যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের সকল উৎকর্ষ সাধনের পেছনে যদি আল্লাহর মেহেরবানী না থাকতো, তাহলে কে আমাদের পরিচালনা করতো? কে আমাদের কঠিন দিনে সাহায্য করতো, কারো আছে কি এমন ক্ষমতা যে নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারে? সারা বিশ্বের তুলনায় মানুষ কত ছোট, কত তুচ্ছ এবং কত হীনবল। সে সৃষ্টির বুকে অবস্থিত গহ-উপগ্রহ, তারকা এই অসংখ্য প্রাণীর মধ্যে এক তুচ্ছ এক প্রাণী হিসাবে বেচে আছে । শুধু তাই নয়, একবার ভেবে দেখুন মহাবিশ্বের মধ্যে পৃথিবী নামক এই গ্রহটি কত তুচ্ছ, কত ক্ষুদ্ৰ, যা অন্য যে কোনো এক তারকার ন্যায় এক বিশেষ নিয়মের অধীনে চলছে, চলছে এক অদেখা ক্ষমতাধরের পরিচালনায় । এই তারকারাজির সংখ্যাই বা কত? মহাশূন্যে অবস্থিত কত কোটি কোটি তারকা বর্তমান রয়েছে তার কোনো সীমা সংখ্যা জানা মানুষের জন্যে অসম্ভব । কেউ কোনোদিন এদের সংখ্যা নিরূপণ করতে পারেনি, আল্লাহ তায়ালা ছাড়া কেউ কোনোদিন তা জ্বানতেও পারবে না। এখন আমাদের কাছে অবশ্যই এটা একটা অবোধ্য ব্যাপার যে, যে মানুষের নিজের কোনো ক্ষমতা নেই সে মানুষকে শ্রদ্ধা দেখানোর জন্যে কেন মহাদয়াময় আল্লাহর ফেরেশতাদের সাজদা করতে বলা হলো? এর একটা জওয়াবই খুঁজে পাওয়া যায়, আর তা হচ্ছে, যেমন আল্লাহ তায়ালা বলেছেন, ‘অবশ্য আমি মহান আল্লাহ, বনী আদমকে সম্মানিত করেছি ।' অর্থাৎ সারা জগতের সকল প্রাণী ও সকল বস্তুজগতের ওপর তাকে আমি সর্বশক্তিমান আল্লাহ তায়ালা, সম্মানিত করেছি। ফেরেশতাদের ইচ্ছাশক্তি, পরিচালনার স্বাধীনতা না দেয়ায় তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য । ভ্বিনদের ভালো মন্দ বুঝার শক্তি দেয়ার সাথে সাথে তাদের ইচ্ছাশক্তি খাটানোর অধিকারও দেয়া হয়েছে। ইবলীস জ্বিনদের সমগোত্রীয় হওয়া সত্তেও সে ততোদিন স্বেচ্ছায় আনুগত্য করেছিলো যতোদিন সে কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি। তারপর যখনই আল্লাহ তায়ালা সবার থেকে অধিক মর্যাদা দান করার উদ্দেশ্যে আদমকে সাজদা করার জন্যে উপস্থিত সকল ফেরেশতাদের প্রতি সরাসরি নির্দেশ দিলেন, তখন পরোক্ষভাবে নির্দেশটি আগুনের তৈরী জ্বিন ইবলীসের ওপরও বর্তায় এবং স্বাধীনতা থাকা সত্তেও সে নিজেকে ফেরেশতাদের মতোই আজ্ঞাবহ দাস মনে করতো বলে সে ‘এ নির্দেশ কেবল ফেরেশতাদের প্রতি-তার প্রতি নয়’-এ কথা বলেনি । একমাত্র মানুষই ইচ্ছাশক্তিতে স্বাধীনতা থাকা সত্তেও যখন পরীক্ষার সম্মুখীন হয়েছে তখন আনুগত্য প্রকাশের মাধ্যমে অন্যান্য সৃষ্টির ওপর তার শ্রেষ্ঠত্বের প্রমাণ পেশ করতে সক্ষম হয়েছে। এ দ্বারা বুঝা গেলো, আনুগত্য প্রকাশ করতে গিয়ে বাধা বিঘ্ন কঠিন অবস্থা যাইই আসুক না কেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার ওপর ভরসা রেখে যে সকল ঝুঁকি নিয়ে আল্লাহর আনুগত্য করে, একমাত্র সে-ই মহাসম্মানের অধিকারী হয় যা আল্লাহ রব্বুল ইযযত তাকে দিতে চেয়েছেন, কিন্তু যখন এভাবে ঝুঁকিপূর্ণ আনুগত্য করতে মানুষ পিছপা হয়ে গেছে, তখনই রূহের দাবী উপেক্ষা করে সে তার তুচ্ছ গঠন উপাদান মাটির দিকে প্রত্যাবর্তন করেছে। অর্থাৎ তখনই সে তুচ্ছ ও হীন মাটির পিন্ডে পরিণত হয়ে গেছে? আদমকে সাজদা করার জন্যে যখনই ফেরেশতাদের প্রতি হুকুম এল, তখন তাদের প্রকৃতির দাবী অনুসারে আল্লাহর সে হুকুম তারা যথাযথভাবে পালন করলো এবং তখনই তারা সাজদায় পড়ে গেলো । যার সাক্ষ্য দিতে গিয়ে এরশাদ হয়েছে, ‘ফেরেশতাদের সকলেই এবং সবাই (এক সাথে) সাজদা করলো ।' ৩৮ সূক্সা ছোয়াদ ৫২০১১) পান্থা ২৩ মনখিল ৬ খিলাল ১৭তম ২&Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।