর্ণ অবদানের পুজি গড়ে তোলার উপায় হয়ে দাড়ায় । পক্ষান্তরে আল্লাহর রহমত যদি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে যুক্ত | ৩৫ সূরা ফাতের (২১১) পারা ২২ মনসখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।