যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই হলো বিশ্বজগতের সৃষ্টির একত্ব, যেমনটি মানুষ সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা থেকে জেনেছে। ‘নিরবিচ্ছিন্ন গতি তত্তবে' যেমন আমি বলেছি, প্রাকৃতিক জগতে যে এক্য রয়েছে, তা চোখ মেলে তাকালেই দেখা যায় । বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। তারপর প্রাকৃতিক জগতে সুসমন্বিত সুশৃংখল গতিবিধিও বিদ্যমান ৷ বিশ্বজগতের কোনো জিনিসই এই গতিবিধির আওতা বহির্ভূত নয়। কোনো জিনিসই এখানে বিশৃংখল নয়। সমুদয় সৃষ্টিতে এই গতি এমন ভারসাম্যপূর্ণ যে, এর একটা অপরটাকে অচল বা নিক্ররিয় করে দেয় না, সংঘাত-সংঘর্ষও বাধায় না। এই সংঘাত সংঘর্ষহীন সুচারু ও সশৃংখল গতির সর্বোত্তম দৃষ্টান্ত হলো সৌরজগত, যেখানে গ্রহ-নক্ষত্র ও বড় বড় ছায়াপথ মহাশূন্যে চলাচল করছে। আল্লাহ তায়ালা বলেন, ‘সকলেই আকাশে সাতার কাটছে।’ এসব গ্রহ-নক্ষত্র সাক্ষ্য দিচ্ছে যে, যে সত্ত্বা তাদের এই মহাশূন্যে পরিচালিত করছে এবং তাদের গতি, দূরত্ব ও অবস্থান সুশৃংখল রাখছে, সে সত্বা এক- একাধিক নয়। সে সত্বা তাদের স্বভাব প্রকৃতি ও গতিবিধি জানে এবং এই বিস্ময়কর মহাবিশ্বের পরিকল্পনা করার সময় সব কিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। বিশ্বজগতের প্রতিটি বস্তু ও এর সার্বিক ব্যবস্থাপনা যে এক্য এবং একত্বের সাক্ষ্য দেয়, সে সম্পর্কে আপাতত এই সংক্ষিপ্ত বিবরণটুকু উপস্থাপন করেই ক্ষান্ত থাকছি । বস্তুত একত্ব বা তাওহীদ এমন এক বাস্তব সত্য, যা মেনে না নিলে মানব জাতির জীবন সুস্থ ও সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারে না । চারপাশের প্রাকৃতিক জগত সম্পর্কে, প্রাকৃতিক জগতে নিজেদের অবস্থান সম্পর্কে এবং জগতের প্রতিটা বস্তু ও প্রাণী সম্পর্কে মানুষের সঠিক ধারণা লাভ করতে হলে এই তাওহীদ তত্ত্ব সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা লাভ করা অত্যন্ত জরুরী । আর এক ও অদ্বিতীয় আল্লাহ তায়ালা সম্পর্কে সঠিক ধারণা লাভ এবং তীর সাথে যথোচিত সম্পর্ক বজায় রাখা আর তিনি ছাড়া আর যতো প্রাণী বা বস্তু এ বিশ্ব চরাচরে রয়েছে, তাদের সাথেও যথোচিত সম্পর্ক বজায় রাখার জন্যে এই তত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা লাভ করা অপরিহার্য । আর মানুষের চিন্তা-চেতনা ও আবেগ-অনুভূতিকে জীবনের যাবতীয় বিষয়ের সাথে সঠিকভাবে খাপ খাইয়ে নেয়ার জন্যে এ সব কিছুই অত্যন্ত জরুরী । যে ব্যক্তি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনে এবং এই একত্বের মর্ম অনুধাবন করে, সে এই ঈমান ও অনুধাবনের ভিত্তিতেই তার প্রতিপালকের সাথে তার সম্পর্ক সংগতিশীল ও সুসমন্বিত করে। আর আল্লাহ তায়ালা ছাড়া অন্য সব কিছু ও অন্য সকলের সাথে তার সম্পর্ক যেমন হওয়া উচিত ঠিক তেমনি পর্যায়েই রাখে তার শক্তি ও আবেগ অনুভূতি নানারকমের স্বভাব প্রকৃতির অধিকারী বিভিন্ন উপাস্যের মধ্যে কিংবা তার ওপর আধিপত্যশীল বিভিন্ন সৃষ্টির মধ্যে বিভক্ত হয়ে যায় না । যে ব্যক্তি বিশ্বাস করে যে, এক ও অদ্বিতীয় আল্লাহ তায়ালাই এই এক্যবদ্ধ সৃষ্টিজগতের উৎস, সে গোটা সৃষ্টিজগত ও তার মধ্যকার যাবতীয় বস্তু এবং প্রাণীর সাথে পরিচিতি, সহযোগিতা, সখ্যতা ও প্রীতির ভিত্তিতে আচরণ করে। সে জীবনকে এমন একটা স্বাদ ও আকৃতি দান করে, যা এই এঁক্যে বিশ্বাস করে না এমন ব্যক্তির পক্ষে দান করা সম্ভব নয় । এমনকি সে নিজের ও নিজের আশপাশের অন্যান্য বস্তু এবং প্রাণীর মাঝে এই প্রীতি, সখ্য ও সহযোগিতা [ অনুভবও করে না। আর যে ব্যক্তি বিশ্বাস করে যে, প্রকৃতির জগতে কার্যকর আল্লাহর প্রাকৃতিক বিধান সর্বত্র একই ধরনের, সে আল্লাহর আইন ও বিধানকে এমনভাবে গ্রহণ করে, যে আইন বিধান দিয়ে মানব জীবন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় এবং যে প্রাকৃতিক বিধান দ্বারা গোটা বিশ্ব পরিচালিত হয়, উভয়ের মধ্যে পূর্ণ সমন্বয় প্রতিষ্ঠিত হয়। সে মানব রচিত আইনের ওপর আল্লাহর আইনকে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।