এভাবে মানুষের বিবেক বুদ্ধি ও আত্মার উন্নৃতি রূপ যে বৈশিষ্ট্য রয়েছে তাই তাকে অন্য সব কিছু থেকে স্বাতন্ত্য দেয় এবং তাকে এতো বেশী বৈশিষ্ট্যমন্ডিত বানায়, যার শামিল দুনিয়ার অন্য কোনো বস্তু বা প্রাণী হতে পারে না। মানব সৃষ্টির লগু থেকে আরও অনেক প্রকার প্রাণী তার সাথে বসবাস করে আসছে, কিন্তু অন্য কোনো প্রকার বা শ্রেণীর প্রাণীর স্বভাব প্রকৃতি বা কার্যকলাপের মধ্যে আজ পর্যন্ত কোনো উন্নতি হয়েছে বলে ইতিহাস আমাদের জানায়নি । সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এতো দীৰ্ঘকাল অতীত হয়েছে, কিন্তু এ সমগ্র সময়কালের মধ্যে মানুষ ছাড়া অন্য কোনো একটি প্রাণীর আকার আকৃতি বা স্বভাব প্রকৃতি বা তাদের কার্যপ্রণালীর সামান্যতম কোনো পরিবর্তন হয়েছে বলেও জানা যায়না । আল্লাহ রব্বুল আলামীন ফুঁক দানের মাধ্যমে একমাত্র মানুষকেই তার রূহ থেকে কিছু অংশ দিয়েছেন কারণ পৃথিবীতে তাকে তার খলীফা বানানোর পরিকল্পনার মধ্যেই তার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। একমাত্র তাকেই তিনি পৃথিবী নামক এই গ্রহের মধ্যে তার খলীফ্রা হিসাবে বাস করার যোগ্যতা দিতে চেয়েছেন তার খলীফা হিসাবে তারই নির্ধারিত এক বিশেষ সীমা পর্যন্ত অপরকে পরিচালনা করার ক্ষমতা, নতুন নতুন বস্তু ও সভ্যতা সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব এবং এ দায়িত্ব পালন করার জন্যে যোগ্যতা, শক্তি ক্ষমতা সবই তিনি তাকে দিয়েছেন । আল্লাহ রব্বুল আলামীন মানুষের প্রকৃতির মধ্যে জানবার বুঝবার এবং বিশ্বভুবনে কোথায় কি আছে তা আবিষ্কার করার প্রচুর ক্ষমতা ও সম্ভাবনা দিয়ে দিয়েছেন। সেই প্রথম রূহ ফুঁকে দেয়ার দিন থেকেই মানব দেহের মধ্যে এসব যোগ্যতার স্ফুরণ ঘটতে শুরু হয়ে গিয়েছিলো। ওই যোগ্যতা আসছিলো সকল শক্তি ক্ষমতার উৎসমূল স্বয়ং আল্লাহর কাছ থেকেই ৷ সুতরাং যখন কোনো মানুষ যোগ্যতার সেই মহান উৎসমূল থেকে দূরে সরে যায় তখন সে তার জ্ঞানের চোখ হারিয়ে ফেলে, হারিয়ে ফেলে সৃষ্টি রহস্য জানা ও বুঝার যোগ্যতা । তখন তার গোটা অস্তিত্ব ও তার জীবন এলোমেলো হয়ে যায়, নষ্ট হয়ে যায় তার সকল প্রকার ভারসাম্য তখন সনম্মুখপানে যতোই অগ্রসর হওয়ার চেষ্টা করুক না কেন সে আরও পিছিয়ে যায়। জীবনের পরস্পর বিরোধী গতি তার মনোযোগ বিশৃংখল করে দেয়। সে অবস্থায় তার জ্ঞান, যোগ্যতা ও অভিজ্ঞতা যতো | বেশীই থাকুক না কেন তা কোনো কাজে লাগে না এবং সে অবস্থায় তার মধ্যে অবস্থিত বৈশিষ্ট্যসমূহ একেবারে খতম হয়ে না গেলেও প্রকৃতপক্ষে তার জীবনের বাঞ্ছিত অগ্রগতি ব্যাহত ও বিপর্যস্ত হয়ে যায় । অতীতের ইতিহাস সামনে রাখলে আমরা দেখতে পাবো, এই ক্ষুদ্র পৃথিবীর বুকে মানুষের অনেক অগ্রগতি হয়েছে, গড়ে ওঠেছে অনেক নগর ও সভ্যতা । এমন এমন অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে যা জ্ঞান বিজ্ঞানের আজকের এই চরম উন্নৃতির যুগের মানুষের জন্যেও এক মহা বিস্ময়, তা সত্তেও সেসব কিছু নিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো তাদের ভূমিকা পালন করে পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে এবং এইভাবে এই সত্য কথাটি প্রমাণীত করেছে যে, মানুষের উদ্ভাবিত সকল পদ্ধতি ও সকল অগ্রগতির একটি সীমা আছে, আছে মানুষের শক্তি ও যোগ্যতার একটি পরিমাপ, যা এক পর্যায়ে থেমে যায় এবং যা এক বিশেষ সময় পর্যন্তই ব্যবহার করা যায় ৷ তারা জানতে চায় অনেক, কিন্তু সে জানারও একটা সীমা আছে, ইচ্ছা করলেই যতো খুশী ততো জ্ঞান লাভ করা যায় না, আর যা কিছু জ্ঞান অর্জন করা হয় তা সবই মনে রাখা যায় না, বা ইচ্ছা করলেই তার পুরোপুরি ব্যবহারও করা যায় না । ততোটুকুই ব্যবহার করা যায়, যা পরম করুণাময় আল্লাহ তায়ালা তার জন্যে মনযুর করেন। [৩৮ ননমা 66) লাকা =৩ মলমিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।