যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম আয়াতের শেষে আল্মাহর যে সীমাহীন শক্তির উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় আয়াতে তারই একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। মানুষের মনে যখন এই দৃশ্যটা বদ্ধমূল হয় তখন তার পার্থিব জীবনে, তার চিন্তাচেতনায়, আবেগ অনুভূতিতে, উদ্দেশ্য ও লক্ষ্যে এবং মূল্যবোধ ও মানদন্ডে সর্বাত্মক পরিবর্তন সাধিত হয়। এ দৃশ্য আকাশ ও পৃথিবীর অন্য সকল শক্তি থেকে তার সম্পর্ক ছিন্ন করে এবং একমাত্র আল্লাহর শক্তির সাথে তার সম্পর্কে জুড়ে দেয়। আকাশ ও পৃথিবীর অন্য সৰুলের দয়া থেকে তাকে নিরাশ করে এবং একমাত্র আল্লাহর দয়া ও করুণার প্রতি তাকে আশাধিত করে । আকাশ ও পৃথিবীর অন্য সকল দরজা তার সামনে বন্ধ এবং শুধু আল্লাহর দরজাকেই উন্ক্ত করে। তার সামনে আকাশ ও পৃথিবীর সকল পথ রুদ্ধ করে এবং শুধু আল্লাহর পথকেই খুলে দেয় । আল্লাহর দয়া অনুগ্রহের প্রকাশ ও অভিব্যক্তি যে কত উপায়ে কত জিনিসের মাধ্যমে ঘটে, কে তার ইয়ত্তা রাখে? এমনকি, মানুষের নিজ সত্তার অভ্যন্তরে যে আল্লাহ তায়ালা কত অনুগ্রহ, কত নেয়ামত, কত সম্মান ও মৰ্ধাদা দান করেছেন এবং কত জিনিসকে যে তার অনুগত করেছেন, তার সীমা সংখ্যা তার অজ্ঞাত । আল্লাহ তায়ালা যা যা দিয়েছেন, তার মাধ্যমে. যেমন আল্লাহর অনুগ্রহ প্রকাশ পায়, তেমনি যা যা তিনি দেয়া থেকে বিরত থেকেছেন তাতেও তার অনুগ্রহ প্রকাশ পায়৷ আল্লাহ তায়ালা তার দয়া ও অনুগ্রহ যার জন্যে উনুক্ত করেছেন, সে প্রতিটা জিনিসে, প্রতিটা অবস্থায় ও প্রতিটা জায়গায়ই তা পায়। নিজের সত্বায়, নিজের চিন্তা চেতনায় এবং আশপাশের পরিবেশেও তা দেখতে পায় । আর যেসব জিনিস না পাওয়াকে মানুষ বঞ্চনা মনে করে, সেসব জিনিস না পাওয়া এবং মহান আল্লাহ কর্তৃক সেসব জিনিস আটকে রাখাতেও আল্লাহর দয়া অনুগ্রহ নিহিত থাকে তা সে যে স্থানে ও যে পরিস্থিতিতেই হোক না কেন, আর যেসব জিনিস পাওয়াকে মানুষ প্রাপ্তি ও সন্তুষ্টির লক্ষণ মনে করে, সেসব জিনিস পাওয়াতেও আল্লাহর সন্তুষ্টি ও দয়া নিহিত থাকে । আল্লাহ তায়ালা যে কোনো নেয়ামত থেকে যদি তার রহমত ওঠিয়ে নেন, তবে সেই নেয়ামতও দুঃখের কারণ হয়ে দাড়ায় । আর বাহ্যত যা দুঃখ কষ্টের কারণ মনে হয়, তাতে যদি আল্লাহ তায়ালা তার রহমত দান করেন, তবে তা নেয়ামতে পরিণত হয়। আল্লাহর রহমত যুক্ত হলে মানুষ কাটার ওপরও ঘুমাতে পারে এবং তা বিছানায় রূপান্তরিত হতে পারে, আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে মখমলের বিছানাও তার জন্যে কন্টকময় হতে পারে। আল্লাহর রহমত দ্বারা একান্ত কঠিন ও জটিলতম সমস্যারও সহজ সমাধান করা সম্ভব হয়, আর একটা অতি সহজ কাজও আল্লাহর রহমতের অভাবে জটিলতম সমস্যায় রূপান্তরিত হয়। বিপজ্জনক, সংকটপূৰ্ণ অভিযানও আল্লাহর রহমতে অনায়াসে শান্তিপূর্ণ উপায়ে সমাধা হয়ে যায় । আর আল্লাহর রহমতের অভাবে একটা সাধারণ বিষয়ও ধ্বংসযজ্ঞে পরিণত হয় । যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে কোনো সংকীৰ্ণতা থাকে না। সংকীৰ্ণতা শুধু সেখানেই, যেখানে আল্লাহর রহমত নেই । যার ওপর আল্লাহর অনুগ্রহ আছে সে কারাগারের অঙ্ধ কুঠুরিতে, নির্যাতন কক্ষে কিংবা বধ্যভূমিতে থাকলেও তার কোনো ক্ষতি হয় না। আর যার ওপর আল্লাহর রহমত নেই, সে যদি বিপুল ধনৈশ্বর্যের মধ্যেও লালিত পালিত হয় তবু তার দুঃখ কষ্টের সীমা থাকে না । মোটকথা, আল্লাহর রহমত থাকলে মানুষের ভেতর থেকেই সুখ ও সৌভাগ্যের উৎস এবং শান্তি ও সন্তোষের ঝর্ণা ফুটে ওঠে । আর আল্লাহর রহমত না থাকলে হৃদয়ের অভ্যন্তর থেকেই দুশ্চিন্তা, উদ্বেগ উৎকণ্ঠা, ক্লান্তি, অবসাদ ও দুঃখ শোকের অসংখ্য জ্বালামুখ বেরিয়ে আসে । | ৩৫ সূক্থা ফাতের |, ./. ২০০), __ ___ ___ পাত্রা ২২ অনখিন্প ৫ VV We UOLKLLUDV.ULUS SPDOL. CORN,

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।