স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বললো, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট পৌছিয়েছে। (আয়াত ৪১-৪৪) আইয়ুব (আ.)-এর ত্যাগ-তিতীক্ষা ও ধৈর্যের ঘটনা প্রসিদ্ধ । ধৈর্য সহ্যের দৃষ্টান্ত হিসেবে এই ঘটনা উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদীদের বর্ণনা করা এমন সব কেসসা কাহিনীর উল্লেখ পাওয়া যায় যা, মূল ঘটনাকেই আড়াল করে রেখেছে। কোরআনের বক্তব্য অনুসারে ঘটনার যে বিবরণ পাওয়া যায় সেটুকুই হচ্ছে সত্য বিবরণ । এতে বলা হয়েছে, আইয়ুব (আ.) ছিলেন একজন সৎ ও আল্লাহর প্রিয় বান্দা । আল্লাহ তায়ালা তাকে বিভিন্ন বিপদাপদে ফেলে পরীক্ষা করেছেন । তিনি ধৈর্যের পরিচয় দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । মনে হয়, তার ধন সম্পদ, পরিবার পরিজন ও সুস্থতা ছিনিয়ে নিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিলো, কিন্তু তিনি সর্বাবস্থায়ই নিজ মালিক ও প্রভুর সাথে সম্পর্ক অটুট রেখেছেন, তার প্রতি দৃঢ় আস্থা রেখেছেন এবং ভাগ্যে যা লেখা ছিলো তা নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। এই চরম বিপদের মুহূর্তেও যারা তাকে ত্যাগ করে যাননি যাদের অন্যতম ছিলেন তার সহধর্মিনী । তাদের মনে শয়তান বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি করতে থাকে । যেমন, আল্লাহ তায়ালা যদি আইয়ুব (আ.)-কে ভালোই বাসতেন তাহলে তাকে এ ধরনের বিপদে ফেলতেন না। এ সব কথা তারা আইয়ুব (আ.)-এর সামনেই বলাবলি করতো । এগুলো তার জন্যে ছিলো সে রোগ বালাইয়ের চেয়েও অধিক পীড়াদায়ক । একদিন তার সহধর্মিনী সে জাতীয় কথা তার সামনে বলাতে তিনি শপথ করে বললেন, আল্লাহ তাকে আরোগ্য দান কর্বলে তাকে এতো বার (কেউ কেউ একশ বারের কথা উল্লেখ করেছেন) প্রহার করবেন। এরপর তিনি আল্লাহর দরবারে অভিযোগ করেন এবং ফরিয়াদ জানিয়ে বলেন যে, শয়তান তার আপনজনদের মনে সন্দেহ সৃষ্টি করে তাকে কষ্ট দিচ্ছে । আল্লাহ্ তায়ালা তার প্রতি দয়া করেন । কারণ, তিনি তার মাঝে সততা, ধৈর্য ও শয়তানের প্রতি তার ঘৃণার পরিচয় পেয়েছিলেন । ফলে তাঁকে আরোগ্য দান করেন এবং বিপদ দূর করেন। তখন আল্লাহ তায়ালা তাকে জমির ওপর পা দিয়ে আঘাত করতে বলেন । তিনি পা দিয়ে আঘাত করার সাথে সাথে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে । তিনি সেই পানি পান করেন এবং তা দিয়ে গোসল করেন। এর ফলে তিনি পরিপূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। সে প্রসংগে বলা হয়েছে, ‘তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্যে শীতল ও পান করার জন্যে ।' (আয়াত ৪২) এর পরে বলা হয়েছে, ‘আমি তাকে দিলাম তার পরিজনবর্গ কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা তার পুত্রদের জীবিত করেন এবং তাদের ন্যায় আরও সন্তান দান করেন। তবে আল্লাহ তায়ালা আইয়ুব (আ.)-এর মৃত সন্তানদের জীবিত করেছিলেন কিনা সে সম্পর্কে কোরআনে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি । তাই জীবিত করার অর্থ এও হতে পারে যে, তিনি যখন সুস্থ হয়ে ওঠলেন তখন তাকে ত্যাগ করে চলে যাওয়া ছেলে সন্তানদের আল্লাহ তায়ালা তার কাছে পুনরায় ফিরিয়ে নিয়ে আসেন । এ সকল সন্তান তার কাছে নিখোজ বা মৃত হিসেবেই গণ্য ছিলো যা হোক, আল্লাহ তায়ালা তাকে আরও সন্তান দান করেন। আর এটা ছিলো তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া ও দান । এ থেকে বুদ্ধিমান ও বিবেকবান লোকদের জন্যে উপদেশ গ্রহণের অনেক কিছুই রয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।