যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র কোরআনে বর্ণিত নবী রসূলদের ঘটনাবহুল জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাব, ধৈর্যই ছিলো তাদের জীবনের মূল বৈশিষ্ট্য ও উপাদান এবং বিপদাপদ ও পরীক্ষা ছিলো সেই জীবনের নিত্যসহচর । নৰঝী রসুন্লদের প্রতি আল্লাহর দান নবী রসূলদের এই মনোনীত জীবন যেন গোটা মানবতার সামনে ধৈর্য ও পরীক্ষার খোলা পৃষ্ঠা, যেখানে লিপিবদ্ধ করা আছে, দুঃখ দুর্দশা ও নির্যাতন উৎপীড়ন সহ্য করে মানবাত্মা কিভাবে বিজয়ী হয়, কিভাবে পৃথিবীর মায়া ও আকর্ষণের উর্ধ্বে উঠতে পারে, কিভাবে লোভ লালসা ও কাম ক্রোধ হতে মুক্ত হতে পারে এবং আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দিয়ে কিভাবে পরীক্ষায় উ্তির্ণ হয়ে সব কিছুর উর্ধ্বে একমাত্র তাকেই স্থান দেয়। পরিশেষে এ তাদের জীবনের এই খোলা পৃষ্ঠা মানবতাকে লক্ষ্য করে বলে, এই হচ্ছে পথ, সে পথই হচ্ছে উর্ধ্বজগতের পথ, সে পথই হচ্ছে আল্লাহকে পাওয়ার পথ । বলা হয়েছে, ‘ওরা যা বলে তার ওপর তুমি ধৈর্য ধারণ করো ।' হ্যা, ওরা অনেক কিছুই বলেছে। ওরা নবীকে মিথ্যাবাদী বলেছে, যাদুকর বলেছে, এক মাবুদের এবাদাত করার কথা বলাতে বিস্ময় প্রকাশ করেছে, উপহাস করেছে। কোরায়শ বংশের মধ্য থেকে একমাত্র তার ওপরই কেন ওহী নাযিল করা হলো, সে জন্যে ওরা আপত্তি করেছে। এসব কিছুর ওপর ধৈর্য ধারণের জন্যে আল্লাহ তায়ালা তার নবীকে নির্দেশ দিচ্ছেন। তাকে এ সৃষ্টি করে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করতে বলছেন। কারণ, নবী-রসূলদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিলো, বংশের সম্পর্ক ছিলো এবং আত্মীয়তার সম্পর্কও ছিলো। আর সে কারণেই রসুলুল্লাহ (স.) তাদের ভাই বলে উল্লেখ করতেন। আলোচ্য আয়াতে দাউদ (আ.)-এর কথা স্মরণ করতে বলা হয়েছে এবং তাকে শক্তিশালী বান্দা ও ‘প্রত্যাবর্তনশীল’ বলে আখ্যায়িত করা হয়েছে। এর আগে নূহ, আদ, ফেরাউন, সামূদ ও ‘আইকার’ লোকদের সহ বিভিন্ন শক্তিধর ও প্রতাপশালী সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এদের শক্তির বহিপ্রকাশ ঘটত তাদের স্বেচ্ছাচারিতা, অহমিকা এবং আল্লাহদ্রোহিতার মাধ্যমে । অপরদিকে দাউদ (আ.)ও শক্তিধর ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহমুখী। তাই তিনি ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী হয়েও ছিলেন আল্লাহর অনুগত, এবাদাতগোযার ও যাকের বান্দা । ইতিপূর্বে সূরা বাকারায় দাউদ (আ.)-এর ঘটনায় আমরা দেখেছি, তিনি তালুতের বাহিনীতে ছিলেন। বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা তাদের নবীর কাছে একজন শাসক প্রেরণের জন্যে অনুরোধ জানালে তিনি তালুতকে শাসক হিসেবে নির্বাচিত করেন। তখন তিনি জালুত ও তার রাহিনীর বিকর্ুদ্ধে অভিযান পরিচালনা করেন। যুদ্ধের ময়দানে দাউদ (আ.) জালৃতকে হত্যা করেন। তখন তিনি ছিলেন অল্প বয়সের একজন তরুণ । এর ফলে তার জন্যে সম্ভাবনার দ্বার খুলে যায় এবং পরবর্তীতে তিনিই তালূতের স্থলাভিষিক্ত হন, কিন্তু তা সত্তেও তিনি ছিলেন আল্লাহর অনুগত বান্দা, একজন এবাদতগোযার বান্দা, একজন যাকের বান্দা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী একজন বান্দা । নবুওত ও রাষ্ট্রন্ষমতার পাশাপাশি আল্লাহ দাউদ (আ.)-কে ধ্যানমগ্ন অন্তর ও সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন। ফলে তিনি যখন ধ্যানে মগ্ন এবং তেলাওয়াতে মশগুল হতেন তখন তার অস্তিত্‌ এই গোটা প্রকৃতির অস্তিত্বের সাথে একাকার হয়ে যেতো । পাহাড় পর্বত ও পশু পক্ষীর অস্তিত্বের তত ন্্লগল ক লন ছলিল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।