যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘বলে দাও ওটা এক বিরাট ও গুরুত্বপূর্ণ খবর, যার থেকে তোমরা মুখ ফিরিয়ে রয়েছো ৷’ অর্থাৎ, ওদের কাছাকাছি যেসব জিনিস ওরা দেখছে, সেসব কিছু থেকে অনেক বড় জিনিস সেই মহাগ্রন্থ আল কোরআনের বাণী । এ পবিত্র কালাম হচ্ছে গোটা সৃষ্টির মধ্যে এক মহাগুরুত্বপূর্ণ জিনিস, এর মর্যাদা হচ্ছে গোটা সৃষ্টির চাইতেও বেশী । আল্লাহ রব্বুল আলামীনের কাছে এ বিশ্বের মধ্যে যা কিছু মূল্যবান এবং যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেসবের চাইতেও এ কেতাব বেশী | গুরুত্বপূর্ণ । আল্লাহর প্রেরিত এ মহাবাণী আকাশমন্ডলী ও পৃথিবীর সকল বিষয় ও সকল বস্তু থেকে স্বতন্ত্র বা বিচ্ছিন্ন কোনো জিনিস নয়- সেসকল জিনিস থেকে দূরে অবস্থিত কোনো বস্তুও নয়; বরং আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যস্থিত সকল জিনিসের সাথে এর অবিচ্ছেদ্য একটা সম্পর্ক রয়েছে। এ পাক কালামে অতীতের অনেক অজানা বিষয় বিবৃত হয়েছে এবং এর মাধ্যমে দূর ভবিষ্যতের এমন সব খবর দেয়া হয়েছে যা মানুষের বুদ্ধির সীমার বাইরে । বিজ্ঞয়ের ব্সাল্ডা বঝুল্সন্দ করার জন্যেহ ক্কোর আন এসেছে মহাবিস্ময়কর সংবাদবাহী এ মহাগ্রন্থ আল কোরআন এসেছিলো মকন্ধা নগরীতে অবস্থিত কোরায়শ ও আরব উপদ্বীপের পৌত্তলিকতা এবং তৎসন্নিহিত ভ্রান্ত মতবাদের ওপর সত্যের বিজয় কেতন উড়ানোর মহান লক্ষ্যে । অতপর এ কেতাবের শক্তিতে যে যে অঞ্চলে ছড়িয়ে পড়ল মহাসত্যের এই সম্মোহনী বাণী, সে সমস্ত এলাকাতেও সত্যের জয়-ডংকা বেজে ওঠলো। এতো শক্তিশালী এ পাক কালামের আকর্ষণ যে, এর অগ্রযাত্রা স্থান ও কালের সীমানা পেরিয়ে জগদ্বাসীকেও বিমোহিত করলো এবং ভবিষ্যতের সকল যামানার সকল দেশেও এ পাক কালামের উপস্থাপিত আদর্শ হতাশাগ্রস্ত মানুষকে পুনরায় আশাত্বিত করতে সক্ষম হবে। এরই ফলে দেখা গেছে, যারাই এ পবিত্র কেতাবের রংগে রঞ্জিত হয়েছে তাদের প্রভাব-প্রতিপত্তি ও কর্তৃত্ব পৃথিবীর সবখানে সর্বশ্রেণীর মানুষের ওপরেই ছেয়ে গেছে। এ মহাসত্য সমাগত হওয়ার পর মানব নির্মিত সকল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ওপর আল কোরআনের উপস্থাপিত ব্যবস্থা বিজয়ী ও পরিব্যাপ্ত হয়ে ততোদিন পৰ্যন্ত তার ভূমিকা পালন করলো, যতোদিন আল্লাহ রব্বুল আলামীন চাইলেন । এভাবে এ মহা সংবাদবাহী কেতাব মানব রচিত সকল মত ও পথের গতি পরিবর্তন করে বিশ্ব সম্াটের প্রদর্শিত পথের সাথে সবাইকে একাত্ম করে দিলো । এ পাক কালাম প্রদর্শিত পথ এতোই মযবুত এবং এতোই আকর্ষণীয় যে, যে এলাকাতেই এর ধারক বাহকরা নিজেদের ব্যবহার ও বাস্তব কর্মকান্ডের মাধ্যমে এর দাওয়াত যথার্থভাবে পেশ করতে সক্ষম হয়েছে, সেখানকার অধিবাসীরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এ ব্যবস্থাই মানতে বাধ্য হয়েছে; যারা এর ওপর ঈমান এনেছে তারা তো অন্তর দিয়ে এর আদর্শ গ্রহণ করে ধন্য হয়েছে যারা এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছে, তারা এর অপ্রতিরোধ্য গতি ঠেকাতে পারেনি। যেসব এলাকায় আল কোরআনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং যে সকল এলাকায় এর প্রভাব ছড়িয়ে পড়েছে, সে সকল অঞ্চলে এ বিজয় যাত্রার সাথে যারা সহযোগিতা করেছে, আর যারা এর অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করেছে, তারা সবাই অবাক বিস্বয়ে দেখে নিয়েছে যে, মানবেতিহাসের কোনো অধ্যায়েই আল কোরআন প্রদর্শিত উন্নত এবং সর্বাংগীণ সুন্দর ব্যবস্থা আর কখনও প্রতিষ্ঠিত হয়নি । শেষ নবী মোহাম্মদ (স.)-এর সফল পরিচালনায় আল কোরআন প্রদর্শিত এ বিজয়ী ব্যবস্থা মানুষের অস্তরে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আসন করে নিতে সক্ষম হয়েছিলো এবং পৃথিবীর সর্বত্র তার ভিত্তি এমন দৃঢ়ভাবে স্থাপন করেছিলো, যা আরববাসী কোনোদিন কল্পনা করেনি বা এমন অবস্থা তারা স্বপ্নেও কোনদিন ভাবতে পারেনি । [ল্লন্বলল সনম লন হত সলল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।