যখন আযাবের মজা টের পাবে তখন আর এসব কথা বলবে না। কেননা তখন তারা বুঝবে আসল ঘটনা কি । এরপর তাদের মধ্য থেকে আর সবাইকে বাদ দিয়ে কেবল মোহাম্মদ (স.)-কে নবী নিযুক্ত করার ব্যাপারে তাদের বিশ্বয় ও আপত্তি খন্ডন করার জন্যে তাদের কাছে পাল্টা প্রশ্ব করা হয়েছে যে, কাকে তা দেয়া হবে আর কাকে দেয়া হবে না, তা নিয়ে মতামত দেয়ার তারা কে? এ ব্যাপারে এমন কি অধিকার তাদের রয়েছে? ‘তাদের কাছে কি তোমার পরম দাতা ও মহাপরাক্রমশালী প্রভুর অনুগ্রহের ভান্ডার রয়েছে?’ করূসূললদের সাখে ব্েয়াদবী ও ভার পকর্িণতি এখানে মহান আল্লাহর সাথে তাদের বে-আদবীর নিন্দা করা হয়েছে। যে বিষয়ে হস্তক্ষেপ করা বান্দার পক্ষে একেবারেই অশোভন, তাতে হস্তক্ষেপ করার কঠোর সমালোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা যাকে যা খুশী দেবেন অথবা দেবেন না, সেটা একান্তভাবে তার নিজস্ব বিবেচনার ওপর নির্ভরশীল । তিনি সর্বময় ক্ষমতার মালিক ও পরাক্রমশালী ৷ তার ইচ্ছায় বাধা দেয়ার ক্ষমতা কারো নেই । তিনি এমন দাতা ও দয়ালু যে, তার বদান্যতার কোন শেষ নেই । অথচ তারা আল্লাহর মোহাম্মদ (স.)-কে নবী হিসেবে মনোনীত করা নিয়ে আপত্তি তুলছে। কোন অধিকারে ও কোন মর্যাদার বলে তারা আল্লাহর দান বিতরণ করার ক্ষমতা পেয়েছে? অথচ তারা তো আল্লাহর ‘নাকি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর ওপর তাদের সাম্রাজ্য রয়েছে?’ (আয়াত ১০) অবশ্য সে জাতীয় দাবী করার মতো সাহস কারও নেই ৷ যিনি আসমান ও যমীনের সষ্টা, যিনি উভয়ের মধ্যকার সকল কিছুর সৃষ্টা কেবল তিনিই দান করেন, তিনিই বারণ করেন এবং যাকে চান তাকে নবুওতের জন্যে পছন্দ করেন, নির্বাচিত করেন, আসমান ও যমীন বা এর মধ্যকার কোনো কিছুর ওপর যাদের কর্তৃত্ব নেই, ক্ষমতা নেই, তারা কি করে এবং কোন সাহসে সেই একচ্ছত্র ক্ষমতা ও কতৃত্বের অধিকারী মহান সত্ববার পছন্দ-অপছন্দের ব্যাপারে হস্তক্ষেপ করতে যায়? এই প্রশ্নের পর ওদের মুখ বন্ধ করে দেয়ার জন্যে চ্যালেঞ্জের সুরে বলা হচ্ছে, ‘থাকলে রশি ঝুলিয়ে তাদের আকাশে আরোহণ করা উচিত ৷’ যাতে করে সেখান থেকে আসমান ও যমীনের দেখা শুনা করা তাদের জন্যে সম্ভব হয়, আল্লাহর ভান্ডারগুলোর নিয়ন্ত্রণ সম্ভব হয় এবং সেখান থেকে যাকে ইচ্ছা দান করা বা না করা সম্ভব হয়। যারা সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতার অধিকারী মহান আল্লাহর স্বাধীন ইচ্ছা এবং পছন্দের ব্যাপারে আপত্তি করার সাহস দেখায় তাদের পারলে তেমনটিই করা উচিত । এই চ্যালেঞ্জ রাখার পর ওদের প্রকৃত অবস্থার প্রতি ইংগিত করে বলা হচ্ছে, ‘এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে, যা পরাজিত হবে’ (আয়াত ১১) অর্থাৎ ওদের অস্তিত্ব একটা পরাজিত বাহিনীর চেয়ে বেশী কিছু নয়, যারা সুদূর কোনো প্রান্তে মুখ থুবড়ে পড়ে আছে । এই বিশাল সাম্রাজ্যের পরিচালনা বা এসকল ভান্ডার নিয়ন্ত্রণের ধারে কাছেও ওরা নেই । আল্লাহর সাম্রাজ্যে কি ঘটছে সে ব্যাপারে ওদের কোনোই দখল নেই, আনল্তাহর ইচ্ছা ভিন্ন খাতে প্রবাহিত করার ক্ষমতাও ওদের নেই এবং নেই আল্লাহর পছন্দের ব্যাপারে কোনো আপত্তি করার শক্তি । তাই ওদের আখ্যায়িত করা হয়েছে অজ্ঞাত, অখ্যাত এক পরাজিত বাহিনী হিসেবে, যার অস্তিত্বের সাথেই লেগে আছে পরাজয়ের গ্লানি । সে অস্তিত্ৃও আবার এককভাবে নয়; বরং একাধিক ও বহুমূখী অস্তিত্বের মাঝে একটি অস্তিত্ব মাত্র! www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।