প্রশ্ব জাগে, কেমন করে সাজদা করলো, কোথায় সাজদা করলো এবং কখন সাজদা করলো? এসব প্রশ্রের জওয়াব আমরা জানি না, এগুলো সবই রহস্যের আড়ালে ঢাকা, আল্লাহর জ্ঞানের মধ্যে নিহিত রয়েছে। আদম সৃষ্টির কাহিনীর অবতারণা হয়েছে যে উদ্দেশ্যে, তার সাথে এসব রহস্যর সম্পর্ক গৌণ বিধায় আল্লাহ তায়ালা আমাদের এ বিষয়ে কিছুই জানাননি । ওপরে বর্ণিত আয়াতে এসব ঘটনা উল্লেখের মূল উদ্দেশ্য যা প্রকাশ পেয়েছে তা হচ্ছে, মাটি দিয়ে তৈরী মানুষের মর্যাদা তখনই শ্রেষ্ঠত্বে উন্নীত হয়েছে যখন তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়েছে এবং পরবর্তীতে যখনই মানুষ তার রূহের আহ্বানে সাড়া দিতে গিয়ে নিজ কর্তব্য পালনে ব্রতী হয়েছে তখনই সে তার সঠিক মূল্যায়ন করতে পেরেছে এবং এভাবে তার মালিকের কাছে সে বাঞ্ছিত মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। হলো এবং কেনই বা তারা সাজদা করলেন । আসলে এই সাজদার তাৎপর্য হচ্ছে, আনুগত্যবোধে আল্লাহর হুকুম পালন এবং যা তারা দেখলেন তাতে আল্লাহর হেকমত (হুকুমের যৌক্তিকতা ও যথার্থতা) তারা অনুধাবন করলেন। ব্যতিক্ৰম হলো ইবলীস, সে বড়াই করলো এবং অস্বীকার করে (কাফের) দলের অন্তর্ভুক্ত হয়ে গেলো । এখন স্বভাবতই আমাদের মনে এ প্রশ্ জাগে, ‘ইবলীস কি তাহলে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলো?’ সাধারণভাবে আমরা জানি সে ফেরেশতাদের মধ্যকার কেউ নয়। কেননা যদি সে ফেরেশতাদের গোত্রীয় কোন ব্যক্তি হতো তাহলে সে আল্লাহর হুকুম কিছুতেই অমান্য করতো না । ফেরেশতাদের প্রকৃতিই হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা তাদের যে হুকুম দেন তারা তা অমান্য করে না, করতে পারে না. যেহেতু অমান্য করার কোনো ক্ষমতাই তাদের দেয়া হয়নি, তারা তো | তাই করে যা করার জন্যে তাদের নির্দেশ দেয়া হয় । সত্য কথা হচ্ছে এই যে, ইবলীস হচ্ছে আগুনের সৃষ্টি, আর হাদীস শরীফ থেকে জানা যায়, ফেরেশতাদের সৃষ্টি নূর (স্নিগ্ধ আলো) থেকে, কিন্তু সে ফেরেশতাদের সাথে ছিলো এবং (তাদের দলের সাথে মিশে থাকার কারণে) তার প্রতিও সাজদার হুকুম দেয়া ছিলো । তাকে বিশেষভাবে নাম নিয়ে সাজদা করতে এই জন্যে বলা হয়নি যে, তাতে পরীক্ষা ছাড়াই তার অবমাননা করা | হতো । অবশ্য পরবর্তীতে নাফরমানীর কারণে তার অবমাননাকর স্বভাবের কথা বুঝা গেলো। সাজদা না করায় পরবর্তীতে তার প্রতি যে ধমক আসল তাতে আমরা জানতে পেরেছি, তার প্রতিও সাজদা করার হুকুম ছিলো । এই ধর্মকে বলা হয়েছে, হে ইবলীস, ‘নিজ হাতে যাকে আমি | সৃষ্টি করলাম তাকে সাজদা করার ব্যাপারে তোমাকে কোন জিনিস বাধা দিলো? তুমি বড়াই করলে, না তুমিই একজন খুব সম্মানী ব্যক্তি হয়ে গেলে? অর্থাৎ, কোন জিনিস তোমাকে বাধা দিলো সেই ব্যক্তিকে সেজদা না করতে যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি? আর আল্লাহ রববুল আলামীন তো সকল কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু মানুষ সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করার নিশ্চয় কোনো গূঢ় তাৎপর্য রয়েছে। আল্লাহ রব্বুল আলামীন তার রূহের কিছু অংশ ফুঁকে দিয়ে যে মানুষকে অস্তিত্বে আনলেন, নিশ্চয়ই তার দ্বারা তিনি গোটা | সৃষ্টির প্রতি এক বিশেষ রহমত বর্ষণ করতে চেয়েছেন। ইবলীসের কাছে তার এই যে জিজ্ঞাসা, আমার হুকুম পালন করা থেকে ‘তুমি কি তাকাব্বুর করলে? না, তুমি হয়ে গেলে মহাসম্মানী || কোনো ব্যক্তি?’ অৰ্থাৎ তুমি কি এতো বড় ব্যক্তিত্বের অধিকারী হয়ে গেলে যে নত হতে পারে নাঃ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।