মোট কথা; এসব ঘটনার মাধ্যমে যে বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তা হলো, বিপদাপদে যারা ধৈর্য ধারণ করে, তকদীরের ফয়সালায় যারা রাযি খুশী থাকে তাদের প্রতি আল্লাহ তায়ালা বিশেষভাবে দয়া অনুগ্রহ করেন। তবে স্ত্রীকে প্রহার করার যে শপথ তিনি নিয়েছিলেন, আল্লাহ তায়ালা সেটারও একটা সুষ্ঠ সমাধান করে দেন। কারণ, তার প্রতিও আল্লাহর দয়া ছিলো এবং তার স্ত্রীর প্রতিও আল্লাহর দয়া ছিলো, যিনি এই চরম বিপদের মুহূর্তে তার সেবা শুশ্রষা করেছেন এবং পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তাই আল্লাহ তায়ালা আইয়ুব (আ.)-কে একগুচ্ছ কাঠি নিতে বললেন এবং তা দিয়ে স্ত্রীকে একবার আঘাত করতে বললেন । আর সেভাবেই তিনি শপথ ভংগের হাত থেকে রেহাই পেয়ে যান । বলা হয়েছে, তুমি তোমার হাতে এক মুঠো তূণ শলা নাও, তা দ্বারা আঘাত করো এবং শপথ ভংগ করো না’ (আয়াত ৪8) আল্লাহ রব্বুল আলামীন হযরত আইয়ুব (আ.)-কে নানা প্রকার বালা-মসিবতের মধ্যে সবর এখতিয়ার করতে দেখেছেন, দেখেছেন তার আনুগত্যপূর্ণ কাজ ও ব্যবহার এবং যেভাবে তিনি আল্লাহর কাছে আশ্রয়প্রার্থী হয়েছেন, তার ওপর খুশী হয়ে আল্লাহ তায়ালা পুরস্কারস্বরূপ তাকে সকল সমস্যার সহজ সমাধান ও নানা প্রকার নেয়ামত দিয়েছেন। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি, সর্বশক্তিমান আল্লাহ তাকে সকর এখতিয়ারকারী হিসাবে পেয়েছি, উৎকৃষ্ট বান্দা (আমার), নিশ্চয়ই সে সর্বান্তকরণে (আমার কাছে) রুজুকারী ।' | এ খঘটনাপশুল্লোর আল্রো কিছু বিবরূণ এ সূরার মধ্যে উল্লেখিত এই তিনটি কাহিনী বর্ণনা করার পর আমরা এসবের কিছু বিস্তারিত ব্যাখ্যা দান করার প্রয়োজন বোধ করছি। যেন রসূলুল্লাহ (স.) এরূপ যেসব ঘটনার স্মরণ করে | অন্যেরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন এবং যে কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছেন তাতে সবর করতে পারেন.। এ পর্যায়ে অতীতের সকল রসূলের অবস্থা সামনে রেখে তাদের কার্যপ্রণালীর কিছু সংক্ষিপ্ত পর্যালোচনাও করা হয়েছে। এখানে দেখা যায়, তাদের প্রত্যেক জীবনের ঘটনাবলী নানা | প্রকার বিপদ-আপদের মধ্যে ফেলে তাদের চরমভাবে পরীক্ষা করার দৃশ্য, সাথে সাথে আরও দেখা যায় সেই অসংখ্য বিপদের মধ্যে তাদের অপরিসীম সবরের দৃষ্টান্ত রয়েছে। পাশাপাশি বহু রসূলের যিন্দেগীতে অজস্র পুরস্কার ও প্রভূত মান মর্যাদাপ্রাপ্তির ঘটনা দেখা গেছে। যেমন দাউদ, সোলায়মান ও আইয়ুব (আ.)-এর আমলে তাদের জীবনে প্রাচুর্য ও প্রচুর মান সন্তুম দেখা গেছে, | তাদের মধ্যে এমন অনেকে অতীত হয়েছেন যাদের আগমনকাল জানা আছে আবার অনেকের | আগমনকাল জানা যায়নি । কারণ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, আল কোরআন এবং সত্যের মূল উৎস তো রয়েছে আমার কাছে, যার পরিসীমা কেউ করতে পারে না। এরশাদ হচ্ছে, ‘(হে নবী,) তুমি আমার বান্দাদের (মধ্যে) ইব্রাহীম, এসহাক, ইয়াকুবকে (-ও) স্বরণ CT HAE HEL স্মরণ করো ইসমাঈল, ইয়াসা ও যুল কিফলের কথা, এরাও সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিলো ।' (আয়াত ৪৫-৪৮) ইবরাহীম, এসহাক, ইয়াকুব এবং ইসমাঈল অবশ্য দাউদ ও সোলায়মান (আ.)-এর পরে এসেছেন, কিন্তু আইয়ুব (আ.)-এর যামানায় তারা কে কোথায় ছিলেন তা আমাদের জানা নেই । | নবী ইয়াসা’ ও নবী যুল-কিফল কোন এলাকায় প্রেরিত হয়েছিলেন তাও আমরা কেউ জানি না। আল কোরআনে তীদের কথা বলতে গিয়ে কিছু ইংগিত দেয়া হয়েছে মাত্র, যাতে করে সেই ংগের আলোচনা থেকে দ্রুতগতিতে মনোযোগ পরবর্তী আলোচনার দিকে সরে যায়। অর্থাৎ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।