যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এবং যার অস্তিত্ব হবে অদ্বিতীয় । আল্লাহ তায়ালা তার এই দোয়া কবুল করেছেন এবং তাকে তার কাংখিত শাসন ক্ষমতারও অতিরিক্ত দান করেছেন, যার কোনো নযির নেই । বলা হয়েছে, ‘তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌছাতে চাইতো ৷’ (আয়াত ৩৬-৩৭) বাতাস আল্লাহর হুকুমেই চলে তাই তিনি যদি এটাকে তার বিশেষ কোনো বান্দার অনুগত করে দেন তাহলে সেটাও আল্লাহর হুকুমেরই বাস্তবায়ন বলে গণ্য হবে। এ কারণে বলা যাবে না যে, বাতাসের ওপর আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতা খর্ব হয়েছে; বরং বলা হবে, আল্লাহর সেই বিশেষ বান্দার নির্দেশের মাধ্যমে আল্লাহর নির্দেশেরই বহিপ্রকাশ ঘটেছে। এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। এর দৃষ্টান্তও কোরআন শরীফে রয়েছে। যেমন সূরা আহযাবের ৬০ নং আয়াতে বলা হয়েছে, ‘মোনাফেকরা’ যাদের অন্তরে রোগ আছে তারা এবং মদীনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করবো । অতপর এই শহরে তোমার প্রতিবেশী অল্পই থাকবে ।' এর অর্থ কি? এর অর্থ এই নয় কি, মোনাফেকগোষ্ঠী তাদের অপকর্ম বন্ধ না করলে আল্লাহ তাদের বিরুদ্ধে রসূলকে উত্তেজিত করবেন, ফলে তিনি তাদের মদীনা থেকে বহিষ্কার করবেন। এখানে প্রকৃতপক্ষে রসূলের কর্মের মাধ্যমে আল্লাহর ইচ্ছারই প্রতিফলন ঘটছে। তাই বলতে পারি, প্রকৃত ইচ্ছা ও নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে । আর তার বাস্তবায়ন ঘটছে রসূলের কর্মের মাধ্যমে । ঠিক এই পর্যায়েই পড়ে সোলায়মান (আ.)-এর বিষয়টিও ৷ অর্থাৎ আল্লাহর নির্দেশেই বাতাসকে সোলায়মান (আ.)-এর অনুগত করা হয়েছে। ফলে তিনি এটাকে যেখানে ইচ্ছা প্রবাহিত করতে পারতেন, কিন্তু তার এই কর্মকান্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশ ও ইচ্ছারই বহিপ্রকাশ ঘটতো । ঠিক এইকভাবে আল্লাহ তায়ালা শয়তানদেরও সোলায়মান (আ.)-এর অনুগত করেছিলেন। ফলে তারা তার নির্দেশে দালান কোঠা নির্মাণ করত এবং সমুদ্রে ডুব দিত । এদের কেউ অপরাধ করলে বা নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি দেয়ার ক্ষমতাও তাকে দেয়া হয়েছিলো। তিনি তাদের শেকল দিয়ে বেধে রাখতেন অথবা বেড়ি পরিয়ে রাখতেন । এরপর সোলায়মান (আ.)-কে লক্ষ্য করে বলা হয় যে, তোমাকে ক্ষমতা, কর্তৃত্ব ও ধন-সম্পদ আকারে যা কিছু দান করা হয়েছে সে ব্যাপারে তুমি স্বাধীন যাকে যা ইচ্ছা দান করতে পারো, অথবা যার কাছ থেকে যতেটুকু ইচ্ছা আটকে রাখতে পারো । বলা হয়েছে, ‘এগুলো আমার অনুগ্রহ । অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও এর কোনো হিসেব দিতে হবে না’ (আয়াত ৩৯) এটা হচ্ছে সোলায়মান (আ.)-এর প্রতি আল্লাহর অতিরিক্ত দয়া ও দান। এর ওপরও অতিরিক্ত দান হিসেবে ইহকালে রয়েছে বিশেষ মর্যাদা আর পরকালে রয়েছে উত্তম পরিণতি । বলা হয়েছে, ‘নিশ্চয়ই তার জন্যে আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি ৷’ (আয়াত ৪০) এই হচ্ছে সোলায়মান (আ.)-এর প্রতি আল্লাহর শুভদৃষ্টি, সত্তুষ্টি এবং অশেষ অনুগ্রহ ও সম্মানের নমুনা । আইউব (আ.)-এর ত্যাপ ও ধৈর্য প্ৰসংগক্ৰমে পুনরায় মোমেনদের বিপদাপদে ধৈর্য সহ্য এবং এর পুরস্কারের ঘটনা উল্লেখ করা হচ্ছে । এটা হচ্ছে আইয়ুব (আ.)-এর ঘটনা । বলা হয়েছে, [৩৮ সুরা ছোম্মাল চে পাল্লা অলথ্িল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।