অবশ্যই এ (কেতাব) নাজাত হাসিল করার জন্যে এক খাটি ও নির্ভেজাল দাওয়াত (আহবানকারী গ্রন্থ) । মানুষের শেষ পরিণতি ও প্রত্যাবর্তনস্থল সম্পর্কে খবর পৌছানো এবং শেষ বিচারের বিভীষিকাময় অবস্থা থেকে সতর্ক করার সাথে সাথে এ কেতাব মানুষকে সার্বিক কল্যাণের দিকে আহ্বান জানানোর জন্যে এক উপদেশদাতা হিসেবে সর্বদা কাজ করে যাচ্ছে। এমন এক ব্যক্তির যবানীতে এ দাওয়াত পেশ করা হচ্ছে, যিনি কোনো পারিশ্রমিক বা প্রতিদান চান না এবং এ দাওয়াত মানুষের স্বাভাবিক প্রকৃতির কাছে যুক্তিপূর্ণ ও সর্বতোভাবে গ্রহণযোগ্য । দাওয়াতের এ কেতাব যেন নিজেই কথা বলে, যখন তেলাওয়াত করা হয় তখন এর হৃদয়গ্রাহী যুক্তি ও মিষ্টি মধূর কথামালা শ্রোতার অজাস্তেই তার হৃদয়ের মধ্যে দাগ কাটতে থাকে । এ কালাম কথা বলতে গিয়ে কোনো কৃত্রিমতা করে না, যা বলতে চায় তা সরাসরিই বলে, আর মানুষের স্বভাব প্রকৃতির দাবী পূরণ করতে গিয়ে ওহীস্বরূপ যা কিছুই নাযিল হয়েছে তাই বলে। এ কেতাব এসেছে সারাবিশ্বের সকল মানুষের জন্যে উপদেশবাণী হিসাবে, তবু মানুষ এ বাণী ভুলে যায়, এ কিতাব থেকে তারা বে-পরওয়া হয়ে যায় । অবশ্যই এ কেতাব এক মহাখবর, যার দিকে লক্ষ্য করাটা এখন আর দরকার মনে করা হচ্ছে না, তবে এটা সত্য যে, এর মাধ্যমে যে মহা খবর এসেছে তা এক নির্দিষ্ট সময় পরই মানুষ জানবে । এ মহাসংবাদ পৃথিবীর যিন্দেগীতেই মানুষের বছরের মধ্যেই তা বাস্তবায়িত হয়েছে। আল কিতাবের এ খবর অবশ্যই এক সময়ে বাস্তবায়িত হবে যেদিন আল্লাহর নিশ্চিত ওয়াদা সঠিক বলে প্রমাণিত হবে, ‘অবশ্য আমি ভরে ফেলবো জাহারামকে তোমার দ্বারা এবং যারা তোমার অনুসরণ করবে তাদের সকলের দ্বারা ।' সূরাটির পরিসমাপ্তিতে যে আলোচনা আমরা দেখতে পাচ্ছি তার সাথে এর শুরুতে আলোচিত বিষয়ের পুরোপুরি সামঞ্জস্য রয়েছে। সমাজের গভীরে যে ব্যাধি প্রোথিত রয়েছে তার ওষুধ হিসাবে এ মহা কেতাবের আগমন যে অবস্থা অবশ্যই একদিন সামনে আসবে, যার প্রেক্ষাপটে এ কিতাব নাযিল হয়েছিলো, নাযিল হয়েছিলো আত্মবিস্বৃত জনগণকে সতর্ক করার জন্যে । এরশাদ হচ্ছে, ‘জানবে তোমরা এক নির্দিষ্ট সময় পরে ৷’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।