যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনের ভাষায় আল্লাহ ও রসূলের শত্রুদের যে অবস্থা বর্ণনা করা হয়েছে, তার চেয়ে ভালো অবস্থায় ওরা কোনো দিনই ছিলো না । কোরআনের ভাষায় ওরা দুর্বল, অক্ষম এবং বিশ্বের পরিচালনা ও নিয়ন্ত্রণ থেকে বহু যোজন দূরে। ওরা যতোই ক্ষমতার বাহাদুরী করুক, যতই দাপট প্রদর্শন করুক এবং পৃথিবীর বুকে কিছু দিনের জন্যে যতই স্বৈর শাসন কায়েম করে রাখুক, তারপরও ওরা দূর্বল অক্ষম । যুগে যুগে এ জাতীয় স্বৈরাচারীদের আবির্ভাব ঘটেছে, কিন্তু ওদের আল্লাহ তায়ালা পরাজিত বাহিনীদের অন্যতম বাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। এদের প্রসংগ উল্লেখ করে বলা হয়েছে । ‘তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিলো নূহের সম্প্রদায়, কীলক বিশিষ্ট ফেরাউন ......... |’ (আয়াত ১২-১৪) কোরায়শ সম্প্রদায়ের পূর্বে ইতিহাসের পাতায় যেসব জাতি ও সম্পৃদায়ের পরিচয় পাওয়া যায় এখানে তাদের সম্পর্কেই বলা হয়েছে। তারা হচ্ছে নূহ, আদ এবং ফেরাউনের সম্প্রদায় যাদের কীলক বিশিষ্ট বলা হয়েছে। কারণ ফেরাউনদের গড়া পিরামিড দেখতে কীলক বা খুঁটির মতোই | মনে হয়। আরও রয়েছে সামূদ, লূত ও শোয়ায়ব সম্প্রদায় । এরা হচ্ছে বিভিন্ন দল ও গোষ্ঠী, যারা অতীতে নবী-রসূলদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তাদের অস্বীকার করেছে। এসব দল ও গোষ্ঠী নিশ্চয়ই ক্ষমতাধর ছিলো, প্রতাপশালী ছিলো এবং স্বৈরাচারী ও যুলুমবাজ ছিলো, কিন্তু তাতে কি হয়েছে? আল্লাহর আযাব থেকে তারা রক্ষা পায়নি । তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন যা অবশিষ্ট আছে তা ওদের পরাজয় ও পতনেরই সাক্ষ্য বহন করে। এই ছিলো অতীতের গহ্বরে হারিয়ে যাওয়া জাতিগুলোর অবস্থা, আর এদের অবস্থা কি হবে? এদের আপাতত ছেড়ে দেয়া হচ্ছে। তবে শেষ বিচারের পূর্বক্ষণে এক বিকট চিৎকারের শিকার হয়ে এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে। বলা হয়েছে, ‘এরা কেবল এক বিকট চিৎকারের অপেক্ষায় আছে, যাতে দম ফেলার অবকাশ থাকবে না!” (আয়াত ১৫) এই বিকট চিৎকার যখন দেয়া হবে তখন নির্ধারিত মুহূর্তেই দেয়া হবে। এক মুহূর্তও এদিক সেদিক হবে না। সেই নির্ধারিত মুহূর্ত পর্যন্ত এই সর্বশেষ উন্মতকে সুযোগ দেয়া হবে। পূর্ববর্তী জাতিগুলোর ন্যায় এদের ধ্বংস করা হবে না, নিশ্চিহ্ন করে দেয়া হবে না । এটা নিসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এদের প্রতি বিরাট রহমত ও দয়া, কিন্তু এরা এই রহমতের যথার্থ মর্যাদা দিতে পারেনি, এই দয়া ও করুণার জন্যে এরা আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করেনি; বরং প্রতিদানের জন্যে এরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়েছে এবং নির্ধারিত দিনের আগেই তাদের ভাগ্যে যা রাখা হয়েছে তা চুকিয়ে দেয়ার জন্যে দাবী করছে। ওরা বলছে, ‘হে আমাদের মালিক! আমাদের প্রাপ্য ংশ হিসাব দিনের আগেই দিয়ে দাও ৷’ (আয়াত-১৬) এ পর্যন্ত এসেই ওদের প্রসঙ্গের ইতি টানা হয়েছে। এর পর রসূলের প্রতি দৃষ্টিপাত করা হচ্ছে । তাকে সাস্তবনা দেয়া হচ্ছে। তিনি যেন স্বজাতির নির্বোধ ও অসৌজন্যমূলক আচরণে, তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি অস্বীকার করার কারণে এবং আল্লাহর রহমত ও দয়া প্রতি অকৃতজ্ঞ মনোভাব প্রদর্শনের কারণে মনোক্ষুণ্ন না হন। সাথে সাথে তাকে অন্যান্য নবী-রসূলদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিপদাপদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন যে, বিপদাপদের পরই আসে আল্লাহর রহমত ও দয়া ৷ এ প্রসংগে বলা হয়েছে, ‘তারা যা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো দয ৷" (আয়াত ১৭-৪৮) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।