সম্পর্ক রয়েছে অহংকারী ও অবাধ্য শয়তানের সাথে, যাকে লাঞ্ছিত ও অপমানিত করে বের করে দেয়া হয়েছিলো এবং আল্লাহর রহমত থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করা হয়েছিলো । যখন সে আদম (আ.)-এর প্রতি আল্লাহর বিশেষ মর্যাদাদানকে একটা মাত্রাতিরিক্ত ব্যবহার মনে করেছিলো তখনই তাকে বিতাড়িত হতে হয়েছিলো । এমনি করে সেই দিন থেকেই শয়তান ও আদম (আ.)-এর সম্তানদের মধ্যে এক স্থায়ী রেষারেষি ও চিরস্থায়ী সংঘাতের সূত্রপাত হলো । এই শত্ৰুতা শুরু হলো তো হলোই, আর কোনোদিন এই দুই সৃষ্টির মধ্যে শত্রুতায় ভাটা পড়েনি। এ শত্রুতার মাত্রাও কোন সময়ে কম মনে. হয়নি। তখন থেকেই শয়তানের সকল চিন্তা ও চেষ্টা এ কাজে নিয়োজিত রয়েছে যেন তার ষড়যন্ত্র জালে সে আদম সন্তানদের বেশী বেশী সংখ্যায় আবদ্ধ করতে পারে এবং তাদের নিয়েই সে দোযখে প্রবেশ করতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে, তাদের বাপের সাথে তার শক্রুতা, যার কারণে তাকে চিরদিনের জন্যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হতে হয়েছিলো, কাজেই এই সংঘর্ষের লক্ষ্য সুস্পষ্ট, কিন্তু মুশকিল হচ্ছে হতভাগা আদম সন্তানরা শয়তানের এই দূরভিসন্ধি বুঝেও বুঝতে চায় না, তার দ্বারা বার বার ধোকা খায় এবং তাদের পুরাতন দুশমনের কাছে নিজেদের সোপর্দ করে দেয়। এই ঘটনার মূল কারণ এবং আলোচ্য মূল বিষয়ের প্রতি যথাযথ গুরুত্দানের সাথেই সূরাটি সমাপ্ত করা হচ্ছে, এর বাইরে অন্য যেসব জিনিস থেকে সে হঠকারী ও মিথ্যারোপকারীরা উদাসীন হয়ে থাকে, সেগুলোর প্রতি যথাযথ গুরুত্ব দিতে গিয়ে বলা হচ্ছে- ‘বলো, অবশ্যই আমি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই এবং সকল শক্তির আধার আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নিঃশর্ত ও নিরংকুশ আনুগত্য পাওয়ার যোগ্য নয়, তিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সেসব কিছুর মালিক । তিনি মহাশক্তিমান, তিনি মহা-ক্ষমাশীল ৷' বলে দাও সেই মোশরেকদের, যারা হতভঙ্ব হয়ে থাকতো, বিস্মিত হয়ে বলতো, ‘সে কি সকল উপাস্যকে বাদ দিয়ে একজনকেই মাবুদ বানিয়ে দিয়েছে? এটা তো বড়ই আশ্চর্যের নিষয়?' বলে দাও ওদের, হ্যা, এটাই আসল সত্য, ‘প্রকৃতপক্ষে শক্তি ক্ষমতার মালিক সর্বশক্তিমান এক আল্লাহ ছাড়া আর কেউ নেই !' ওদের আরও বলো, অবশ্য তোমার নিজেরও কোনো কিছু করার ক্ষমতা নেই, আর তোমার ওপর এছাড়া আর কোনো দায়িত্ব নেই যে, তুমি তাদের আযাবের ভয় দেখাবে এবং সতর্ক করবে, এরপর লোকদের ডাকবে সর্বশক্তিমান আল্লাহর দিকে । তিনি আল্লাহ, যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এ দুয়ের মাঝে যা কিছু আছে সে সবের মালিক, পালনকর্তা ও পরিচালক ৷' এ সব ক্ষমতার মধ্যে তার অংশীদার কেউই নেই এবং তার কাছে ছাড়া আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে এবং এ দুই মধ্যবর্তী স্থানে এমন কেউ নেই যার কাছে কিছু চাওয়া যেতে পারে, আর ‘একমাত্র তিনিই ক্ষমৃতাধর’ ৷ তিনিই শক্তিমান, তিনি সবকিছু করতে সক্ষম । তিনিই ‘ক্ষমাশীল’, তিনি বান্দার ক্রটি-বিচ্যুতি উপেক্ষা করেন এবং প্রকৃত তাওবাকারীর তাওবা কবুল করেন, তিনি তাকে মাফ করে দেন যে অনুতপ্ত হয়ে তার কাছে আশ্রয়প্রার্থী হয় । ওদের বলে দাও, আমি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছি এবং যা কিছু ওরা অস্বীকার করছে বা ওরা আল্লাহ তায়ালা সম্পর্কে যা ধারণা করছে, তার থেকে তিনি অনেক বড় এবং অনেক মহান ৷ যেসব জিনিসের মধ্যে ওরা আজকে মজে রয়েছে তার বাইরের যে জগত ওদের চোখের আড়ালে রয়েছে, সেসব কিছু থেকে ওরা সম্পূর্ণভাবে গাফেল হয়ে রয়েছে। অর্থাৎ সেসব বিষয়ে ওদের কোনো জ্রক্ষেপই নেই । এরশাদ হচ্ছে, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।