[LL তাফসীর ফী যিলালিল কোরআন কিছু না কিছু শুনেছে। এখন তোমরা তার সম্পর্কে কোনো একটা বক্তব্যে একমত হও। হরেক জনে হরেক রকম বক্তব্য দিয়ো না এবং একজন: আরেক জনের বিপরীত কথা বলো না । উপস্থিত জনতা বললো, তাহলে এ ব্যাপারে কি বলতে হবে তা আপনিই বলে দিন ।, আপনিই একটা মত ঠিক করে দিন। আমরা সেই মতই প্রচার করবো । ওলীদ বললো; বরং তোমরা বলো । আমি শুনি। জনতার একাংশ বললো, আমরা ওকে জ্যোতিষী বলবো । ওলীদ বললো, না, আল্লাহর কসম, সে জ্যোতিষী নয়। আমরা বনু জ্যোতিষী দেখেছি, কিন্তু জ্যোতিষীরা যে রকম রহস্যময়, ধাধালো ও ছন্দ-পয়ারযুক্ত কথা বলে, মোহাম্মদ (স.) সে রকম বলে না । লোকেরা বললো, ঠিক আছে, আমরা ওকে পাগল বলবো, ওলীদ বললো, না, না, সে তো পাগল নয়। পাগলামি আমরা দেখেছি এবং চিনিও। পাগল যে রকম আবোল তাবোল বলে, কথা বলতে বলতে শ্বাসরুদ্ধ ও জিহবা আড়ষ্ট হয়ে আসে এবং কু-প্ররোচণা দেয়ার ভংগিতে কথা বলে, সেসব লক্ষণ ওর ভেতরে নেই । জনতা বললো, তাহলে কবি বললে কেমন হয়? ওলীদ বললো, না, ও তো কবি নয় । আমরা সব রকমের কবিতা চিনি । যুদ্ধের কবিতা চিনি, নিন্দাসূচক কবিতা চিনি, প্রশংসার কবিতা চিনি, ছোট কবিতা চিনি, বড় কবিতা চিনি, কিন্তু কোন মাপকাঠিতেই মোহাম্মদ (স.)-এর কথাবার্তা ‘কবিতার আওতায় পড়ে না। জনতা বললো, তাহলে যাদুকর বলি? ওলীদ বললো না, ওতো যাদুকরও নয়। আমরা বহু যাদুকর এবং তাদের যাদু দেখেছি, কিন্তু তাদের ফুঁক দেয়া ও গেরো দেয়ার লক্ষণটা ওর ভেতরে নেই । তারা বললো, তাহলে এখন আপনিই বলে দিন আমরা কি বলবো । ওলীদ বললো, আসলে ওর কথাবার্তা এতো মিষ্টি, এতো ব্যাপক অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ যে, তার সম্পর্কে তোমাদের এসব বক্তব্যের কোনোটাই ধোপে টিকবে না । সবই মিথ্যা বলে গণ্য হবে। তার সম্পর্কে তোমাদের একথাই অধিকতর গ্রহণযোগ্য হবে যে, ‘সে একজন যাদুকর । সে এমন কথা নিয়ে এসেছে, যা ছেলে ও বাবার মধ্যে, ভাই ও ভাইয়ের মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে এবং ব্যক্তি ও তার গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। কাজেই একে যাদু বলাই সমীচীন ৷' লোকেরা এই বক্তব্য নিয়েই সর্বত্র ছড়িয়ে পড়লো এবং ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাকেই আসতে দেখলো, তাকেই মোহাম্মদ (স.) সম্পর্কে সাবধান করতে লাগলো এবং তার দাওয়াত সম্পর্কে হুশিয়ার করতে লাগলো । কোরায়শ নেতাদের মোহাশ্মদ (স.)-কে মিথ্যাবাদী যাদুকর বলার এই ছিলো পটভূমি । প্রকৃতপক্ষে তারা নিজেরাও জানতো যে, তাদের এ কথা নির্জলা মিথ্যা । তারা ভালো করেই জানতো, রসূল (স.) মিথ্যাবাদী নন, যাদুকরও নন। কজাওকহ্ীদ তত্ত্বের সাখ্যে কেৌশব্লে শের্সেক্কের সহমিশ্বণ তারা রসূল (স.) কর্তৃক তাদের এক আল্লাহর এবাদাতের আহ্বান জানানোতেও অবাক হতো । অথচ এটাই ছিলো সবচেয়ে সত্য কথা এবং সবচেয়ে শ্রবণযোগ্য বক্তব্য । আল্লাহ তায়ালা তাদের এ সংক্রান্ত কথা উদ্ধৃত করেছেন। (আয়াত ৫, ৬, ৭ ও ৮) ‘সে কি বহু উপাস্যের পরিবর্তে মাত্র একজন উপাস্য স্থির করে নিলো? এতো একটা নিদারুণ বিশ্বয়ের ব্যাপার তাদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এই বলে চলে যায় যে, তোমরা যা করছো, তা.করে যেতে থাকো এবং তোমাদের উপাস্যদের ব্যাপারে দৃঢ় থাকো । নিশ্চয় এ বক্তব্য কোনো | উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সর্বশেষ আগত ধর্মে এ কথা শুনিনি । এটা নিশ্চয়ই মনগড়া ব্যাপার ৷' কোরআনের বর্ণনা থেকে তাদের বিস্ময়ের চরমতম মাত্রার ছবি ফুটে ওঠছে। অথচ এটা আসলে একটা স্বাভাবিক ও সহজ বাস্তবতা ৷ ‘সে কি বহু উপাস্যের পরিবর্তে মাত্র একজন উপাস্য স্থির করে দিয়েছে?’ ভাবখানা এই যে, এটা যেন অকল্পনীয় ব্যাপার! ‘এটা তো একটা নিদারুণ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।