যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ফ্েক্মেশতাদের গঠন প্রকৃতি ও দায়িত্ব এ সূরার আলোচনায় রসূল, ওহী এবং আল্লাহর নাযিল করা নির্ভুল জীবন বিধান সবই অন্তর্ভুক্ত । ফেরেশতারা পৃথিবীতে আল্লাহর মনোনীত নবীদের কাছে ওহী নাযিল করার জন্যে দূত হিসাবে নিয়োজিত । এই ওহী নাযিল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কাজ । এ জন্যেই তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টির উল্লেখ করার পর পরই ফেরেশতাদের দূত হিসাবে প্রেরণের উল্লেখ করেছেন। তারা হচ্ছেন আকাশ ও পৃথিবীর মাঝে সংযোগ রক্ষাকারী । তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টা এবং তীর নবী ও রসূলদের মাঝে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্‌ পালনের মাধ্যমে সংযোগ রক্ষা করেন । পবিত্র কোরআনে এই প্রথম আমরা এমন একটা বক্তব্যের সন্ধান পেলাম, যাতে ফেরেশতাদের আকৃতি সম্পর্কে কিছু বিবরণ রয়েছে। ইতিপূর্বে তাদের প্রকৃতি ও দায়িত্ব সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। যেমন, ‘তারা আল্লাহর এবাদাতে কখনো দম্ভ দেখায় না ও ক্লান্ত হয় না, দিনরাত তাসবীহ পাঠ করেও তারা থামে না ।' (আম্বিয়া ১৯, ২০) ‘যারা তোমার প্রতিপালকের কাছে থাকে, তারা কখনো তীর এবাদাত করতে দম্ভ দেখায় না, তার তাসবীহ পাঠ করে ও তার জন্যে সাজদা করে ।' (আল আ'রাফ ২০৬) কিন্তু এখানে আমরা ফেরেশতাদের দেহাকৃতি সংক্রান্ত বক্তব্য পাচ্ছি যে, ‘তারা দুটো, তিনটে ও চারটে করে ডানার অধিকারী !’ তবে এই বিবরণ দ্বারা তাদের আকৃতি সম্পর্কে ধারণা করা যায় না। কেননা আমরা জানি না আসলে তারা কেমন এবং তাদের এ সব ডানাই বা কেমন । কেবল এই বিবরণ পেয়ে নীরবতা অবলম্বন করা ছাড়া আমাদের আর কোনো করণীয় নেই । আমরা তাদের আকৃতি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা করতে পারি না। কেননা আমরা যে ধারণাই করবো সেটাই ভুল হতে পারে। তাদের আকৃতি ও চেহারা সম্পর্কে কোনো সুনিশ্চিত বিবরণ কোনো নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পাওয়া যায় না। কোরআনে কেবল এই স্থানে এতোটুকু এসেছে, আর সূরা তাহরীমের ৬ নং আয়াতে আছে, তার (দোযখের) ওপর বিশাল বিশাল ও ভয়ংকর ভয়ংকর ফেরেশতারা রয়েছে, | তারা আল্লাহর হুকুম মেনে চলে ৷” দুটো হাদীসে যে বিবরণ পাওয়া যায়, তাতেও কোনো সুনির্দিষ্ট চেহারা ও আকৃতি বুঝা যায় না। যেমন 'রসূল (স.) জিবরাঈলকে তার আসল আকৃতিতে দু'বার দেখেছেন’ এবং ‘জিবরীলের ছয়'শ ডানা রয়েছে।' সুতরাং বিষয়টা অনির্দিষ্ট ও অজ্ঞাত । এ সব অদৃশ্য ব্যাপারে প্রকৃত তথ্য শুধু আল্লাহ তায়ালাই জানেন। দুটি, তিনটি ও চারটি করে ডানা থাকার উল্লেখ প্রসংগে বলা হয়েছে যে, ‘আল্লাহ তায়ালা তার সৃষ্টিকে যতো চান বাড়ান ।' এ থেকে বুঝা যায়, আল্লাহর ইচ্ছার কোনো বাধা বন্ধন নেই এবং তার সৃষ্টি কোনো আকৃতিতে সীমাবদ্ধ থাকে না। মানুষ পাখীর দুটো ডানার কথা জানে। আর আমাদের দেখা ও জানা সৃষ্টিজগতে আরো বহু অগণিত আকৃতির সৃষ্টি রয়েছে, আর আমাদের না জানা যে কত বেশী সৃষ্টি রয়েছে, তার তো কোনো সংখ্যাই আমাদের জানা নেই । ‘আল্লাহ তায়ালা সর্বশক্তিমান ৷' এ মন্তব্যটা পূর্ববর্তী যে কোনো মন্তব্যের চেয়ে ব্যাপকতর; সুতরাং এর অর্থ দাড়ায়, আল্লাহর সৃষ্টি, নির্মাণ, পরিবর্তন ও পুনঃনির্মাণের ডিজাইন বা নকশার কোনো সীমা পরিসীমা নেই । মানুনের প্রতি আল্লাহর রহমত বর্ব্মবণ ‘আল্লাহ মানুষের জন্যে যে অনুগ্রহ অবমুক্ত করেন, তা কেউ ঠেকিয়ে রাখতে পারে না (আয়াত ২) | ৩৫ সূক্মা ফাতের (১৯১) পারা ২২ অনখিল ৫ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।