যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ আসমান ও যমীন এবং এই উভয়ের মধ্যকার কোনো বস্তুই না হকভাবে পয়দা করা হয়নি এবং এগুলো না-হক বা বাতিলের ওপর প্রতিষ্ঠিত নয়; বরং এ সবের সৃষ্টিও সত্য এবং এসবের ভিত্তিও সত্য । আর এই মহাসত্য হতেই উদ্ভূত হয়েছে অন্যান্য সকল সত্য । যেমন খেলাফতের সত্যতা, শাসনকার্যের সত্যতা এবং মানবীয় অনুভূতি ও কর্মের মূল্যায়নের সত্যতা । কাজেই যারা ঈমানদার এবং সৎকর্মশীল তারা কখনও পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টিকারীদের ন্যায় হতে পারে না। তেমনিভাবে সৎ ও আল্লাহভীরু লোকেরা কখনও অসৎ আল্লাহদ্রোহী লোকদের সমপর্যায়ের হতে পারে না। আর এই সত্য যা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা পবিত্র কোরআনের মাধ্যমে এসেছে, তা অনুধাবন করার মতো শক্তি কোনো কাফেরের নেই ৷ কারণ, তাদের স্বভাব প্রকৃতি এই সৃষ্টিজগতের মধ্যকার মূল সত্যটির সাথে সম্পৃক্ত নয়। সেই কারণেই তারা নিজেদের সৃষ্টা ও প্রতিপালকের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকে, কিন্তু এই ভুল ধারণার জন্যে তাদের জাহান্নামে অনেক দুর্ভোগ পোহাতে হবে। যে প্রাকৃতিক বিধানের আওতায় আল্লাহ তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন, তারই আওতায় মানব জাতির জন্যে জীবন বিধান হিসেবে শরীয়ত প্রবর্তন করেছেন। আর তিনি যে এশী গ্রন্থ প্রেরণ করেছেন তা হচ্ছে সেই মহাসত্যের ব্যাখ্যাস্বরূপ, যার ওপর সে প্রাকৃতিক বিধান টিকে আছে । অপরদিকে খেলাফত, শাসন ও বিচারকার্যে নিয়োজিত ব্যক্তিবর্গের কাছে আল্লাহ তায়ালা | যে ন্যায়নীতি দাবী করেন তা সে সামষ্টিক মহাসত্যেরই একটি অংগ । বলাবাহুল্য, এই সামষ্টিক মহাসত্যের অংগগুলো সব সুসংঘবদ্ধ ও সুসংহত না হলে মানব জীবনের কোনো কিছুই সঠিক ধারায় প্রবাহিত হতে পারে না। আর সে কারণেই বলতে পারি, আল্লাহর বিধান হতে বিচ্যুতি, খেলাফতের সত্য নীতি হতে বিচ্যুতি এবং শাসন ও বিচারকার্যের ন্যায়নীতি হতে বিচ্যুতি হচ্ছে সেই প্রাকৃতিক বিধান হতে বিচ্যুতিরই নামান্তর, যার ওপর ভিত্তি করে আসমান ও যমীন টিকে আছে। এই হিসেবে দেখতে গেলে বিষয়টি অমংগলেরও কারণ । তাই যারাই এই বিশাল জাগতিক শক্তিগুলোর সাথে টক্কর দিতে যাবে পরিণতিতে তারাই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে । যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী এবং যারা আল্লাহর নীতি থেকে বিচ্যুত, বিচ্যুত প্রাকৃতিক বিধান থেকে, বিচ্যুত সৃষ্টিজগতের স্বভাব প্রকৃতি থেকে তারা কখনও নিজেদের স্বল্প ও নগণ্য শক্তি নিয়ে সে সর্বনাশী ও সর্বগ্রাসী শক্তির সামনে টিকে থাকতে পারে না এবং টিকে থাকতে পারে না বিশ্ব জগতের সেই বিশাল নিম্পেষক চাকার সম্মুখে ৷ জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিদের বিষয়টি চিন্তা করে দেখতে হবে। সেই মহাসত্যের প্রকৃতি উৎঘাটন করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে চলে আসা বক্তব্যের পর এখন মূল ঘটনার দিকে যাওয়া হচ্ছে। এখানে দাউদ (আ.)'এবং তার পুত্র সোলায়মান (আ.) এর প্রতি আল্লাহর বিশেষ দান, করুণা ও দয়া কি ছিলো, সে সম্পর্কে বলা হচ্ছে। সাথে সাথে সোলায়মান (আ.)-কে কি কি ভাবে পরীক্ষা করা হয়েছে এবং কিভাবে আল্লাহ্‌ তায়ালা তাকে রক্ষা করেছেন ও কৃতাৰ্থ করেছেন, সে বিষয়েও বলা হচ্ছে। যেমন, ‘আমি দাউদকে সোলায়মান দান করেছি। সে একজন উত্তম বান্দা । সে ছিলো প্রত্যাবর্তনশীল ৷’ (আয়াত ৩০-৪০) সোল্দায্মমান (আ-)-একর পরীক্ষা আলোচ্য আয়াতগুলোতে দুটো ইঙ্গিতময় শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি । একটি হলো ‘উৎকৃষ্ট অশ্বরাজি' আর অপরটি হলো, ‘নিথর দেহ’ । এই শব্দ দুটোর ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর গ্রন্থে যা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।