আল কোরআন অবতীর্ণ হওয়ার সেই কঠিন সময়ে আরববাসীরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে, এই মহা সংবাদবাহী কেতাব পৃথিবীর চেহারা পরিবর্তন করার মহৎ উদ্দেশ্যে নাযিল হয়েছে, ইতিহাসের গতি বদলে দেয়ার জন্যে এবং আল্লাহর আইন কানুন তার রাজ্যে ও মানুষের বাস্তব জীবনে চালু করার জন্যে নাযিল হয়েছে । মানুষের অন্তরের মধ্যে ও বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃষ্টির সকল কিছুর দ্বারপ্রান্তে এ ব্যবস্থার মহিমা পৌছে দিতে নাযিল হয়েছে, তাও তারা বুঝতে পারেনি। আকাশমন্ডলী, পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু রয়েছে সে সবের সৃষ্টির মূলে নিহিত রয়েছে এই ব্যবস্থা সর্বত্র চালু করার এক মহাপরিকল্পনা ৷ কাজেই সে বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা কেয়ামত পর্যন্ত অবিরামভাবে চলতে থাকবে । মানুষের জীবনের সঠিক মূল্যায়ন ও তাকে সমৃদ্ধ করার জন্যে এ প্রচেষ্টা দুনিয়া শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে । আজকের মুসলমানরা আরববাসীদের মতোই সেই শুভ দিনের স্বপ্ন দেখছে। যদিও পৃথিবীতে অতীত কালের কোনো অধ্যায়ে বা ইতিহাসের কোনো পর্যায়েই এই ইসলামী জীবন ব্যবস্থার অনুরূপ কোনো ব্যবস্থা বাস্তবায়ন কোনোদিনই কেউ প্রত্যক্ষ করেনি । তবুও তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একদিন সেই স্বর্ণালী জীবন ব্যবস্থা তেমনি করে চালু হবে যেমন রাসূলুল্লাহ (স.) ও খোলাফায়ে রাশেদীনের আমলে চালু হয়েছিলো । তারা এ পাক কালামের বিরোধীদের মতো হতাশাবাদী নয় এবং কখনও এ জীবন ব্যবস্থাকে ছোট করেও দেখে না । অবশ্য মুসলমানরা তাদের এই বিপ্নবাত্মক অবস্থা নিকট অতীতে বা বর্তমানে দেখেনি, তাই ভবিষ্যতে এর রূপরেখা ঠিক কেমন হবে তা তারা সঠিকভাবে বুঝতে সক্ষম হচ্ছে না, তবে এ কাজ যে শেষ যামানা পর্যন্ত অব্যাহত গতিতে চলতে থাকবে- একথা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। রসূলুল্লাহ (স.)-এর যামানার প্রথম দিকে আরবরা মনে করতো, তার আনীত এ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ তার কাছে এ মহাগ্রন্থ যখন নাযিল হয়েছে তখন তার একটা তাৎপর্য অবশ্যই আছে। তারা এইভাবে একটা সীমার মধ্যেই বিষয়টিকে চিন্তা করতো, কিন্তু তারা যা ভেবেছিলো পরবর্তীকালে আল কোরআন তাদের দৃষ্টিতে এই প্রসার এনে দিয়েছিলো যে, আল কোরআনের প্রভাববলয় থেকে আরও অনেক অনেক বেশী প্রশস্ত হয়ে পড়লো । এর ক্ষেত্র শুধু আরব জগত এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ (স.) পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি । মোহাম্মদ (স.) তো মাত্র এই মহাগ্ৰন্থের বহনকারী ও পৌছে দেয়ার মালিক । তিনি নিজে এই মহাগ্রন্থের উদ্ভাবক নন এবং আল্লাহ তায়ালা তাকে শিক্ষা না দিলে এর মধ্যে উল্লেখিত কথার সাধারণ অর্থের বাইরে কোনো অর্থ তীর পক্ষেও বুঝা সম্ভব ছিলো না । আর শুরু থেকে উর্ধ্বাকাশের কোথায় কি আছে আল্লাহ তায়ালা তাকে না জানালে তাও তার পক্ষে বুঝা সম্ভব ছিলো না৷ এরশাদ হচ্ছে, ‘যখন ওরা আমার সাথে নানা প্রকার বাদানুবাদে লিপ্ত হলো তখন উর্ধ্বাকাশ সম্পর্কে আমার তো জ্ঞান ছিলো না, তাই ওহীর মাধ্যমে আমাকে তো শুধু এতোটুকু বলতে বলা হয়েছে যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র ৷’ আনব সৃষ্টির আদি কাহিনী এখানে মানব জাতির সৃষ্টির কাহিনী পেশ করা হয়েছে। সৃষ্টির শুরুতে উর্ধমালোকে মানব সৃষ্টির প্রথম অবস্থা নিয়ে আল্লাহর সাথে ফেরেশতাদের যে আলোচনা হয়েছিলো, সেই সম্পর্কে কিছু কথা এ প্রসংগে জানানো হয়েছে। এ আলোচনায় পৃথিবীর জীবনে মানব জাতির সফরের রূপরেখা চিহ্তিত করা হয়েছে, আল্লাহর নযরে তাদের মর্যাদার কথা এবং পরিশেষে তারা কোথায় | ৩৮ সূস্থা ছোয়াদ ০৯৮১ [[পার্বা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।