যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অগ্রাধিকার দেয়। কেননা আল্লাহর আইনই মানুষের আচরণ ও সমগ্র সৃষ্টির গতিবিধির সমন্বয় সাধন করতে সক্ষম । মোটকথা, তাওহীদ তত্ব বুঝা মানব জাতির বিবেকের সুস্থতা, বিশুদ্ধতা ও চারপাশের সৃষ্টিজগতের সাথে তার সুসম্পর্ক বহাল রাখার জন্যে, তার তৎপরতাকে গোটা সৃষ্টিজগতের সাথে. সমধ্বিত করার জন্যে অপরিহার্য । তার ও তার সৃষ্টার মধ্যকার সম্পর্ক, তার ও তার চারপাশের সৃষ্টির সম্পর্ক, তার ও তার চারপাশের যাবতীয় বস্তু ও প্রাণীর সাথে সম্পর্কের সঠিক ধরন নির্ণয়ের জন্যে অপরিহার্য । আর এই সম্পর্ক থেকে জীবনের বিভিন্ন দিক ও বিভাগে যে সার্বিক, নৈতিক, সামাজিক ও মানবিক রীতিনীতির উৎপত্তি ঘটে, তার রক্ষণাবেক্ষণের জন্যেও তাওহীদ তত্ব বুঝা অপরিহার্য ৷ এ কারণেই ইসলাম তাওহীদী আকীদা বিশ্বাসকে স্বচ্ছ স্পষ্টভাবে তুলে ধরা ও প্রতিষ্ঠিত করার জন্যে এতো উদগ্রীব । প্রত্যেক রসূলের আগমনেই এই চেষ্টার পুনরাবৃত্তি হয়েছে। রসূলরা তাওহীদের কালেমার ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন এবং এ ব্যাপারে কোনো উদাসীনতা ও নমনীয়তা দেখাননি । অহহকারত্ আল্লাহ্‌র একাত্মবাদ অস্ধবীক্যারের কারণ পবিত্র কোরআনে এই উদগ্রীবতা মক্কী সূরাগুলোতে বিশেষভাবে বার বার তাওহীদ তত্ত্বের সোচ্চার প্রকাশের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। মাদানী সূরাগুলোতেও আলোচ্য বিষয়ের প্ৰাসংগিকতা অনুপাতে তাওহীদের আলোচনা দেখা যায়। আর এ কারণেই মক্কার মোশরেকরা রসূল (স.)-এর এই বিষয়ের ওপর গুরুত্ব দিতে দেখে বিস্ময় প্রকাশ করতো । সেই সাথে জনগণকেও তাওহীদের প্রচার থেকে যে কোনো উপায়ে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করতো । এরপর তারা মোহাম্মদ (স.)-এর রসূল হিসাবে নির্বাচিত হওয়াতেও বিস্ময় প্রকাশ করতো । তারা বলতো- ‘আমাদের এতো লোকের মধ্য থেকে কেবল তার ওপরই আল্লাহর ওহী নাযিল হলো?” এটা নতুন কোনো ব্যাপার ছিলো না। তারা জানতো যে, আবহমানকাল ধরে এ রকমই হয়ে এসেছে । এটা ছিলো শুধু ঈর্ষাপ্রসূত ব্যাপার ৷ ঈর্ষা থেকেই শত্রুতা ও অহংকারের জন্য হয়ে থাকে। ইবনে এসহাক বলেন, একদিন রাতে আবু সুফিয়ান, আবু জাহল ও আখনাস বিন শোরায়ক রসূল (স.)-এর কোরআন পড়া শুনতে বেরিয়ে পড়লো । তিনি তখন নিজ বাড়ীতে নামাযে কোরআন পড়ছিলেন। তারা তিন জনে তিনটে আলাদা আলাদা জায়গায় বসে পড়লো । এদের একজন আরেকজনের কথা জানতো না কে কোথায় বসেছে শুনতে শুনতে তারা সারা রাত কাটিয়ে দিলো । অবশেষে যখন ভোর হলো, সবাই যার যার পথে প্রস্থান করলো । পথে গিয়ে তারা একত্রিত হলো । তারা পরস্পরকে তিরস্কার করলো এবং একজন আর একজনকে বললো, খবরদার, এখানে আর এসো না । নচেত বেকুফ লোকদের কেউ দেখতে পেলে তোমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করতে পারে। সবাই চলে গেলো । পরের দিন আবার তারা ফিরে এলো সেই একই জায়গায় । আবারো তারা সারা রাত জেগে কোরআন শুনলো । অতপর পুনরায় পথে একত্রিত হলো । এবারো তারা আগের দিনের মতো পরস্পরকে সতর্ক করলো এবং স্থান ত্যাগ করলো । তৃতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হলো । ফেরার পথে তারা বললো, এখানে আমরা আর ফিরে আসবো না এই মর্মে অংগীকার না করে এখান থেকে নড়বো না । অতপর তারা অংগীকার করে স্ব স্ব বাড়ী অভিমুখে ফিরে গেলো । সকালে আখনাস ইবনে শোরায়ক নিজের লাঠি নিয়ে আবু সুফিয়ানের বাড়ীতে গেলো । সে আবু সুফিয়ানকে বললো, আচ্ছা, বলতো দেখি, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।