যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

_ তাক্ৰসীর কব যিলালিল কোরআন ___শ কিন্তু যে জিনিসটা হওয়া সবচেয়ে বেশী দরকারী ও সবচেয়ে বেশী সংগত, সেই জিনিসটা নিয়েই কাফেররা চিরকাল বিস্ময় প্রকাশ করেছে, অসন্তোষ প্রকাশ করেছে এবং তাকে মিথ্যা সাব্যস্ত করেছে। কেননা মানুষের মধ্য থেকে রসূল নিযুক্ত হওয়ার যৌক্তিকতা তারা বুঝতো না। রেসালাতকে আল্লাহর দিকে বাস্তব পথ প্রদর্শনের উপায় হিসাবে না দেখে তারা একটা কাল্পনিক, রহস্যময়, অস্পষ্ট ও দুর্বোধ্য জিনিস হিসাবে বিবেচনা করতো । রেসালাতকে তারা এমন একটা উড়ন্ত ও বায়বীয় জিনিস মনে করতো, যা হাত দিয়ে স্পর্শ করা যায় না, আলোতে দেখা যায় না, সুস্পষ্টভাবে চেনা এবং বুঝাও যায় না, পার্থিব জীবনে যার অস্তিত্‌ নেই। তারা একে একটা রূপকথার কল্পকাহিনী হিসাবেই বিবেচনা করতো, যা তাদের পৌত্তলিক আকীদা বিশ্বাস থেকে জন্য নেয়া কল্পকাহিনীগুলোর মতো । | জন্নে বাস্তব, স্বাভাবিক, পূত পবিত্র, পরিচ্ছন্ন ও উচ্চমানের জীবন পথ হিসেবে মনোনীত করলেন । তিনি এটাকে একটা বস্তুনিষ্ঠ ব্যবস্থা হিসাবে উপস্থাপন করেন। কাল্পনিক, অস্পষ্ট স্বপ্নিল ও রহস্যময় কোনো ব্যবস্থা হিসাবে নয়। এমন কোনো ব্যবস্থা হিসাবে নয় যাকে বাস্তব রূপ দান করা কঠিন এবং যা কল্পনার কুয়াশায় হারিয়ে যায়। ‘কাফেররা বললো, এতো মিথ্যাবাদী এক যাদুকর !' তাদের একথা বলার কারণ এই যে, আল্লাহ তায়ালা তাদের মধ্যকার একজন মানুষের কাছে ওহী পাঠাতে পারেন তা তাদের কল্পনা বহির্ভূত । তাছাড়া জনগণকে মোহাম্মদ (স.)-এর প্রতি বীতশ্রদ্ধ করে তোলা এবং তার সুপরিচিত সত্যবাদিতা সম্পর্কে জনমনে সংশয় সৃষ্টি করাই এই বক্তব্যের উদ্দেশ্য । | পক্ষান্তরে যে সত্য সন্দেহাতীতভাবে প্রমাণিত তা হলো, কোরায়শ নেতারা মোহাম্মদ (স.)-কে সঠিকভাবেই চিনতো এবং মুখে তাকে মিথ্যাবাদী এবং যাদুকর বললেও আদতে এ কথায় তারা এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করতো না । তাদের এ উক্তি ছিলো নিছঙ্ক জনগণকে বিভ্রান্ত করা ও ধোকা দেয়ার অস্ত্র বিশেষ । এই ধোকাবাজিতে সেই নেতারা ছিলো পুরই দক্ষ ৷ তাদের এই অপপ্রচারের উদ্দেশ্য ছিলো কেবল মোহাম্মদ (স.)-এর দেয়া সত্যের দাওয়াতের বল থেকে নিজেদের কায়েমী স্বার্থকে রক্ষা করা। কেননা তারা জানতো যে, এই দাওয়াত বাস্তবে প্রতিষ্ঠিত হলে তাদের বাতিল সমাজ ব্যবস্থা ও মূল্যবোধ আদৌ টিকবে না । মোহাম্মদ (স.) ও তার আনীত সত্য দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালালে কোরায়শ নেতারা নিজেদের এবং মক্কার জনগণের মনে তাদের ভক্তি শ্রদ্ধা ও ভাবমূর্তি রক্ষা করতে পারবে, আর হজ্জের মৌসুমে মক্কায় আগত প্রতিনিধি দলগুলোকে মোহাম্মদ (স.) ও তার প্রচারিত নতুন ধর্ম থেকে ফিরিয়ে রাখতে পারবে, সে সম্পর্কে তারা এক পর্যায়ে একটা একমত্যে পৌছেছিলো। সেই ঘটনাটা ইতিপূর্বেও আমি উল্লেখ করেছি । এখানে তার পুনরাবৃত্তি করা জরুরী মনে হচ্ছে। ইবনে এসহাকের বর্ণনা অনুসারে ঘটনাটা নিম্নরূপ- প্রবীণ কোরায়শ নেতা ওলীদ ইবনে মুগীরার কাছে একদিন কোরায়শ বংশের কিছু লোক জমায়েত হলো । হজ্জের মৌসুম সমাগতপ্রায়। ওলীদ তাদের সম্বোধন করে বললো, ‘হে কোরায়শ জনতা, শোন, হজ্জের মৌসুম ঘনিয়ে এসেছে। এ সময় আরবের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তীর্থযাত্রীরা আসবে । তোমাদের এই সাথী [অর্থাৎ মোহাম্মদ (স.)] সম্পর্কে তারা ইতিমধ্যে নিশ্চয়ই | | _ ৩৮ সূক্া ছোয়াদ ১৬৬১) পারা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।