যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষমা প্রার্থনা করতে গিয়ে সাজদায় লুটিয়ে পড়লেন এবং তার দিকে প্রত্যাবর্তন করলেন । দয়াময় আল্লাহও তাকে ক্ষমা করে দিলেন । বলা হচ্ছে, ‘আমি তার সে অপরাধ ক্ষমা করলাম ৷ নিশ্চয়ই আমার কাছে তার রয়েছে উচ্চমর্যাদা ও সুন্দর আবাসস্থল ৷’ (আয়াত ২৫) পরবর্তী আয়াতের বর্ণনা দ্বারা দাউদ (আ.)-এর পরীক্ষার ধরন ও প্রকৃতি সম্পর্কে জানা যায় এবং সাথে সাথে সেই কথাও বুঝা যায় যে, আল্লাহ তার সেসব বান্দাদের ক্ষমতা ও কর্তৃত্ব দান করেন তাদের কাছ থেকে তিনি কি ধরনের আচরণ কামনা করেন। বলা হচ্ছে, ‘হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সংগতভাবে রাজত্ব কর এবং খেয়াল খুশীর অনুসরণ করো না । তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে ।' (আয়াত ২৬) অর্থাৎ যাদের পৃথিবীর বুকে প্রতিনিধির দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তাদের উচিত ন্যায়সঙ্গতভাবে মানুষকে শাসন করা, তাদের বিচার আচার করা এবং এসব ক্ষেত্রে খেয়াল খুশীর অনুসরণ না করা । একজন নবীর ক্ষেত্রে খেয়াল খুশীর অনুসরণ বলতে যা বুঝায় তা হলো, প্রকৃত অবস্থা না জেনে, আগপাছ না ভেবে এবং নিশ্চিত না হয়ে, আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা । আর সেই জাতীয় খেয়াল-খুশীর অনুসরণের কারণে পরিণামে মানুষ আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে পড়ে । পরক্ষণেই এই বিপথগামিতার পরিণতি সম্পর্কে বলা হয়েছে। সে মতে যারাই আল্লাহর পথ হতে বিচ্যুত হবে, আল্লাহ তায়ালা তাদের ভুলে যাবেন এবং পরকালে তারা কঠিন শাস্তির শিকার হবে । কিন্তু দাউদ (আ.)-এর প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি ছিলো । সে কারণেই তিনি তাকে প্রথম দফায়ই হুশিয়ার করে দেন, প্রথম পদক্ষেপেই তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন এবং এর চরম পরিণতি সম্পর্কে সতর্ক করেন। অথচ তিনি বিপথগামিতার পথে পা বাড়াননি, আর এটাই হচ্ছে আল্লাহর বিশেষ মেহেরবানী যা তিনি বিশেষ বান্দাদের বেলায় করে থাকেন। এ সকল বান্দারা মানব হয়েও চলার পথে তাদের পা খুব কমই ফস্কায়। তাই তাদের এই বিচ্যুতি আল্লাহ্‌ তায়ালা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, তাদের রক্ষা করেন, পথনির্দেশ করেন, ক্ষমা প্রার্থনার তাওফীক দান করেন, তাদের ক্ষমা ৰুরে দেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের প্রতি বিশেষ দয়া ও রহমত করেন। পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ব এবং মানব সমাজে শাসনকার্য পরিচালনা সম্পর্কিত সঠিক নীতি বর্ণনার মুহূর্তে এবং দাউদ (আ.)-এর প্রসংগের ইতি টানার পূর্বেই এই সত্য নীতির মূল ভিত্তির প্রতি ইংগিত করা হচ্ছে। এই সেই ভিত্তি যার ওপর আসমান ও যমীন এবং এর মধ্যকার সকল বস্তু নির্ভর করে আছে। গোটা সৃষ্টিজগতের গভীরে এই ভিত্তি প্রোথিত রয়েছে। সেই ভিত্তি পৃথিবীতে খেলাফতের দায়িত্ব থেকেও ব্যাপক এবং মানব সমাজে শাসনকার্য পরিচালনার চেয়েও ব্যাপক । সেই ভিত্তি এই পৃথিবীর চেয়ে অনেক বড় এবং এই জাগতিক জীবনের পরিধির তুলনায় অনেক প্রশস্ত । কারণ তা ইহজগতকে অতিক্রম করে পরকালীন জগত পর্যন্ত প্রসারী। এই মূল ভিত্তি থেকেই সর্বশেষে রেসালাত উদ্ভূত এবং এর ওপরই প্রতিষ্ঠিত । সেই মহান ও সর্বব্যাপী ‘আমি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তা কোনো কিছু অযথা সৃষ্টি করিনি । এটা কাফেরদের ধারণা । অতএব, কাফেরদের জন্যে রয়েছে দুর্ভোগ, অর্থাৎ জাহান্নাম । (আয়াত ২৭-২৯) |_৩৮ সূরা ছোমাদ (১৮৩১) পারা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।