মোহাম্মদের কাছে যা শুনলে, সে সম্পর্কে তোমার অভিমত কী? আবু সুফিয়ান বললো, আমি যা যা শুনলাম, তার কতক জিনিস আমি জানি এবং তার অর্থও বুঝি । আবার কতক জিনিস আমি জানি না এবং তার অর্থও বুঝি না । আখনাস বললো, আমার অবস্থাও তদ্রপ । অতপর আখনাস আবু জাহলের বাড়ীতে গিয়ে তার সাথে দেখা করলো । সে বললো, ওহে আবুল হাকাম, তুমি মোহাম্মদ (স.)-এর কাছ থেকে যা শুনলে, সে সম্পর্কে তোমার অভিমত কি? আবু জাহল বললো, কী আর শুনেছি? আমরা এবং বনু আবদ মানাফ আভিজাত্য নিয়ে ঝগড়া করতাম । তারা লোকজনকে খাওয়াতো, আমরাও খাওয়াতাম ৷ তারা অনেক আর্তের দায়িত্ব বহন করতো, আমরাও করতাম । তারা দান করতো, আমরাও করতাম । শেষ পর্যন্ত যখন ভারবাহী পশুর ব্যাপারেও আমরা সমান সমান হয়ে দুই প্রতিযোগিতার ঘোড়ার মতো হয়ে গেলাম, তখন তারা বললো, আমাদের ভেতরে একজন নবী আছে, যার কাছে আকাশ থেকে ওহী আসে এ ব্যাপারে আমরা তাদের সমকক্ষ কোনোকালেও হতে পারবো না তাই আল্লাহর কসম, আমরা তার ওপর কখনো ঈমান আনবো না এবং কখনো তার দাবী মানবো না। এরপর আখনাস তার কাছ থেকে বিদায় নিলো । সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এর পেছনে রয়েছে হিংসুটে স্বভাব। এটাই আবু জাহলকে সত্যের স্বীকৃতি দেয়া থেকে বিরত রাখছে। অথচ এই সত্য তার ওপর তিন দিনব্যাপী প্রাধান্য বিস্তার করে রেখেছিলো । তাদের হিংসার কারণ ছিলো এই যে, মোহাম্মদ (স.) এমন এক সাফল্য অর্জন করে ফেলেছেন, যা কেউ চেয়েও পায় না। যারা বলতো, ‘আমাদের এতো লোকের মধ্য থেকে কেবল তার ওপরই ওহী নাযিল হলো নাকি?' তাদের কথার মূল রহস্য এটাই । এসব লোকই বলতো, ‘এই কোরআন দুই শহরের কোন গণ্যমান্য লোকের ওপর অবতীর্ণ হলো না কেনঃ?' ‘দুই শহর’ দ্বারা তারা মন্ধা ও তায়েফকে বুঝাতো। কেননা এই দুই শহরেই মোশরেকদের বড় বড় নেতা, সরদার ও শাসক থাকতো । এসব নেতা যখন শুনেছে যে, নতুন একজন নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে, তখন তারা ধর্মের পথ ধরে নেতৃত্ব লাভের অভিলাষ পোষণ করতে আরম্ভ করেছিলো । শেষ পর্যন্ত যখন আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে নবী হিসেবে নিয়োগ করলেন, তার প্রতি নিহের করুণা ও অনুগ্রহের ভান্ডার খুলে দিলেন এবং পৃথিবীতে এই মর্যাদালাভে একমাত্র তিনিই যোগ্য বলে প্রমাণিত হলেন, তখন একাধারে হিংসা ও আভিজাত্যবোধের অনুভূতি তাদের বেসামাল করে তুললো । তাদের উপরোক্ত প্রশ্বের এমন জবাব দেয়া হচ্ছে, যার ভেতরে হুমকি, হুশিয়ারী ও বিদ্ূপ ‘আসলে তারা আমার ওহীর ব্যাপারেই সংশয়ে রয়েছে, তারা এখনো আমার শাস্তির স্বাদ ভোগ করেনি!’ তারা প্রশ্ন তুলেছে যে, ‘আমাদের সবার ভেতর থেকে একমাত্র তার ওপরই ওহী নাযিল হলো নাকি?’ অথচ স্বয়ং ওহী সম্পর্কেই তাদের সন্দেহ রয়েছে। যে ওহী নিয়ে তাদের মনে এখনো বিশ্বাস জন্বেনি যে, তা আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা, যে ওহীর প্রকৃতি নিয়ে এখনো তাদের ঝগড়া থামেনি এবং যে ওহী তাদের চেনাজানা মানবীয় কথাবার্তা থেকে অনেক উর্ধ্বে, তা নিয়ে তাদের এ প্রশ্ব তোলা একেবারেই বেমানান । এরপর ওহী সম্পর্কে তাদের কথাবার্তা ও সন্দেহ সংশয় সম্পর্কে কথা বন্ধ করে আযাবের হুমকি দেয়া হয়েছে, ‘আসলে এখনো তারা আমার আযাবের স্বাদ পায়নি ৷’ অর্থাৎ তারা এখনো আমার আযাব থেকে নিরাপদে আছে বলেই এসব কথা বলার সাহস পাচ্ছে এবং ধৃষ্টতা দেখাচ্ছে। [ ল্লান্যমদ _ টেন লাকা ছত সলিল ৩ | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।