| জাফসীকরূ আয়াত ১৯১৭-৪৮ আম্বিয়ায়ে কেরামের এসব ঘটনাবলী রসূলুল্লাহ (স.)-কে সাত্ত্নাস্বরূপ শুনানো হচ্ছে যাতে তিনি স্বজাতির বিরোধিতা, অপবাদ ও মিথ্যা দোষারোপের কারণে মনোক্ষুন্ন এবং অধৈর্য না হয়ে পড়েন । একই সাথে এসব ঘটনার মাধ্যমে আম্বিয়ায়ে কেরামের প্রতি আল্লাহর রহমত ও মদদ কি ছিলো এবং তাদের কি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি দান করেছিলেন তাও বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা এসেছে কোরায়শ বংশের লোকদের আপত্তি ও বিস্ময়ের জবাবে । ওরা নবুওত ও রেসালাতের জন্যে হযরত মোহাম্মদ (স.)-এর মনোনয়নের প্রতি বিস্ময় প্রকাশ করেছিলো । ওদের এসব ঘটনাবলী বর্ণনার মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে যে, রসুলুল্লাহ (স.)-ই কেবল নবী নন, তীর পূর্বেও নবী রসূলদের আগমন ঘটেছে। তাদের নবুওত ও রেসালাতের পাশাপাশি ক্ষমতা ও আধিপত্যও দান করা হয়েছিলো আল্লাহর পক্ষ থেকে ৷ শুধু তাই নয়, বরং তাদের মাঝে এমন নবীও ছিলেন যার সাথে সুর মিলিয়ে পাহাড়-পর্বত ও পশু-পক্ষী আল্লাহর তসবীহ পাঠ করত । তাদের মাঝে এমন নবীও ছিলেন, বায়ু এবং ভ্বিনি-শয়তানকে যার অধীনস্থ ও করায়ত্ত করে দেয়া হয়েছিলো যেমন দাউদ ও সোলায়মান (আ.) ৷ তাহলে মোহাম্মদের মতো একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যক্তিকে কোরায়শ বংশ হতে শেষ যামানার নবী হিসেবে নির্বাচিত করা হলে তাতে আশ্চর্যের কি আছেঃ এসব ঘটনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়। তা হলো, নবী রসূলদের প্রতি আল্লাহর সদা সজাগ দৃষ্টি এবং তাদের প্রতি তার সার্বক্ষণিক সাবধানবাণী ও নির্দেশাবলী । কারণ, তারাও মানুষ ছিলেন, যেমন মোহাম্মদ (স.)ও একজন মানুষ । ফলে তাদের মাঝেও মানবিক দুর্বলতা থাকাটা বিচিত্র নয়, কিন্তু তাঁদের প্রতি যেহেতু আল্লাহ তায়ালা সব সময়ই সজাগ দৃষ্টি রাখতেন, তাই সেই দুর্বলতা প্রকাশের সুযোগ তিনি দেননি; বরং তাদের সব সময়ই সতর্ক করে দিয়েছেন, তাদের ক্ৰটির প্রতি অংগুলি নির্দেশ করেছেন, তাদের দিকনির্দেশনা দিয়েছেন, ক্ষমা করে দেয়ার জন্যে এবং সম্মান বৃদ্ধি করে দেয়ার জন্যে তাদের পরীক্ষা করেছেন। এসব বিষয় জানার মধ্য দিয়ে রসূলুল্লাহ (স.)-এর মনে শান্তি আসবে এবং তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দিকনির্দেশনা, সহায়তা ও রক্ষার ব্যাপারে আশ্বস্ত হবেন। আয়াতে বলা হয়েছে, ‘তারা যা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো.................. ৷" (আয়াত ১৭-২০) ধৈৰ্য ধারণ করার নির্দেশের মাধ্যমে নবী রসূলদের জীবনে .যেসব বিপদাপদ ঘটে থাকে তার প্রতি ইংগিত করা হয়েছে। কারণ, তাদের সকলকেই এই বিপদ-সংকুল পথ অতিক্রম করতে হয়েছে, প্রত্যেককেই কষ্ট ভোগ করতে হয়েছে। প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তারা সকলেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। কারণ, এই ধৈর্যই হচ্ছে তাদের সম্বল, তাদের স্বভাব । নবী-রসূলদের মর্যাদা অনুসারে তাদের প্রত্যেকের জীবনই ছিলো নানা পরীক্ষা ও দুঃখ কষ্টের অভিজ্ঞতায় পরিপূর্ণ । এমন কি তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের মুহুর্তগুলোও ছিলো এক ধরনের পরীক্ষা । ফলে দুঃখ কষ্ট ও অভাব অনটনের মুহূর্তে যেমন ধৈর্যের পরিচয় দিতে হতো, তেমনিভাবে ধৈর্যের পরিচয় দিতে হতো সুখ স্বাচ্ছন্দ্যের মুহূর্তেও ৷ কারণ, এই উভয় অবস্থাই হচ্ছে পরীক্ষা । আর এই পরীক্ষার জন্যে ধৈর্য সহ্যের প্রয়োজন আছে । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।