যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দাভদ (আ.)-এক পরী শ্ক্ষা এই পরীক্ষামূলক ঘটনার বিবরণ হলো এই যে, দাউদ (আ.) যিনি একাধারে নবীও ছিলেন এবং শাসকও ছিলেন-তার সময়ের কিছু অংশ সাম্রাজ্য পরিচালনা ও প্রজাদের বিচার-আচারে ব্যয় করতেন- আর কিছু অংশ ব্যয় করতেন এবাদত বন্দেগী, যেকের আযকার, তেলাওয়াত এবং আল্লাহ্র ধ্যানে । সে কাজগুলো তিনি নির্জনে এবাদাতখানায় করতেন। তিনি যখন থেকে এবাদাতখানায় প্রবেশ করতেন তখন বের হয়ে না আসা পর্যন্ত সেখানে কেউ প্রবেশ করত না! একদিন তিনি দু’জন লোককে প্রাচীর ডিঙিয়ে এবাদাতখানায় প্রবেশ করতে দেখে অবাক হলেন এবং কিছুটা ভীতও হলেন । কারণ, তার কোনো অনুসারীর পক্ষে এমনটি করা সম্ভব ছিলো না । যাহোক, লোক দুটো তাকে আশ্বস্ত করে বললো, ‘ভয় করবেন না, আমরা বিবদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি। অতএব আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না ।' এরপর এদের এক পক্ষ বললো, ‘সে আমার ভাই, সে নিরানব্বইটি দুম্বার মালিক, আর আমি হলাম একটি মাদী দুন্বার মালিক । এরপরও সে বলে এটিও আমাকে দিয়ে দাও, সে কথাবার্তায় আমার ওপর বল প্রয়োগ করে।' (আয়াত ২৩) এই পক্ষের বর্ণনা দ্বারা বুঝা যায় যে, ব্যাপারটি ছিলো অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ । এখানে ব্যাখ্যা বিশ্রেষণের কোনো অবকাশ নেই । অত্যন্ত সুস্পষ্ট বিষয় । তাই দাউদ (আ.) অপর পক্ষের বক্তব্য না শুনেই এবং তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই এ ব্যাপারে তার রায় ঘোষণা দিয়ে বললেন, ‘সে তোমার দুস্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবী করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি যুলুম করে থাকে। তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী । অবশ্য এমন লোকের সংখ্যা কম ৷’ (আয়াত ২৪) মনে হয় তিনি যখন এই রায় ঘোষণা করছিলেন তখন লোক দুটো অদৃশ্য হয়ে গিয়েছিলো । আসলে তারা ছিলো ফেরেশতা ৷ মানুষের আকৃতি ধারণ করে দাউদ (আ.)-কে পরীক্ষা করার জন্যে তার কাছে এসেছিলো । কারণ, আল্লাহ তায়ালা দাউদ (আ.)-কে নবুওতের পাশাপাশি মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্যে, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এবং কর্তৃত্বও দান করেছিলেন তিনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, তা পরীক্ষা করার জন্যেই ওই দুই বিবদমান পক্ষ সেজে তার সামনে উপস্থিত হয়েছিলো এবং কেবল এক পক্ষই তার বক্তব্য অত্যন্ত জোরালো ও সুস্পষ্টভাবে তুলে ধরতে পেরেছিলো। বাদী উত্তেজিত হলেও বিচারকের কখনও উত্তেজিত হওয়া উচিত নয়, তৃড়িৎ রায় ঘোষণা করাও উচিত নয়। একজন ন্যায়বিচারক কখনও কেবল এক পক্ষের বক্তব্য শুনেই রায় ঘোষণা করে না; বরং বিপক্ষকেও তার বক্তব্য ও যুক্তি পেশ করার সুযোগ দেয়। উভয় পক্ষের বক্তব্য সামনে আসার পর অনেক সময় মামলার মোড় ঘুরে যায় এবং প্রমাণিত হয়, একতরফা বক্তব্য বিভ্রান্তিকর অথবা মিথ্যা ছিলো, অথবা অসম্পূর্ণ ছিলো। এই পর্যায়ে এসে দাউদ (আ.) বুঝতে পেরেছিলেন যে, লোক দুটো তাকে পরীক্ষা করে গেলো। আর তখনই তার মাঝে নবীসুলভ স্বভাব প্রকৃতি জেগে ওঠে! তিনি আল্লাহর দরবারে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।