যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দাড়িয়ে রক্ষাকবচ হিসাবে কাজ করে তা হচ্ছে আল্লাহর নিরংকুশ ও নিঃশর্ত আনুগত্য । এটাই মুক্তির একমাত্র বন্ধন- এটাই সফল জীবন ধরে রাখার অভংগুর রশি। আল্লাহ রব্বুল আলামীনের ইচ্ছা ও তার সিদ্ধান্তক্রমে শয়তানের আক্রমণ থেকে মুক্তিলাভের একমাত্র উপায় হিসাবে এই পদ্ধতিই স্থিরীকৃত হয়ে রয়েছে। এজন্যে আল্লাহ তায়ালা তার ইচ্ছা ঘোষণা করেছেন এবং তার পদ্ধতি ও পথ বলে দিয়েছেন, তিনি বলছেন, হক বা সত্য কথা এটাই, আর এই সঠিক কথাটাই আমি বলছি, ‘তোমার ও তোমার অনুসরণ যারা করবে, সবাইকে দিয়ে আমি অবশ্য অবশ্যই জাহান্নাম ভরে দেবো ।' অবশ্যই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা সদা-সর্বদাই সত্য সঠিক কথা বলেন। আল কোরআন এই কথাকেই মযবুত বানাচ্ছে এবং এ সূরাটির মধ্যে গুরুত্বসহকারে এই কথাটির দিকে নানাভাবে ও নানা প্রসংগে ইংগিত দিচ্ছে। এরই আরেকটি ঘটনা হচ্ছে দাউদ ও সোলায়মানের ঘটনা । এতে বিবদমান ব্যক্তিরা দাউদ (আ.)-এর এবাদাতের জন্যে নিদিষ্ট খাস কামরায় কেমনভাবে (দেওয়াল পার হয়ে) প্রবেশ করলো । তারা বললো, ‘আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দিন, দেখবেন বিচার যেন সঠিক হয় এবং আপনার ফয়সালা কোনো প্রকার পক্ষপাতদৃষ্ট যেন না হয়’ ....... আল্লাহ তায়ালাও তার (নেক) বান্দা দাউদ (আ.)-কে ডাক দিয়ে বলছেন, ‘হা তুমি মানুষের মধ্যে সঠিকভাবে বিচার ফয়সালা করবে এবং কোনো সিদ্ধান্ত দিতে গিয়ে সাবধান, যেন কোনো কু-প্রবৃত্তির তাড়নে না পড়ে যাও '' এরপরই আল্লাহ রব্বুল আলামীন আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে সৃষ্টির যে রহস্য লুকিয়ে রয়েছে সেই দিকে ইশারা করে বলছেন, ‘আমি, মহান আল্লাহ, আকাশ পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সেগুলোকে বেকার (অর্থহীন) অবস্থায় পয়দা করিনি।' কাফেররা তো মনে করে এগুলো পয়দা করার পেছনে তেমন কোনো যুক্তিসংগত কারণ নেই- আসলে এটা কাফেরদের একটা নিছক ধারণামাত্র । তারপর সত্য সঠিক আল্লাহর সঠিক বর্ণনা আসছে সর্বশক্তিমান আল্লাহরই যবানীতে, তিনি বলছেন, ‘এটাই চূড়ান্ত সত্য কথা এবং প্রকৃত সত্য কথাই আমি বলছি। ........,. ’ অর্থাৎ, তিনিই সত্য, যার বর্ণনা বিভিন্ন স্থানে এবং বিভিন্নভাবে এসেছে, তার প্রকৃতি এবং তীর জ্ঞানের কথা শাণিত করে বর্ণিত হয়েছে, তার পক্ষ থেকেই এই সত্য ওয়াদা আসছে, ‘অৰশ্যই আমি জাহান্নামকে তোমার দ্বারা এবং তোমার যারা অনুসরণ করবে তাদের সবার দ্বারা ভরে দেবো।' এই হচ্ছে সেই সংঘর্ষ যা সৃষ্টির সূচনালগ্ন থেকেই শয়তান ও আদম সম্তানদের মধ্যে শুরু হয়ে গেছে। আদম সন্তানরা এ বিষয়ে সেই সুনিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই চিন্তা করে। আল্লাহ তায়ালা তীর নবী রসূলদের মাধ্যমে তাদেরকে তাই দান করেছেন। তারা কর্তব্যবোধেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কেতাব থেকে শিক্ষা নেয়ার সাথে সাথে নবী রসূলদের জীবনী ও কর্মধারা স্বেচ্ছায় এবং ভক্তিভরে অনুসরণ করে। আল্লাহর রহমতের দাবীও হচ্ছে এই । তারা যেন ভুলেও নবী রসূলদের শিক্ষা পরিত্যাগ না করে বা ফখনও তা থেকে গাফেল না হয়ে যায় । আল্লাহ তায়ালা এ অধ্যায়ের শেষে এবং সূরাটির পরিসমাপ্তিতে রসূলুল্লাহ (স.)-কে দায়িত্‌ দিচ্ছেন তিনি যেন তাদের এই প্রসংগের শেষ কথাটি জানিয়ে দেন, ‘বলো (হে রসূল), আমি তোমাদের এ (কাজের) জন্যে কোনো প্রতিদান চাই না, না আমি কোনো কৃত্রিম লৌকিকতাকারী । এ কিতাব তো সারাবিশ্বের জন্যে এক স্মরণিকা, আর এর (মধ্যে প্রদত্ত) খবর সম্পর্কে একটি নিদিষ্ট সময় পর তোমরা জানতে পারবে !' www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।