ফিরে যাবে এবং তাদের শেষ পরিণতি কি হবে সে সম্পর্কে জানানো হয়েছে। এ বিষয়ে তাদের কর্তব্য সম্পর্কেও অবহিত করা হয়েছে। সময় থাকতেই তাদের সতর্ক হয়ে চলার শিক্ষা দান করার জন্যে শেষ যামানায় মোহাম্মদ (স.)-কে পাঠানো হয়েছে। এরশাদ হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদের সম্বোধন করে বললেন, আমি কাদামাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে চাই, অতপর যখন তার গঠন কাজ সম্পন্ব করবো এবং তার মধ্যে আমার রূহ থেকে কিছু অংশ ফুকে দেবো তখন তোমরা তার সামনে (শ্রদ্ধা দেখাতে গিয়ে) সাজদাবনত হয়ে পড়বে ৷' আমরা একথা জানি না আল্লাহ রব্বুল আলামীন কেমন করে বলেছিলেন অথবা কেমন করে তিনি ফেরেশতাদের সাথে কথা বলেন, আর ফেরেশতারাই বা আল্লাহর সাথে কিভাবে সাক্ষাত করে। ফেরেশতাদের প্রকৃতি কেমন তাও আমরা জানি না । আল্লাহর কিতাবে তাদের যেসব গুণ বর্ণিত হয়েছে- ব্যস শুধু ততোটুকুই আমরা জানি । আর সত্যিকারে বলতে কি, তাদের সম্পর্কে আর অধিক জানার বা চিন্তা করার তেমন প্রয়োজনই বা আমাদের কি আছে। এই চিন্তার কোনো কুল কিনারাও আমরা কোনোদিন পাবো না। আল কোরআন তাদের সম্পর্কে আমাদের যেটুকু জানিয়েছে, আমরা সেটুকু মাত্র জানি এবং ততোটুকুর ওপরই আমরা তৃপ্ত থাকি । আল্লাহ রব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, যেমন করে এই সৃষ্টিকুলের অন্য সবাইকেও তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন । সুতরাং মাটির দ্বারাই সকল বস্তু ও সকল উপাদানের অস্তিত্ব এসেছে, আর এসবের মধ্যেই রয়েছে জীবনের সে সকল রহস্য, যা কেউ জানে না। কেউ বলতে পারে না কেমন করে এগুলো এলো এবং কোখেকে এলো এই মাটি থেকে যে মানুষকে সৃষ্টি করার উপাদান গ্রহণ করা হয়েছে, তাও একটি বড় রহস্য । লক্ষণীয় বিষয়, মর্যাদাপূর্ণ রূহ ফুঁক দিয়ে মাটির দেহে প্রবেশ করানোর পর সেই নির্জীব কাঠামোটি কিভাবে মানুষে পরিণত হয়ে গেলো । এই মানুষের দেহের প্রতিটি অংগ প্রত্যংগ তো মাটির তেরী। পরবর্তাঁতে সে শরীর পৃথিবীর পানি থেকেই এসেছে ফলে তার অংগ প্রত্যংগ সে পানির দ্বারাও নির্মিত, কিন্তু আল্লাহর রহমতের দান অজানা, সেই রহস্যপূর্ণ আত্মা বা রহ দেহ থেকে সরে গেলে সে দেহ আর মানুষ থাকে না, মানুষ বলে তাকে ডাকা যায় না এবং মানুষের কোনো গুণাবলীও তার মধ্যে পাওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে, মানুষের অস্তিত্বের জন্যে যেমন সেই কায়াটি প্রয়োজন তেমনি প্রয়োজন ওই অজানা অচেনা ও অদৃশ্য রহস্যঘেরা রূহ, যা মানুষকে মানুষের নাম দিয়েছে। এই ফুঁক দেয়ার তাৎপর্য যে কি তা আমরা জানি না, বুঝি না এবং বুঝতে চাইলেও কিছুতেই তা আমরা অনুধাবন করতে পারি না; তবে শূন্য সেই দেহ অবয়বের মধ্যে রূহ থাকলে তার নড়াচড়া ও দেহাভ্যন্তরের সকল কলকজ্জার কর্মক্ষমতা প্রত্যক্ষ করি। এ জন্যে বলা হয়, রূহ না দেখতে পেলেও তার কার্যকারিতা বা প্রভাব আমরা অনুভব করি। এই কার্যকারিতা বা তার অস্তিত্বের লক্ষণ মানুষকে অন্য সব কিছু থেকে পৃথক করে এবং পৃথিবীর অন্য সকল সৃষ্টির ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করে। বুদ্ধি বিবেক ও আত্মার প্রভাবে অন্য সব কিছু নিয়ে সে বৈশিষ্ট্যমন্ডিত হয়। এই রূহই এমন এক শক্তি যা তাকে অতীতের ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের যোগ্যতা দান করে । শুধু তাই নয়, এই রূহই তাকে হইন্নিয়গ্রাহ্য বা বুদ্ধি বিবেক ও অনুভূতি শক্তির উর্ধ্বের আরও অনেক কিছু আচ করার যোগ্যতা দান করে, যার ফলে সে পেছনের অনেক কিছু দেখতে পায় এবং অনুভব করতে পারে। [তত ন্বনল টম লন হত লিল ৩ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।