বলা হয়েছে তাতে আমার মন আশস্ত হতে পারছে না। কারণ সে ব্যাখ্যাগুলো হয়ত অনেকটা ভ্রান্ত ইসরাঈলী বর্ণনার ওপর অথবা দলীল প্রমাণহীন মনগড়া বক্তব্যের ওপর নির্ভরশীল ৷ সেই কারণেই উক্ত শব্দ দুটোর আড়ালে কোন ঘটনার কথা বলা হয়েছে, তার প্রকৃতি সম্পর্কে আমি চিন্তা করে কিছু বলতে পারছি না । তাছাড়া এমন কোনো বিশুদ্ধ হাদীসও আমার সামনে নেই যার ওপর নির্ভর করে আমি সে দুটো শব্দের ব্যাখ্যায় ও বর্ণানায় নিরত হব । অবশ্য হযরত আবু হোরায়রা (রা.) কর্তৃক বর্ণিত একটি বিশুদ্ধ হাদীস রসূলুল্লাহ (স.)-এর বরাত দিয়ে বোখারী শরীফে উল্লেখ করা হয়েছে । হাদীসটি নিসন্দেহে বিশুদ্ধ, কিন্তু আলোচ্য ঘটনা দুটোর কোনটির সাথে এর সম্পর্ক সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। হাদীসটির বক্তব্য এরূপ, ‘সোলায়মান বলল, আমি আজ রাতে সত্তর জন স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হব যাদের প্রত্যেকের গর্ভে বীর সন্তান জন্ম লাভ করবে, যারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে। সে ‘ইনশাআল্লাহ’ বলেনি । সে তাদের সাথে সঙ্গমে লিপ্ত হলো, কিন্তু একজন ছাড়া আর কেউ গর্ভধারণ করেনি, আর সেও একজন অর্ধাংগ সন্তান প্রসব করল । আমি সেই সত্ত্বার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যদি সে ইনশাআল্লাহ বলতো, তাহলে (আর ওুরসে) বীর সন্তান জন্ম লাভ করত যারা সকলেই আল্লাহর রাস্তায় জেহাদ করত ৷’ হতে পারে এটাই সেই পরীক্ষা যার কথা আয়াতে বলা হয়েছে। অথবা ‘নিথর দেহ’ বলতে এই অর্ধাঙ্গ শিশুটিকেই বুঝানো হয়েছে। মোটকথা, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যা কিছু বলা হলো তা নিছক অনুমান । আর ঘোড়ার কাহিনী সম্পর্কে বলা হয়েছে যে, সোলায়মান (আ.) বিকেল বেলায় তীর সুসজ্জিত ঘোড়াগুলো পরিদর্শন করছিলেন। এর ফলে তার আছরের নামায কাযা হয়ে যায়। তাই তিনি সেগুলোকে পুনরায় তার সামনে আনতে বললেন । তার সামনে সেগুলো আনা হলো । তখন তিনি সেগুলোর গলা ও পা কেটে দিলেন। অর্থাৎ যবাই করে দিলেন। কারণ এগুলোর কারণেই তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং নামাযের সময় অতিবাহিত হয়ে যায়। অপর এক বর্ণনায় বলা হয়েছে, তিনি ঘোড়াগুলোর গলায় ও পায়ে আদর করে হাত বুলিয়ে দেন । কারণ, এগুলো আল্লাহর রাস্তায় ব্যবহৃত হয়। এই উভয় বর্ণনার কোনো একটিরই দলীল প্রমাণ নেই । কাজেই এ সম্পর্কে দৃঢ়ভাবে কিছু বলা কঠিন ব্যাপার । না। এখানে আমরা বড়জোর এতোটুকু বলতে পারি যে, অন্যান্য নবী রসূলদের আল্লাহ তায়ালা যেভাবে পরীক্ষা করেছেন ঠিক সেভাবেই সোলায়মান (আ.)-কেও ক্ষমতা ও কর্তৃত্ব দান করে পরীক্ষা করেছেন। উদ্দেশ্য হচ্ছে, তাকে সঠিক পথে পরিচালিত করা, দিকনির্দেশনা দেয়া এবং ক্ৰুটি বিচ্যুতি হতে দূরে রাখা । অপর দিকে সোলায়মান (আ.)ও নিজ প্রভুর প্রতি আত্মনিবেশ করেছেন, তার দিকে প্রত্যাবর্তন করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আল্লাহর দরবারে দু'হাত তুলে বড় আশা নিয়ে ফরিয়াদ জানান, ‘হে আমার পালনকর্তা! তুমি আমাকে মাফ করো এবং আমাকে এমন সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ পেতে পারবে না, নিশ্চয় তুমি মহাদাতা ।' (আয়াত ৩৫) সোলায়মান (আ.)-এর এই আবেদনের সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হচ্ছে এই যে, তিনি এর মাধ্যমে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি কামনা করেননি; বরং তিনি-এর মাধ্যমে এমন কিছু বৈশিষ্ট্য ও গুণ কামনা করেছেন যার বহিপ্রকাশ ঘটবে মোজেযা আকারে ৷ তিনি এর মাধ্যমে বিশেষ এক '! ধরনের শাসন ক্ষমতা প্রার্থনা করেছেন। যার ভাগীদার পরবর্তী যুগের অন্য কোনো শাসক হবেনা [৩৮ সুরা ছোম্মাদ _ _ টেচ১ বব লসান্মা লত মনষিল ৬ যিন্দালস ১৭তম eww.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।