এরপর কি হবে? এরপর হঠাৎ করে তাদের সামনে থেকে সেই মোমেনরা হারিয়ে যাবে, যাদের ওপর পৃথিবীর বুকে তারা প্রভুত্ব করতো বা তাদের ওপর প্রাধান্য বিস্তার করে রেখেছিলো, ওরা বরাবর তাদের ক্ষতিগ্রস্ত করে রাখার চেষ্টা করেছে এবং তারা নিজেরা সচ্ছলতা ও প্রাচুর্যের মধ্যে থাকার কারণে সেই গরীব, নিরীহ এবং অসহায় মোমেনদের সদা-সর্বদা উপহাস বিদ্বপের পাত্র বানিয়ে রেখেছে। সেই কেয়ামতের দিন যখন ওই প্রভাবশালী ব্যক্তিরা নিরীহ মোমেনদের জাহান্নামের আযাবের মধ্যে পাবে না এবং যখন তারা দেখবে, হঠাৎ করে সকল কষ্টকর অবস্থা থেকে সে মোমেনদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়েছে, তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করবে, তারা আজ কই? কোথায় গেলো ওরা? তোমরা কি তাদের দেখতে পাচ্ছ, নাকি আমাদের চোখগুলো বিকল হয়ে গেলো যে, তাদের দেখতে পাচ্ছি না? এরশাদ হচ্ছে, ‘আর ওরা বলবে, কি হলো আমাদের, আমরা ওদের দেখতে পাচ্ছি না কেন? কেন দেখছি না আজ সেসব হতভাগা ব্যক্তিদের যাদের আমরা গোবেচারা মনে করতাম এবং নিকৃষ্ট জ্ঞানে যাদের কোনো দাম দিতাম না, বরং সব সময় তাদের সাথে উপহাস বিদ্বপ করতাম? না কি আমাদের চোখগুলোই বিকল হয়ে গেলো? আসলে যখন তাদের সম্পর্কে এসব কথা চলতে থাকবে তখন তাদের অবস্থান হবে জার্বাতের মনোরম বাসস্থানে।' এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই সেদিন যে আসবে এ কথা সত্য এবং তখন দোযখবাসী পরস্পর ঝগড়া করতে থাকবে ৷’ অতপর আলোচনার ধারা থেকে বুঝা যাচ্ছে যে, দোযখবাসীদের বাসস্থান, সেসব নেক ও মোত্তাকী পরহেষগার লোকদের বাসস্থান থেকে বেশী দূরে থাকবে না, যাদের ওরা দুনিয়ার জীবনে | উপহাস বিদ্বপ করত এবং সেদিন আল্লাহ তায়ালা যে সম্মান তাদের দেবেন সেটাকে তারা খুব বেশী মনে করতে থাকবে, আর কি ভয়ানক বিপজ্জনকই না হবে তাদের সেদিনের সেই পাওনা, যার জন্যে তারা দুনিয়ার যিন্দেগীতে তারা ব্যস্ততা দেখাতো! তারা বলতো ‘হে আমাদের রব, হিসাব নিকাশের দিনটি আসার আগেই আমাদের পাওনাটা দিয়ে দাও না! বলো, আমি তো শুধু একজন সতর্ককারী মাত্র... আর অবশ্যই কিছুদিন পরে তোমরা জানতে পারবে!’ (আয়াত ৬৫-৮৮) যিলাল্স ১৭তম ২৫৭৮Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।