যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাদের বালাখানায় আরও থাকবে নানা উপাদেয় ভোগ্য সামগ্রী (যার জন্যে পৃথিবীতে তারা ‘লালায়িত ছিলো) । আর যার চাহিদা আল্লাহর ভয়েই পৃথিবীতে তারা নিয়ন্ত্রিত রেখেছে। আরও থাকবে সেখানে তাদের জন্যে সকল নেয়ামতের বড় নেয়ামত আয়তলোচনা সুন্দরী যুবতী ললনারা । এরা সর্বাংগীণ সুন্দরী যুবতী হওয়ার সাথে সাথে হবে ঢুলুডুলু আখি এবং বিনয় নঅ্বতার কারণে চোখ যেন তাদের ওঠতেই চাইবে না, চোখ তুলে চোখে চোখে তাকাতে পারবে না, এরা সবাই হবে সমবয়স্কা। এসব নেয়ামত হবে চিরস্থায়ী, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এসব নেয়ামত কখনও শেষ হয়ে যাবে না। অর্থাৎ এসব নেয়ামতের লয় বা ক্ষয় থাকবে না ‘থাকবে না এসবের কোনো পরিসমাপ্তি ।' অপর ছবির লোকদের জন্যেও থাকবে তাদের কিছু বিছানা, কিন্তু সেখানে কোনো আরাম থাকবে না । সেটা হবে জাহান্নাম- ‘নিকৃষ্টতম বিছানা ৷’ আর তাদের জন্যে সেখানে থাকবে গরম পানীয় এবং এমন খাদ্য যা খেতে গেলে বমি হয়ে তা ওঠে আসবে, বরং এগুলো হবে নিকৃষ্টতম | তরল পানীয়, যা জাহারনামবাসীর দেহ থেকে পুঁজ বা পাচড়ার ধোয়ানি আকারে বেরিয়ে আসবে ৷ অথবা এ ধরনের আযাবের আরও রকম-বেরকমের সংস্করণ সেখানে উদ্ভাবিত হবে। এর অর্থ করতে গিয়ে বলা হয়েছে। ‘এগুলো হবে জানা অজানা জোড়া জোড়া আযাব ।' অর্থাৎ আরও বহু প্রকারের আযাব এতে সংযোজিত হবে। এরপর এই দৃশ্যের যবনিকা পতন হচ্ছে তৃতীয় এক ছবির উল্লেখের মাধ্যমে, যাতে সেই জাহান্নামীদের বাক-বিতন্ডার কথা বলা হয়েছে। অর্থাৎ জাহান্নামবাসীদের মধ্যে একটি অহংকারী গোষ্ঠী, দুনিয়ার জীবনে ওই গোষ্ঠী ছিলো পরস্পরের কাছে প্রিয়, একে অপরের দরদী এবং তাদের মধ্যে মহব্বতের বিনিময় হতো, কিন্তু আজ কেয়ামতের সেই কঠিন দিনে তারা একে অপরকে ঘৃণা করবে, দোষারোপ করবে পরস্পরকে ৷ তারাই তো সেসব মানুষ যারা অতীতে একে অপরকে ভুল পথে চলার ব্যাপারে সহায়তা করত ৷ তাদের মধ্যে অনেকে ছিলো যারা মোমেনদের ওপর নিজেদের পজিশন বড় মনে করে অহংকার প্রদর্শন করতো এবং তাদের দাওয়াতকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, যেহেতু তারাই তখন সুখ-সম্পদের মধ্যে ছিলো । কোরায়শ সর্দারদের মতো তাদের দাবী ছিলো, তারা দুনিয়াতে যেমন নেয়ামতের মধ্যে রয়েছে, তেমনি পরকালেও তারা সুখ-সম্পদের অধিকারী হবে, যেমন করে তারা কটাক্ষপাত করে বলতো, ‘আমাদের মধ্যে সেই (ইয়াতীম ও অসহায়) লোকটির ওপরেই কি নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এসব উপদেশবাণী?' হা, সেসব লোকই হবে দোযখবাসী যারা দলে দলে জাহার্নামে প্রবেশ করবে এবং তারা একে অপরকে বলবে, ‘ওই যে দলটি (আসছে) ওরাও তোমাদের সাথেই প্রবেশ করবে' (এই দোযখে) বলুন তো ওদের পক্ষ থেকে এর জওয়াব কি হবে? ..... এর জওয়াব দিতে গিয়ে তখন রাগে ফেটে পড়বে এবং বলবে, না, কিছুতেই ওদের জন্যে কোনো অভ্যর্থনা নয়, ওরা অবশ্যই দোযখে প্রবেশ করবে । এমতাবস্থায় দোষারোপ করা ব্যক্তিরা কি চুপ থাকতে পারে? ওরা সেই একইভাবে জওয়াব দেবে। বলবে, তোমাদের জন্যেও আজ কোনো অভিনন্দন নেই, তোমরা তো আমাদের পূর্বে এখানে এসেছো, তোমাদের জন্যে অতি নিকৃষ্ট এ বাসস্থানটি কিন্তু তোমরাই তো এই আযাবে আমাদের প্রবেশ করার কারণ ঘটিয়েছ। যখন সেই ডাকের মধ্যে ক্রোধ, ংকীৰ্ণতা ও প্রতিশোধ গ্রহণের স্পৃহা জেগে যাবে, তখন ওরা বলবে, হে আমাদের রব, কে আমাদের এখানে নিয়ে এলো? যে বা যারা আমাদের এখানে নিয়ে এসেছে তাকে বা তাদেরকে আজ তুমি দ্বিগুণ আযাব দাও! [_৮ সুরা ছোস্বাদ ০১৯৯২১১) পারা ২৩ অনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।