Ee ৷" (আয়াত ১১-১৫) অথবা, ‘বলো, ওহে অজ্ঞ লোকেরা, তোমরা কি আমাকে ছাড়া আর কারো এবাদাত করার আদেশ দিচ্ছ?’ (আয়াত ৬৪-৬৬) আর পরোক্ষভাবে যেমন ‘আল্লাহ তায়ালা এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন........ ৷" (আয়াত ২৯) অথবা, ‘আল্লাহ তায়ালা কি তার বান্দার জন্যে যথেষ্ট নন?’ ...(আয়াত ৩৬) তাওহীদের বিষয়টা ছাড়াও এ সূরায় আমরা মহান আল্লাহর এমন কিছু বাণীও পাই, যা মানুষের মনমগযে চেতনা ও জাগরণের সঞ্চার করতে চায়, তার উদ্দীপনা ও প্রেরণা বৃদ্ধি করতে চায় এবং এশী আদেশ গ্রহণের যোগ্যতা ও ক্ষমতা তীব্রতর করতে চায়। যেমন (আয়াত ১৭, ১৮, ২৩ ও ৮)। এ সূরার আরো একটা লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, এর শুরু থেকে শেষ পর্যন্ত আখেরাতের আলোচনায় পরিপূর্ণ । পাঠকের বেশীর ভাগ সময় আখেরাতের স্মরণেই কেটে যায়। এ বিষয়টা এ সূরায় বার বার আলোচিত হয়েছে। স্পষ্টভাবে হোক অথবা আভাসে ইংগিতে হোক, খুব ঘন ঘন কেয়ামতের দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে। কয়েক জায়গায় কেয়ামত ও আখেরাতের বিশদ বিবরণ এসেছে । তাছাড়া নিম্নের আয়াতগুলোতে সংক্ষিপ্ত বিবরণও লক্ষণীয় (আয়াত ৯, ১৩, ১৯, ২৩, ২৬, ৩২, 8৭, ৫8, ৫৫, ৫৬, ৫৭ ও ৫৮)। অন্যান্য মক্কী সূরায় প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরার মাধ্যমে আকীদা বিশ্বাস সংক্রান্ত বক্তব্য হৃদয়গ্রাহী করার প্রচেষ্টা নানা ভংগিতে ও বিপুল পরিমাণে লক্ষ্য করা যায়, কিন্তু এ সূরায় তার' উপস্থিতি খুবই কম । সূরার প্রথম দিকে একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে (আয়াত ৫০) । অন্যান্য আয়াতে আর একটা দৃশ্য তুলে ধরে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ইংগিত করা হয়েছে। এ ছাড়া এ সূরায় মানবজীবনের বিভিন্ন বাস্তব দিক এবং মনন্তত্ববিক বিষয়ের বক্তব্য রাখা হয়েছে। সূরার শুরুতে মানব সৃষ্টি সম্পর্কে ৬ নং আয়াতে বক্তব্য রাখা হয়েছে। ৮ নং আয়াতে সুখে দুঃখে মানুষের মনে কী প্রতিক্রিয়া হয় তা বর্ণানা করা হয়েছে। ৪৯ নং আয়াতেও এ বর্ণনার পুনরাবৃত্তি করা হয়েছে। ৪১ নং আয়াতে জানানো হয়েছে যে, নিদ্রিত অথবা জাগ্রত উভয় অবস্থায় মানুষের প্রাণ আল্লাহর মুঠোর মধ্যে থাকে। আখেরাত সংক্রান্ত বক্তব্যও বিস্তৃত রয়েছে সমগ্র সূরা জুড়েই । এমনকি সূরার শেষ আয়তটাতেও কেয়ামতের দৃশ্য তুলে ধরে বলা হয়েছে; ‘তুমি সুরার সামগ্রিক পরিবেশ ও এর বিভিন্ন মর্মস্পর্শী আলোচনার সাথে এ দৃশ্যটার মিল রয়েছে। কেননা সূরার সামগ্রিক পরিবেশটায় আখেরাত সংক্রান্ত ভীতি ও আতংক ছড়িয়ে রয়েছে। সমগ্র সূরায় আমরা এমন সব দৃশ্যের সাক্ষাত পাই যা মানুষের মনকে ভীত সন্ত্রস্ত ও আতংকিত করে। যেমন এক আয়াতে এমন একজন এবাদাতকারীর দৃশ্য অংকন করা হয়েছে যে, আখেরাতের ভয়ে এবং আল্লাহর রহমতের আশায় দাড়িয়ে ও সাজ্দা করে রাত কাটিয়ে দেয় । আর এক আয়াতে ভা হা ও ৰ বা 10 0 ন ME আবার তা নরম হয়ে যায় এবং তাদের মন আল্লাহর স্মরণে নিয়োজিত হয়। কয়েকটা আয়াতে বিশেষভাবে আল্লাহর ভয় ও তার আযাবের ভয় দেখানো হয়েছে, যেমন (আয়াত ১০, ১৩ ও ১৬) । কেয়ামত ও তার ভয়ভীতি এবং বিনয় ও আনুগত্যের দৃশ্যও দেখানো হয়েছে বিভিন্ন আয়াতে । সূরাটা ছোট ছোট বিভিন্ন অংশে বিভক্ত এবং সবগুলো অংশের প্রধান আলোচ্য বিষয় তাওহীদ ও আখেরাত । প্রায় প্রতিটা অংশই কেয়ামতের কোনো না কোনো দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। শীঘ্রই এই অংশগুলোর বিশদ ব্যাখ্যা ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করবো। কেননা এ সূরাকে বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করা কঠিন। এর আয়াতগুলোর প্রত্যেকটা ক্ষুদ্রাকার । সমষ্টির বক্তব্য যথাস্থানে আলোচনা করা যাবে। তবে সামখরিকভাবে সমগ্র সূরার আলোচ্য বিষয় হলো তাওহীদ । | ৩৯ সূরা আবম ক্যাক্স ৫২০৮১) পালা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।