A DIA» Ur b DY or AD ww ASS © 151 ue AUS LS YL sy YU L Go PI NS Aw A woe Ne all OP] ae 5) cu; wheat ee wet Lys ৬২. তারা (আরো) বলবে, একি হলো আমাদের, (আজ জাহান্নামে) আমরা সেসব মানুষদের দেখতে পাচ্ছি না কেন- যাদের আমরা দুনিয়ায় খারাপ লোকদের দলে শামিল (মনে) করতাম; ৬৩. তবে কি আমরা তাদের অহেতুকই ঠাট্টা বিদ্রপের পাত্র মনে করতাম, না (আমাদের) দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছে না। ৬৪. জাহান্নামীদের (নিজেদের মাঝে) এ বাকবিতন্ডা (সেদিন) হবে অবশ্যম্ভাবী । তাফ্ষসীকর আয়াত ৪৯-৩৬৪ ওপরের আয়াতগুলোতে অতীতের ঘটনাপ্রবাহের নিশ্চিত সংবাদ বর্ণিত হয়েছে এবং নানা. প্রকার বিপদ আপদের মধ্যে ফেলে আল্লাহর প্রিয় বান্দাদের পরীক্ষা করার বহু উদাহরণ পেশ করা হয়েছে। সে সকল প্রতিকূল ও কণ্টকাকীর্ণ পরিবেশ পরিস্থিতিতে তাদের সত্য সঠিক পথে দৃঢ়তা অবলম্বন করা এবং তার পুরস্কার স্বরূপ তাদের জন্যে পরম করুণাময় আল্লাহর রহমত ও মর্যাদা লাভ করার বহু দৃষ্টান্ত রয়েছে। এ সব কিছুই রাসূলুল্লাহ (স.) ও তার সংগী সাথী এবং পরবর্তীকালের মোত্তাকী মুসলমান বান্দাদেরকে এই পৃথিবীতে এক স্বর্ণালী জীবনের সন্ধান দিয়েছে এবং তাদের পরকালীন যিন্দেগীর জন্যে তাদের কাছে মহাসাফল্যের সুসংবাদ বয়ে এনেছে। এরপর আল্লাহর মোত্তাকী বান্দাদের পরবর্তী যিন্দেগীতে কি প্রতিদান দেয়া হবে এবং দুনিয়ার বাকী জীবনেও বা তারা কি পাবে তা জানানো হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে দুনিয়া ও আখেরাতে সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতির কথা ..... এ সবের পর উপরোক্ত উভয় শ্রেণীর ' লোকদের জন্যে কেয়ামতের নানাবিধ দৃশ্যের মধ্য থেকে একটি বিশেষ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে । কোরআনুল করীমের বহু পৃষ্ঠাব্যাপী এসব দৃশ্য সম্পর্কে আলোচনা এসেছে। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাব সেসব কঠিন দৃশ্যের বর্ণনা যে কোন হৃদয়ে ছাপ রেখে যায় । ক্েেয়্াসত পরবর্তি কিছু দৃশ্য কোরআনে বর্ণিত কেয়ামতের নানাবিধ দৃশ্যের মধ্যে এখানে দুটি ছবি দেখা যাচ্ছে, যেগুলো সকল দিক দিয়েই পরস্পর তুলনাযোগ্য । একটি ছবি হচ্ছে মোত্তাকী পরহেযগার লোকদের, যারা জীবনে আল্লাহর ভয়ে ভালো মন্দ বাছবিচার করে চলেছে । যা কিছু ভালো এবং মানুষের জন্যে কল্যাণকর সেটাই তারা গ্রহণ করেছে, এতে অবশ্য তাদের কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে। যা কিছু মন্দ, কষ্টকর হলেও তারা আল্লাহর ভয়ে সেগুলো ত্যাগ করেছে। এসব লোকদের জন্যে রয়েছে সুন্দর পরিণতি । আর একটি দৃশ্য হচ্ছে অহংকারী ও আল্লাহর রাজ্যে নিজেদের প্রভূত প্রতিষ্ঠাকামী বিদ্রোহীদের- তাদের জন্যে রয়েছে চরম মন্দ পরিণতি ৷ প্রথম শ্রেণীর লোকদের জন্যে রয়েছে চিরস্থায়ী জাননাতসমূহ (ফুলে ফলে সুশোভিত বাগ-বাগিচা পরিবেষ্টিত মনোরম বাসস্থান), যেগুলোর দরজাসমূহ তাদের জন্যে উন্ক্ত থাকবে। তাদের জন্যে সেখানে সজ্জিত থাকবে আরাম কেদারার শ্ৰেণীবিন্যাস, যাতে তারা আরামে গা এলিয়ে দিয়ে বেহেশতের সুরভি ভোগ করবে, থাকবে রকম-বেরকমের খাদ্য ও পানীয় সজ্জিত রেকাবি ও পানপাত্রসমূহ । | ৩৮ সূস্থা ছোয়াদ ০১৯১১) __________পাক্থা ২৩ মসখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।