যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবী । এর সম্পর্কে আমরা খুবই কম জানি! এই সমগ্র সৃষ্টি জগত শাসিত হচ্ছে একই প্রাকৃতিক | নিয়মে এবং পরিপূর্ণ সমন্বয় সহকারে পরিচালিত হচ্ছে এর রক্ষণাবেক্ষণ ৷ অথচ এ সৃষ্টি জগতের একাংশ থেকে আরেক অংশের দূরত্ব এতো বেশী যে, প্রাণান্তকর চেষ্টা সাধনা ছাড়া তা নির্ণয় করা আমাদের মানবীয় চিন্তাশক্তির পক্ষে সম্ভব নয়। এই সৃষ্টি জগতের এতো বিশালতা, এক একটা জগতের সাথে অপর জগতের এতো ব্যবধান এবং একটা কক্ষপথ থেকে অপর কক্ষপথের এতো দূরত্ব সত্তেও এগুলোর পারস্পরিক আনুপাতিক তারতম্য এতো সূক্ষ্ম যে, এর একটা ক্ষুদ্রতম অনুপাতেও যদি ব্যত্যয় ঘটে, তবে গোটা সৃষ্টিজগত বিধ্বস্ত ও ইতস্তত বিক্ষিপ্ত হয়ে লুটিয়ে পড়বে । পবিত্র কোরআনে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত এ ধরনের অসংখ্য উক্তি আমরা পড়ে থাকি, কিন্তু তার সুগভীর মর্ম উদ্ধারের জন্যে চিন্তাভাবনা করি না। একই ধরনের সরলতা ও নির্বুদ্ধিতা নিয়ে আমরা আকাশ এবং পৃথিবীর বহু দৃশ্য দেখেও না দেখার ভান করে তা নিয়ে দীৰ্ঘস্থায়ী চিন্তাগবেষণা ছাড়াই এগিয়ে যাই । কেননা আমাদের অনুভূতিশক্তি স্থবির ও ভোৌতা হয়ে গেছে। তাই সেসব প্রাকৃতিক দৃশ্য আমাদের চেতনায় কোনো জাগরণ সৃষ্টি করে না। অথচ আল্লাহকে সর্বদা স্মরণকারী হৃদয়ে তা তীব্ব আলোড়ন ও জাগরণ সৃষ্টি করতে বাধ্য । কেননা সেই হৃদয়গুলো মহান আল্লাহর সুনিপুণ নির্মাণকারী হাতের স্বাক্ষর প্রত্যেক সৃষ্টিতে দেখতে পায়। কারণ এই বিশ্বয়কর সৃষ্টিগুলো প্রথম বার দেখার সময় যে বিশ্বয়, কৌতূহল ও আতংক অনুভূত হতো, দীর্ঘকাল দেখতে দেখতে অভ্যস্ততা ও সখ্যতার সৃষ্টি হওয়ায় আমাদের সেই আতংক ও বিস্ময়ের ঘোর কেটে গেছে। '_ যাদের মন আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ, তারা কখনো এ সব সুক্মাতিসূক্ষ্ বৈজ্ঞানিক তথ্য জানার প্রয়োজন বোধ করে না যে, আকাশের কোথায় কোথায় কোন কোন গ্রহ নক্ষত্র অবস্থান করে, সেগুলো আয়তনে পরস্পরের তুলনায় কত বড় বা ছোট, সেগুলোর চারপাশে বিরাজিত মহাশূন্যের আপেক্ষিক আয়তন কেমন, সেসব গ্রহ নক্ষত্র মহাশূন্যের কোন কোন কক্ষপথে প্রদক্ষিণ করে, আয়তনে, অবস্থানে ও গতিবিধিতে সেগুলোর কোনটা কোনটার চেয়ে অগ্রগামী বা পশ্চাদপদ ইত্যাদি । এই বিস্ময়কর ও চমৎকার সৃষ্টিজগত সম্পর্কে কৌতূহল ও বিস্ময় জন্মানোর জন্যে তাদের এ সব তথ্য জানার কোনোই প্রয়োজন হয় না । প্রকৃতির এ সব দৃশ্য অবলোকন করাই তাদের জন্যে যথেষ্ট । অন্ধকারাচ্ছন্ন রাতে আকাশ জুড়ে ছড়িয়ে থাকা নক্ষত্রমালা, জ্যোৎস্না রাতের আলোর বন্যা, মুক্তি ও স্বাধীনতার বার্তা বহনকারী উষাকালের আবির্ভাব এবং বিদায় ও সমাপ্তির ঘন্টা বাজানো অন্ধকার বয়ে আনা সূর্যাস্তের দৃশ্যই তাদের জন্যে যথেষ্ট প্রমাণিত হয়। এমন কি শুধুমাত্র অফুরন্ত বিস্ময়ের ভান্ডার এই পৃথিবী ও তার অভিভূতকারী দৃশ্যাবলীই ‘তাদের জন্যে যথেষ্ট হয়ে থাকে, যা একজন পর্যটক সারা জীবনেও দেখে শেষ করতে পারে না। আরো নির্দিষ্ট করে বলতে গেলে বলা যায়, তার জন্যে একটা মাত্র ফুল দেখাই যথেষ্ট, যার পাপড়িগুলো বিচিত্র বর্ণের সমাহার, তার মনোমুগ্ধকর শোভা ও সুসমব্বিত বিন্যাস নিয়ে চিন্তা-গবেষণা করে কোনো কুল কিনারা করা যায় না। এইসব সৃষ্টিজগত নিয়ে চিন্তা গবেষণা করার উৎসাহ যুগিয়েই কোরআন এগুলোর বিবরণ | দিয়েছে। ছোট বড় এ সব সৃষ্টির যে কোনো একটা নিয়ে গবেষণা করাই তার স্রষ্টার মহত্ব উপলব্ধি করার জন্যে এবং তার গুণকীর্তন ও প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্যে যথেষ্ট । ee tT TTT জন্যে সকল প্রশংসা ৷' [তক সলাত টে সন্ল লছ আলযিল = ]| www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।