জওয়াব এলো, আমি তো ওর OTT TE 103 যয সৃষ্টি করেছো কাদা মাটি দিয়ে ।' আল্লাহর হুকুম অমান্য করতে গিয়ে এ কথা বলায় ইবলীসের পক্ষ থেকে প্রচন্ড এক হিংসা প্রকাশ পেলো তার মনে আদমের প্রতি চরম ঘৃণা অবহেলা পয়দা হলো, অথবা সে আদম নামক সে ব্যক্তিত্বের প্রতি তাচ্ছিল্য ও উদাসীনতা দেখালো যাকে আল্লাহ তায়ালা কাদা দিয়ে পয়দা করা সত্তেও মর্যাদা দিলেন । অবশ্যই আদম এই মর্যাদা পাওয়ার যোগ্য, কিন্তু (অহংকারের কারণে) তার কাছ থেকে এই মন্দ জওয়াব এলো যার মধ্যে সত্য সঠিক ও সুন্দর বিষয় গ্রহণ করার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এর ফলে মহান আল্লাহ রববুল আলামীনর পক্ষ থেকে সে অহংকারী ব্যক্তিকে বিতাড়িত করার নির্দেশ জারি হয়ে গেলো, তিনি বললেন, ‘বেরিয়ে যাও তুমি এখান থেকে, অবশ্যই তুমি বিতাড়িত ব্যক্তি এবং পরিষ্কারভাবে এ কথা জেনে নাও যে, কেয়ামত পর্যন্ত তোমার ওপর আমার লানত (অভিশাপ) বর্ষিত হতে থাকবে ৷' এখন “মিনহা’ শব্দটির মধ্যে ‘হা’ দ্বারা যে জায়গা বুঝানো হয়েছে আমরা (আমাদের বুদ্ধি অনুযায়ী) তার অর্থ সীমাবদ্ধ করে ফেলতে পারি না। এর দ্বারা কি জান্নাত বুঝানো হয়েছে না এর দ্বারা আল্লাহর রহমতের প্রতি ইংগীত করা হয়েছে?.......... এ দুটো অর্থই গ্রহণ করা যেতে পারে- এতে বড় রকমের কোনো বিতর্ক বা জটিলতা অনুভব করার কোনো কারণ নেই । এখানে মূল কথা হচ্ছে, ইবলীসের অহংকারের কারণে তাকে অভিশাপ দেয়া ও বিতাড়নের মাধ্যমে শাস্তি দান করা এবং সর্বশক্তিমান আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার ওদ্ধত্য প্রকাশের কারণে তাকে চিরদিনের জন্যে তীর রহমতের দৃষ্টি থেকে দূরে নিক্ষেপ করা । আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পর তার হিংসা চরম ঘৃণা ও ক্রোধে পরিণত হলো এবং তার মধ্যে প্রতিশোধ নেয়ার উদগ্র এক বাসনা জন্ম নিলো । এ বিষয়ে এরশাদ হচ্ছে, ‘হে আমার রব, পুনরুথান দিবস পর্যন্ত আমাকে (বেঁচে থাকার) সময় বা সুযোগ দাও ৷’ সে যে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া করলো তার এই দোয়া কবুল করা এবং কেয়ামত পর্যন্ত তাকে বাচিয়ে রাখার সুযোগ দানের ফয়সালা গ্রহণ ছিলো আল্লাহর মহা পরিকল্পনা কার্যকর করার জন্যে এক হেকমত ৷ তাই তিনি বললেন, ঠিক আছে, তোমাকে সুযোগ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেয়া হলো ৷' এবার শয়তান তার রাগ ও ঘৃণা চরিতার্থ করার জন্যে এক সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরী করে ফেললো । ‘সে বললো, ঠিক আছে, তোমার ইযযতের কসম খেয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমি অবশ্যই ওদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো, তবে যারা তোমার খাটি বান্দা হবে তাদের বাদে ৷” এভাবে শয়তান তার পরিকল্পনা ও পদ্ধতি শাণিত করলো । লক্ষণীয় যে, কেমন করে এই শয়তান আল্লাহর ইযযতের কসম খেয়ে সকল আদম সন্তানকে গোমরাহ করবে বলে ঘোষণা দিচ্ছে। শুধুমাত্র তারাই তার চক্রান্ত জাল থেকে রেহাই পাবে যাদের ওপর তার কোনো ক্ষমতা খাটবে না। তাদের সে করুণা করে রেয়াত দেবে তা নয়, বরং যেহেতু তার ক্ষমতা সেখানে চলবে না, এজন্যে তাদের থেকে সে সরে আসবে । এভাবে তার ও তার যড়্যন্ত্র জাল থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে যে বস্তু ঢাল হয়ে দাড়ায় তা পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই রক্ষাকারী ঢাল যা উভয় পক্ষের মধ্যে [৩৮ সুনা ছোমাদ ০ 6০০৩১ পান্না ছ৩ অনখিল ৬ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।