সাথে তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়ে একক সত্ত্বা হিসেবে সষ্টার গুণগান ও আরোধনায় মত্ত হয়ে যেতো । তখন দেখা যেতো, পাহাড় পর্বত ও তীর কঠ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তসবীহ পাঠ করছে আর পশু পক্ষীও তার সুরে সুর মিলিয়ে মহান স্ৃষ্টা ও প্রতিপালকের গুণগান গাচ্ছে। বলা হয়েছে, ‘আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম, তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করতো; আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হত । সবাই ছিলো তার প্রতি প্রত্যাবর্তনশীল ।' (আয়াত ১৮-১৯) এটা একটা বিস্ময়কর ব্যাপার । প্রাণহীন পাহাড় পর্বত দাউদ (আ.) এর সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর তসবীহ পাঠ করছে; পশু পক্ষী তীর সুমধুর কঠ্ঠের আকর্ষণে ভার সামনে ভিড় করছে এবং তারাও তীর সাথে সুর করে আল্লাহর গুণগান গাইছে, এটা মানুষের কাছে একটা অভাবনীয় বিষয় । কারণ, বাস্তবে তারা এমনটি ঘটতে দেখে না । তাছাড়া তারা মানুষ, প্রাণী ও জড় পদার্থের মধ্যে বিরাট তফাতও দেখতে পায়। এমতাবস্থায় মানুষের সাথে পশু পাখী বা পাহাড় পর্বত কণ্ঠ মিলিয়ে কিভাবে আল্লাহর তাসবীহ পাঠ করতে পারে সেটা তাদের বোধগম্য নয় । কিন্তু এখানে অসম্ভবেরও কিছু নেই এবং অবাক হওয়ারও কিছু নেই । কারণ, গোটা সৃষ্টিজগত হচ্ছে একটা একক সত্বা । বিভিন্ন জাতি প্রজাতি, আকৃতি প্রকৃতির আড়ালে গোটা সৃষ্টিজগত আসলে একটি মাত্রই সত্ববা। আর এই গোটা সত্তার সম্পর্ক হচ্ছে একক স্রষ্টার সাথে । তাই মানুষের সম্পর্ক যখন স্রষ্টার সাথে গভীর হয়, দৃঢ় হয় এবং খীটি হয় তখন সকল ব্যবধান ঘুচে যায়, সকল আড়াল মুছে যায় এবং একক সত্বায় আবির্ভূত হয়। ফলে দৃশ্যমান জগতে জাতি, প্রজাতি, আকৃতি প্রকৃতির যে ব্যবধান পরিলক্ষিত হয় তার বিলুপ্তি ঘটে এবং সবাই তখন একাকার হয়ে যায় । আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দা দাউদ (আ.)-কে এই বৈশিষ্ট্য দান করেছিলেন। পাহাড় পর্বত | তার করায়ত্ত করে দিয়েছিলেন। ফলে সকাল বিকাল সেগুলো তার সাথে তাসবীহ পাঠ করত । পশু-পাখীকেও তার করায়ত্ত করে দিয়েছিলেন। ফলে সেগ্তলো তীর সামনে জড়ো হয়ে সুর করে আল্লাহর গুণগান গাইত । এগুলো ছিলো একান্তই আল্লাহর দান৷ নবুওত, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির পাশাপাশি আল্লাহ তায়ালা তাঁকে এসব অসাধারণ গুণাবলীও দান করেছিলেন। তার সম্বন্ধে আরও বলা হয়েছে, ‘আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা ৷’ (আয়াত ২০) অর্থৎ তীর সাম্রাজ্য দৃঢ় ছিলো, শক্তিশালী ছিলো। তিনি প্রজ্ঞা ও দৃঢ়তার সাথে সেই সাম্রাজ্য পরিচালনা করতেন । তাছাড়া তিনি ছিলেন বাগী ও দৃঢ় মতামতের অধিকারী ৷ সাথে সাথে তিনি ছিলেন অপূর্ব জ্ঞান প্রজ্ঞা এবং দুর্দান্ত ক্ষমতা ও কর্তৃত্বের মালিক । তৎকালীন সময়ে তীর সমকক্ষ আর কেউ ছিলোনা । এতো সব সত্তেও দাউদ (আ.) পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহর দৃষ্টি তার ওপর সদা নিবদ্ধ ছিলো । তীর প্রতিটি আচরণ, প্রতিটি পদক্ষেপ এই পর্যবেক্ষণের আওতায় ছিলো যেন তিনি সঠিক পথে পরিচালিত হতে পারেন, ভুল-ভ্ৰান্তি থেকে রক্ষা পান। তার দুর্বলতা ও ভুল-ভ্রান্তির প্রতি অংগুলি নির্দেশ করার জন্যে আল্লাহর হাতও ছিলো সক্রিয় । বলা হয়েছে, ‘তোমার কাছে দাবীদারদের বৃত্তান্ত পৌছেছে কি? যখন তারা প্রাচীর ডিঙিয়ে এবাদাতখামায় প্রবেশ করেছিলো?.... (আয়াত ২১-২৪) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।