বিশ্বয়ের ব্যাপার ৷' এখানে ‘উজাব’ শব্দটার ব্যবহার বিস্ময়ের আতিশয্য ও চরম মাত্রা বুঝাচ্ছে। অনুরূপভাবে জনগণের মন থেকে এই দাওয়াতের প্রভাব মুছে ফেলার জন্যে তারা কিরূপ পন্থা অবলম্বন করেছে, তা চিত্রিত করা হয়েছে পরবর্তী আয়াতে ৷ তাদের পুরুষানুত্রমিক আকীদা বিশ্বাস আকড়ে ধরে রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং এরূপ ধারণা দেয়া হয়েছে যে, রসূল (স.) যে দাওয়াত দিচ্ছেন তা বাহ্যত যেরূপ দেখা যায়, আসলে তা নয়। আসলে এই দাওয়াতের পেছনে এমন কোনো গোপন উদ্দেশ্য নিহিত রয়েছে, যা একমাত্র তাদের মতো প্রবীণ নেতারাই বুঝতে পারে। ‘তাদের কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি এই বলে চলে যায় যে, ......' অর্থাৎ কিনা, ওটা কোনো ধৰ্মও নয়, কোনো আকীদা-বিশ্বাসও নয়, বরঞ্চ এই দাওয়াতের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নিহিত রয়েছে, যার প্রকৃত তত্ত্ব সাধারণ জনগণ বুঝতে পারে না। এ সল্পর্কে বুঝা ও সিদ্ধান্ত নেয়ার ভার সেই নেতাদের হাতেই অর্পণ করা উচিত যারা খুব সুক্ষমজ্ঞানী ও গুপ্ত তত্ত্ব বিশারদ । তারপর জনগণের নিজ নিজ কাজে যথারীতি নিয়োজিত থাকা উচিত । নিজেদের এ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। নেতারাই এর প্রতিরোধের জন্যে যথেষ্ট । তারাই জনগণের স্বার্থ, আকীদা বিশ্বাস ও দেবদেবীর রক্ষণাবেক্ষণে দিবারাত্র নিয়োজিত । জনগণের এ ব্যাপারে নিশ্চিন্ত থাকা উচিত । একনায়ক শাসকরা চিরদিনই এরূপ করতে অভ্যস্ত । তারা জনগণকে তাদের স্বার্থ নিয়ে ভাবতে দেয় না । প্রকৃত সত্য কি তা নিয়ে মাথা ঘামাতে দেয় না। তাদের প্রকৃত হুমকি কোন দিক থেকে আসতে পারে তা তাদের চিন্তা করতে দেয় না । কেননা নিজেদের বিষয় নিয়ে জনগণ যদি নিজেরাই চিন্তা ভাবনা করে, তাহলে সেটা একনায়কদের জন্যে বিপজ্জনক হতে পারে। তারা যে বাতিলের মধ্যে, অন্যায় অসত্যের মধ্যে নিমজ্জিত আছে, সেটা তারা বুঝে ফেলতে পারে। অথচ জনগণকে ভুল ভ্রান্তির মধ্যে ডুবিয়ে রেখেই তারা আয়েশী ও স্বেচ্ছাচারী জীবন যাপন করতে পারে। তারা সজাগ সচেতন হলে তা পারে না। তারপর তারা অন্য যে কৌশলটা অবলম্বন করে জনগণকে ধোকা দেয়, তাহলো তাদের আকীদা বিশ্বাসের প্রায় কাছাকাছি আহলে কেতাবের. আকীদা বিশ্বাসের. বরাত দেয়া । অথচ ইতিমধ্যেই ওগুলোতে নানা কথার অনুপ্রবেশ ঘটেছে এবং ওগুলোকে প্রকৃত তাওহীদ থেকে দূরে সরিয়ে দিয়েছে ও বিকৃত করেছে। তারা বলে, ‘সর্বশেষ ধর্মে আমরা এমন কথা শুনিনি এটা নিশ্চয়ই মনগড়া ৷’ এ সময় খৃষ্টধর্মে ‘ত্রিত্বাদ’ ও ইহুদী ধর্মে ‘ওযায়র’ তত্ত্বের মিশ্রণ ঘটেছে। এই ভেজাল মিশ্রিত খৃষ্টধৰ্ম ও ইহুদী ধর্মের দিকে ইংগিত করেই কোরায়শ নেতারা বলতো, ‘সর্বশেষ ধর্মে আমরা এমন কথা শুনিনি ৷’ অর্থাৎ এমন এক আল্লাহর এবাদাতের কথা শুনিনি যা মোহাম্মদ (স.) নিয়ে এসেছে । সুতরাং মোহাম্মদ (স.) যা বলে, ওটাই মনগড়া! এ কথা সুবিদিত যে, তাওহীদ বিশ্বাসকে নির্ভেজাল করা ও তার সাথে মিশ্রিত নানা রকমের মনগড়া ধ্যান ধারণা, রূপকথা ও উপকথা থেকে তাকে মুক্ত করার প্রতি ইসলাম প্রবল আগ্রহ পোষণ করে। ইসলামের পূর্বে যেসব ধর্ম এসেছিলো, তাতে প্রথমে নির্ভেজাল তাওহীদই ছিলো । পরবর্তীকালে তাতে এসব মানব রচিত ধ্যান ধারণার মিশ্রণ ঘটে । ইসলামের এই আগ্রহের কারণ এই যে, তাওহীদই হচ্ছে সেই আদি ও আসল মহাসত্য, যার ওপর গোটা সৃষ্টিজগতের ভিত্তি প্রতিষ্ঠিত । গোটা সৃষ্টিজগত দ্যর্থহীনভাবে ও অকাট্যভাবে এই মহাসত্যের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। তা ছাড়া এই তাওহীদই হচ্ছে সেই স্তম্ভ, যার ওপর মানব জীবন প্রতিষ্ঠিত না হলে তা তার মূল ও শাখা-প্রশাখা সমেত অশুদ্ধ, বিকৃত ও পথশ্রষ্ট হয়ে যেতে পারে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।