____________ তাফসীর ফী যখিলালিল কোরআন |] তাফসীর আয়াত >৯-৭ এ কেতাব নাযিল হয়েছে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে ৷ (আয়াত ১-৩) এই চূড়ান্ত বক্তব্য দিয়ে সূরাটা শুরু হয়েছে। ‘আল-আধযীয'- মহাপরাক্রমশালী’ ৷ অর্থাৎ এত ক্ষমতাধর যে, কেতাব নাযিল করার ক্ষমতা রাখেন । আল-হাকীম-প্রজ্ঞাময় । অর্থাৎ তিনি এত গভীর ও সুক্ষ্ম জ্ঞানের অধিকারী যে, কোন উদ্দেশ্যে ও কোন বক্তব্য দিয়ে এ কিতাব নাযিল করেছেন তা তিনিই জানেন। আর বিচক্ষণতার সাথে, সুষ্ঠু পরিকল্পনা সহকারে ও সুকৌশলে এই কেতাব নাযিল করার কাজটা তিনিই সম্পন্ন করেন। আয়াতে এ বিষয়টা অর্থাৎ কোরআন নাযিল করার বিষয়ের আলোচনাকে আর দীর্ঘায়িত করা হয়নি। কেননা এটাকে সেই আসল বিষয়ের ভূমিকা হিসাবে উপস্থাপন করা হয়েছে যার আলোচনায় বলতে গেলে সমগ্র সূরাটাই নিবেদিত এবং যাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে এই কেতাব নাযিল হয়েছে সে বিষয়টা হলো আল্লাহর একত্ব, আল্লাহর এবাদাতের একনিষ্ঠতা, তার একান্তিক আনুগত্য, সর্বপ্রকারের শেরেক থেকে তার পবিত্রতা ঘোষণা এবং যে কোনো সুপারিশকারী বা মধ্যস্থতাকারী ছাড়াই তাঁর শরণাপন্ন হওয়া, তার কাছে ধর্না দেয়া ও তার প্রতি মনোনিবেশ করা । বলা হচ্ছে, ‘আমি তোমার কাছে সত্য সহকারে কেতাব নাযিল করেছি ।' আর যে সত্য সহকারে এ কেতাব নাযেল হয়েছে তার ভিত্তি হলো সর্বাত্মক একত্ব, যার ওপর গোটা সৃষ্টিজগত টিকে আছে। পঞ্চম আয়াতেও বলা হয়েছে, তিনি আকাশ ও পৃথিবীকে সত্য সহকারে সৃষ্টি করেছেন। বস্তুত সেই একই সত্যের ভিত্তিতে আসমান যমীনের সৃষ্টি হয়েছে, এই কেতাবও নাযিল হয়েছে। সে-ই একক সত্য, যার পক্ষে আকাশ ও পৃথিবীর একীভূত ব্যবস্থাপনা সাক্ষ্য দিচ্ছে এবং এই কেতাবও সাক্ষ্য দিচ্ছে। মহাবিশ্বে মহান সৃষ্টার হাত থেকে নির্গত প্রতিটা সৃষ্টিই একই সত্যের সাক্ষ্য দিচ্ছে। সুতরাং তুমি আল্লাহর এবাদাত করো তার একনিষ্ঠ আনুগত্য সহকারে ৷' এখানে সম্বোধনটা করা হয়েছে অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ এবাদাতের আদেশ দেয়া হয়েছে রসূল (স.)-কে, যার ওপর কেতা'ব নাযেল হয়েছে। তিনি যে বিধানের দিকে সমগ্র মানব জাতিকে আহ্বান জানান তা হলো এক আল্লাহর এবাদাত, এক আল্লাহর আনুগত্য এবং গোটা জীবনকে আল্লাহর একত্ব ও একনিষ্ঠ আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করা । আর আল্লাহর আনুগত্য ও তার একনিষ্ঠ আনুগত্য কেবল মুখ দিয়ে উচ্চারণ করার মতো কথাই নয়; বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার সূচনা হয় অস্তরে একটা বিশেষ আকীদা ও বিশ্বাস পোষেণের মধ্য দিয়ে, আর ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সকল দিক এবং বিভাগে একটা সর্বাত্মক বিধানের আকারে কার্যকর হওয়ার মধ্য দিয়ে যার সমাপ্তি । আল্লাহর আনুপত্য শুধু সুশ্ধে উচ্চারণের বিবয় নফস যে ব্যক্তি অন্তরে আল্লাহর একত্বের বিশ্বাস পোষণ করে, সে সমগ্র জীবনে এক আল্লাহর প্রতিই আনুগত্য প্রকাশ করে, আল্লাহ তায়ালা ছাড়া আর কারো সামনে মাথা নোয়ায় না, আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কাছে কিছু চায় না এবং তার সৃষ্টিজগতের কারো ওপর নির্ভর করে না। কেননা তার কাছে একমাত্র আল্লাহ তায়ালাই সর্বময় ক্ষমতার অধিকারী, একমাত্র তিনিই তার সকল বান্দার ওপর পরাক্রমশালী ৷ বান্দারা সবাই দুর্বল ও অক্ষম । কেউ তার ক্ষতিও করতে পারে যিন্লাল ১৭তম ২৯Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।