যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১১ নং আয়াতের বক্তব্য এই যে, বিশ্বজগতের যাবতীয় সৃষ্টির নির্মাণ, বংশ বৃদ্ধি ও আয়ুঙ্কাল নির্ধারণ সব কিছুরই সুতো আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তায়ালা তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে........ ১৩ নং আয়াতে বলা হয়েছে যে, মহান আল্লাহর হাতেই রয়েছে আকাশ ও পৃথিবীর চাবিকাঠি এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি আর আল্লাহর হাতই যে তার সুনির্দিষ্ট পদ্থায় সমগ্র সৃষ্টি জগতে সক্রিয় রয়েছে এবং জড় পদার্থ, উদ্ভিদ, মানুষ ও জীবজস্তুকে বিভিন্ন রঙে রঞ্জিত করে, সে কথা বলা হয়েছে ২৭ ও ২৮ নং আয়াতে । আর এই হাতই মানব জাতির বংশ বিস্তার ঘটায় এবং এক প্রজন্মকে আর এক প্রজন্মের উত্তরাধিকারী বানায়, এ কথা রয়েছে ৩২ ও ৩৯ নং আয়াতে । এই হাতই আকাশ ও পৃথিবীকে ধ্বংসের কবল থেকে রক্ষা করে, ৪১ নং আয়াতে এ কথাই ঘোষণা করা হয়েছে। 88 নং আয়াতে বলা হয়েছে যে, তার এই হাতই সব কিছুকে নিয়ন্ত্রণে রেখেছে এবং আকাশ ও পৃথিবীর কেউ ভার এ কাজে বাধা দিতে পারেনা । মহান আল্লাহ তায়ালা সম্পর্কে সূরার কয়েকটা বক্তব্য লক্ষণীয়; ‘তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান’ Tac ‘তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’, ‘সব জিনিসই আল্লাহর কাছে ফিরে যাবে ।' ‘তিনি তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত’, ‘রাজত্ব কেবল তারই’, ‘আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন’, ‘তিনি প্রতাপশালী ও ক্ষমাশীল’, তিনি ক্ষমাশীল ও গুণগ্রাহী, ‘তিনি তার বান্দাদের অবস্থা পর্যবেক্ষণকারী, সর্বোত্তম’, তিনি আকাশ ও পৃথিবীর সকল অদৃশ্য বিষয় জানেন’, ‘তিনি অন্তৰ্যামী’ ‘তিনি ধৈর্যশীল ও ক্ষমাশীল’, ‘তিনি মহাজ্ঞানী ও সর্বশক্তিমান এবং তার বান্দাদের তত্বাবধায়ক ৷' এসব বক্তব্য এবং এই সব আয়াত নিয়েই সূরাটা গঠিত, আর এগুলো দ্বারাই বুঝা যায় সূরার বৈশিষ্ট্য কি এবং মনের ওপর তা সাধারণভাবে কি প্রভাব বিস্তার করে। | সূরার এই সব বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখেই আমি একে ভালোভাবে বিশ্লেষণ ও হৃদয়ংগম করার সুবিধার্থে ছয়টা অংশে ভাগ করেছি । তবে প্রত্যেকটা অংশের বক্তব্য এতো সাদৃশ্যপূর্ণ যে, পুরো সূরাটা আসলে একটা অধ্যায় বলেই প্রতীয়মান হয়। তাফসীর আফ্মাত ১-৩ ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্ট’, (আয়াত-১) সূরাটার শুরুতেই আল্লাহর প্রশংসা করা হয়েছে। তাই বলা যায়, এ সূরার মূল লক্ষ্যই আল্লাহর দিকে মনকে নিবিষ্ট করা । তার নেয়ামতগুলো দর্শনের জন্যে মনকে জাগিয়ে তোলা, তার দয়া ও অনুগ্রহ অন্বেষণ করা, তাঁর সৃষ্টি জগতে তার অতুলনীয় শিল্প নৈপুণ্যর নিদর্শন দেখা, সমগ্র চেতনা ও অনুভূতিকে এসব নিদর্শন দিয়ে পরিপূর্ণ করা এবং প্রশংসা, গুণকীর্তন ও ক্ষমা প্রার্থনা করা । স্াকৃতিক্ নিয়মে পৃথিবীর পরিচালন ও কাক্ষণাবেশ্ষণ ‘সমস্ত প্রশংসা আল্লাহর ।' এই কথাটা বলার সাথে সাথেই সৃজন সম্বলিত তার গুণবাচক নামটির উল্লেখ করা হয়েছে। যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ।' অর্থাৎ তিনি এই বিশাল সৃষ্টি জগতের নির্মাতা, যার একাংশ আমাদের ওপরে ও একাংশ নীচে | দেখতে পাই ৷ এর সবচেয়ে ক্ষুদ্র অংশ এবং আমাদের নিকটতম অংশ হলো আমাদের এই ৩৫ সুক্না ফাতেক্স (১৭১) পারবা ২২ সনখিল ৫ যিলান্ল ১৭তস ঠ.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।