বহু উপাস্যের পরিবর্তে একমাত্র উপাস্যের ঘোষণায় কোরায়শ যেমন হতভম্ব হয়ে যায় এবং এর প্রতিরোধে রুখে দাড়ায়, তেমনি কোরায়শের আগেও বহু জাতি এ ঘোষণা ও এ আকীদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অপরদিকে প্রত্যেক রসূল (স.) এ আকীদা প্রতিষ্ঠিত করার জন্যে ছিলেন বদ্ধপরিকর । তাদের রেসালাতের ভিত্তিই ছিলো এর ওপর প্রতিষ্ঠিত । যুগ যুগ কাল ধরে রসূলরা এ আকীদা মানব জাতির মন-মগযে বদ্ধমূল করার জন্যে সর্বাত্মক চেষ্টা চালান । এই ইতিহাস পর্যালোচনা করতে গেলে একটু বিস্তারিতভাবে এই তত্ত্বটার মূল্যায়ন ও ব্যাখ্যা বিশ্লেষণ করা সমীচীন হবে বলে মনে হয়। আমি বলেছি যে, তাওহীদ তথা একেশ্বরবাদ বা ‘একক উপাস্য তত্ত্ব’ হচ্ছে সেই আদি ও আসল মহাসত্য, যার ওপর এই গোটা সৃষ্টিজগত দাড়িয়ে আছে ও টিকে আছে। আমি একথাও বলেছি যে, এই সৃষ্টিজগতের যেখানে যা কিছু আছে সবই এই মহাসত্যের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। সংগতভাবেই প্রশ্ন জাগে যে, এই সত্যের পক্ষে সৃষ্টিজগত কিভাবে সাক্ষ্য দিচ্ছে? এর জবাবে বলছি, দৃশ্যমান এই মহাবিশ্বকে পরিচালনাকারী ও নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক নিয়মগুলো যে একই প্রকৃতির, একই ধরনের এবং একই উৎস থেকে উদ্ভূত তা একেবারেই স্পষ্ট ও স্বচ্ছ । আর | প্রাকৃতিক নিয়মের এই প্রকৃতিগত ও গুণগত এক্য অকাট্যভাবেই প্রমাণ করে যে, যে ইচ্ছা ও সিদ্ধান্ত এই প্রাকৃতিক নিয়মগুলো তৈরী করেছে, সেই ইচ্ছা ও সিদ্ধান্তও অবশ্যই এক ও অভিন্ন হওয়া অপরিহার্য । বিশ্বজগতের যেদিকেই তাকাই, এই সত্যটাই আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে যে, প্রাকৃতিক নিয়মগুলো সবই গুণগত, প্রকৃতিগত, চরিত্রগত ও জাতগতভাবে এক অভিন্ন । এই এক্য থেকে পরিস্ফুট হয় যে, এগুলোর পেছনে বিরাজমান ইচ্ছা এবং সিদ্ধান্তও এক অভিন্ন । মহাবিশ্বের যেখানে যা কিছু আছে, তার প্রত্যেকটা জিনিসই নিরন্তর চলমান, নিয়মানুগ ও সুশৃংখলভাবে গতিশীল ও আবর্তনশীল ৷ সৃষ্টিজগতের প্রাণী কিংবা অপ্রাণী প্রত্যেক বস্তুর প্রথম একক হচ্ছে অতি ক্ষুদ্র অণু । এই অণু সদা চলমান ও গতিশীল । কেননা এই অণু সেসব ইলেকট্রোন দ্বারা গঠিত, যা বহু সংখ্যক প্রোটোন দ্বারা গঠিত পরমাণুর চারপাশে আবর্তনশীল। ঠিক যেমন সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলো ঘূর্ণায়মান এবং অগণিত সৌরজগতের সমষ্টি ছায়াপথ যেমন নিজের চারপাশে কক্ষপথ প্রদক্ষিণ করে থাকে, আর গ্রহগুলোর ভেতরে, সূর্যের ভেতরে এবং ছায়াপথের ভেতরে যে আবর্তন প্রক্রিয়া চলে, তার সবটার একই গতিপথ- পশ্চিম থেকে পূর্ব দিকে, যা ঘড়ির গতিপথের ঠিক বিপরীত! আর যে সমস্ত উপাদান দিয়ে পৃথিবী ও অন্যান্য চলমান গ্রহগুলো গঠিত, সেগুলো সব একই উপাদান । নক্ষত্রগুলোর উপাদান্ও তদ্রূপ । আর উপাদানগুলো সব অণু দ্বারা গঠিত, আর অণুগুলো ইলেকট্রোন, প্রোটোন ও নিউট্রন দিয়ে গঠিত, সব কিছুই এই তিনটে মৌলিক জিনিস দিয়ে তৈরী । আবার বস্তু যেমন তিনটি মৌলিক উপাদানের সমষ্টি, তেমনি বিজ্ঞানীরা শক্তিগুলোর মূল নির্ধারণ করেছেন একটামাত্র, আলো ও তাপ, আর পৃথিবীতে যতো রশ্মি আছে, সবই একটা মাত্র শক্তির বিভিন্ন রূপ, সেই শক্তিটা হলো ইলেকট্রো ম্যাগনেটিক শক্তি, এসব শক্তিই চলাচল করে একই গতিতে, এদের গতিতে যেটুকু পার্থক্য তা শুধু তরংগের পার্থক্য । বস্তুর উপাদান তিনটে আর শক্তির উপাদান হচ্ছে ভিন্ন ভিন্ন শক্তিসম্পন্ন তরংগ । আইনষ্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে বস্তু ও শক্তির সমীকরণ করেছেন । তিনি বলেছেন, বস্তু ও শক্তি সমান৷ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে তার দাবীর সত্যতা প্রমাণিত হয়, সর্বশেষ পরীক্ষা তার দাবীকে এতো উচ্চকন্ঠে সত্যায়ন করে যে, সারা দুনিয়াই তা যেন শুনতে পায়। তা হলো, আয়োডিন বোমায় অণুর চূর্ণ বিচূর্ণ হওয়া তত্ত্ব । সুতরাং এদিক থেকে বস্তু ও শক্তি সমমানের জিনিস । ৩৮ সূরা ছোয়াদ (১৬৯) পাক্পা ২৩ অনখিন্স ৬ VWW. UOIKTIADV. DLOSSDPOL. COM যিন্পান্স ১৭তম ২২
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।