যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ওখানে বনী ইসরাঈলদের মধ্যে আগত, হিব্রু ভাষায় উচ্চারিত ‘ইলয়্যশা'’ কৰন অতিক্রান্ত হয়েছেন, যাকে সম্ভবত আরবী ভাষায় ‘আল ইয়াসা’ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু যুল-কিফল নামক নবী সম্পর্কে শুধু এতোটুকু আমরা জানি যে, আল কোরআনে তার গুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে উল্লেখ করা হয়েছে যে, ‘সে ভালো লোকদের মধ্যে একজন ছিলো ।' অতপর মহান আল্লাহ তায়ালা ইবরাহীম, এসহাক ও ইয়াকুব (আ.)-এর গুণাবলী প্রকাশ করতে গিয়ে বলছেন, তারা ‘সবাই শক্তিশালী এবং দূরদর্শী মানুষ ছিলো’ এসব কথা দ্বারাও আল্লাহ তায়ালা তাদের ভালো কাজ, তাদের দ্ূরদর্শিতাপূর্ণ পদক্ষেপ ও সুস্থ চিন্তা-ভাবনা পরিকল্পনার দিকে ইংগিত করেছেন, যেন তিনি বুঝাতে চাইছেন, ভালো কাজ যে করবে না তার ক্ষমতা পাওয়ার কোন অধিকারই নেই, আর যে সুস্থ চিন্তা না করবে তার বুদ্ধি গ্রহণযোগ্য নয় এবং কোনো বিষয়ে তার মতামতও গ্রহণযোগ্য নয়। এভাবে অতীতের নবী রসূলদের মর্যাদাপূর্ণ মহৎ গুণের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, তিনি সেসব নবী রসূলকে বিশেষ কিছু গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত করেছেন যেন তীদের অনুসারীরা আখেরাতের যিন্দেগীর কথা স্বরণ করতে পারে এবং সেই যিন্দেগীর চিন্তা ও ধ্যান-ধারণা ছাড়া অন্যসব কিছু পরিত্যাগ করতে সক্ষম হয়। তাই এরশাদ হচ্ছে, ‘আমি তাদের পরকালের স্বরণকারী জনগণ হিসাবে বৈশিষ্ট্যমন্ডিত করেছি ।' সুতরাং দেখা যাচ্ছে, পরকালের স্মরণই তাদের বৈশিষ্টমন্ডিত বানানোর আসল হাতিয়ার, আর এই বিশেষ গুণটিই আল্লাহ তায়ালা ও তার বান্দাদের কাছে তাদের মর্যাদাবান বানিয়েছে, বিশেষ করে মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে এ গুণটিই তাদের প্রিয় করে তুলেছে। ‘অবশ্যই | আমার কাছে ওদের স্থান চিরদিনের জন্যে সম্মানজনক হয়ে রয়েছে ।' আর এমনি করে আল্লাহ রব্বুল আলামীন সাক্ষ্য দিচ্ছেন যে, নবী ইসমাঈল, আল ইয়াসা এবং যুল কিফল- এরা সবাই সর্বোৎকৃষ্ট ব্যক্তিদের মধ্যে গণ্য । এরপর আল্লাহ তায়ালা শেষ নবী ও তীর শেষ্ঠ পয়গম্বর মোহাম্মদ (স.)-এর মনোযোগ আকর্ষণ করে তাঁকে জানাচ্ছেন যেন তিনি তার পূর্বসূরী নবী রসূলদের অবস্থা স্বরণ করেন এবং যেভাবে তারা. শত বিরোধিতাপূর্ণ পরিবেশে অবিচল জীবন যাপন করেছেন, সেভাবে তিনিও যেন সকল অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেন, তাদের সবর থেকে এবং তার ফলে আল্লাহর রহমতপ্রাপ্তি থেকে শিক্ষা গ্রহণ করেন। তাকে উপদেশ দিতে গিয়ে বলা হচ্ছে, তিনি যেন তার পথভ্রষ্ট জাতির হঠকারিতায় ঘাবড়ে না যান এবং কারণ সবর বা অবিচলতাই হচ্ছে ভ্রান্ত জনগণের কাছে আল্লাহর বার্তা পৌছে দেয়ার উত্তম এবং দাওয়াতদানের মোক্ষম পদ্ধতি । আর এটা সত্য কথা যে, আল্লাহ রব্বুল আলামীন তার দৃঢ়তা অবলম্বনকারী ও ধৈর্যশীল বান্দাদের কখনো অসহায় অবস্থায় ছেড়ে দেন না; বরং সর্বাবস্থায় তাদের সবরের কারণে তিনি উত্তম প্রতিদান দেন এবং তার রহমত, বরকত ও মর্যাদা দানে তাদের তিনি ভূষিত করেন। কেননা আল্লাহর কাছেই রয়েছে সকল কল্যাণের চাবিকাঠি । অপরদিকে চক্রান্তকারীদের বলা হচ্ছে, সত্যকে উৎখাত প্রচেষ্টায় তারা যতো যাইই করুক না কেন, তারা কিছুতেই সাফল্যমন্ডিত হবে না, যেহেতু রসূল (স.)-কে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করা, তাকে পরিচালনা করা, তাকে পুরস্কৃত করা এবং মর্যাদা দান করার সাথে সথে পেয়ারা নবী (স.)-কে মিথ্যাবাদী বানানোর অপচেষ্টারত ব্যক্তিদের চক্রান্ত জাল ছিন্ন করার সকল কাজ তিনিই | আনজাম দিয়ে থাকেন । এরশাদ হচ্ছে, ‘এ পাক কালাম হচ্ছে এক মহান উপদেশ বা চিরন্তন স্মরণিকা, যে বিষয়ে (আজ) হানা নত জরা 06, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।