‘আমি তাদের আগের কত জাতিকে ধ্বংস করেছি। তখন তারা আর্তনাদ করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি পাওয়ার সুযোগ ছিলো না । (আয়াত ৩) হয়তো বা মক্কার এই মোশরেকরাও তাদের বর্তমান আয়ুঙ্কাল ফুরিয়ে যাওয়ার পর অহংকার ও বিরোধিতা থেকে ফিরে আসবে। সেসব অতীত জাতিগুলোর মতোই আর্তনাদ করবে, করুণা ভিক্ষা করবে, কিন্তু একইভাবে তা বৃথা যাবে। অথচ এখনও তাদের হাতে অবকাশ রয়েছে। ‘| নিষ্কৃতির সকল সযোগ ফুরিয়ে যাওয়ার আগে এবং আর্তনাদ ও কাকুতি মিনতির আগে এখনো সময় রয়েছে। এরপর আর কোনো সাহায্য ও মুক্তির সুযোগ থাকবে না। আল্লাহর রসুূন্লক্কে যাদুকর আখ্থ্যা দেয়ার স্বটনা মোশরেকদের অহংকার ও বিরোধিতার বিস্তারিত বিবরণ দেয়ার আগে অতীতের করুণ ইতিহাসের এক ঝলক দেখিয়ে তাদের বিবেককে কষাঘাত করা হচ্ছে। এরপর তাদের অহংকার ও বিরোধিতার বিবরণ দেয়া হচ্ছে, তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে আসায় তারা বিস্মিত হয়েছে এবং কাফেররা বলেছে, এতো একজন মিথ্যাবাদী যাদুকর । (আয়াত 8৪, ৫, ৬, ৭, ও ৮) যে কথার মধ্য দিয়ে তাদের অহংকার ফুটে ওঠেছে তা হলো, ‘আমাদের মধ্য থেকে কেবল তার ওপরই উপদেশ নাযেল হয়ে গেলে?’ আর যে কথার মধ্য দিয়ে বিরোধিতা ফুটে ওঠেছে তা হলো, সমস্ত দেব-দেবীকে সে মাত্র একজন দেবতায় পরিণত করে ফেললো?’ ‘আমরা সর্বশেষ ধর্মে এমন কথা শুনিনি’........ ‘এতো মিথ্যাবাদী যাদুকর ৷’ ‘সবই বানোয়াট কথা, আল্লাহর রসূল মানুষের মধ্য থেকে হওয়ায় বিশ্বয়বোধ করাটা অনেক পুরনো ব্যাপার । বহুবার এর পুনরাবৃত্তি হয়েছে। সকল জাতিই এ কথা বলতো এবং এই কারণ দেখিয়ে নিজেদের ঈমান আনার অক্ষমতা প্রকাশ করতো আদিকাল থেকেই । এতদসত্তেও আবহমানকাল ধরে মানুষই নবী রসূল হয়ে এসেছে, আর এতদসত্তেও মানুষ বার বার এই আপত্তিই তুলতে থেকেছে। ‘তারা অবাক হয়ে গেছে এজন্যে যে, তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে এসেছে ।' অথচ যুক্তি ও বুদ্ধির বিচারে সবচেয়ে সংগত ব্যাপার এটাই যে, মানুষের মধ্য থেকেই মানুষের পথপ্রদর্শক ও সতর্ককারী আসা উচিত । মানুষই বুঝতে পারে মানুষ কিভাবে চিন্তা করে, কী তার অনুভূতি, তার অন্তরে কি চিন্তাভাবনার উদয় হয়। তাদের দেহমনে কি টানাপড়েন চলে, তারা কি কি ক্ষতি ও কষ্ট ভোগ করে। কিসের কিসের দিকে ঝৌক আকর্ষণ বোধ করে, কি কি চেষ্টা সাধনা তারা করতে সক্ষম কিংবা অক্ষম, কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয় তারা এবং কি.কি উপকরণ তাদের ওপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব বিস্তার করে। যে মানুষ অন্য মানুষের সাথেই বসবাস করে, তার জীবন সেই মানুষদের জন্যে অনুকরণীয় হতে পারে। কেননা তারা মনে করে যে, সে তাদেরই একজন ৷ সে যা করতে পারে তা আমরা কেন করতে পারবো না? সে তো আমাদেরই মতো, সে যে মতবাদ নিজে পালন করছে এবং অন্যদের তার দিকে দাওয়াত দিচ্ছে, তা সব মানুষেরই পালনযোগ্য । কেননা একজন মানুষ তাদের সামনেই তা পালন করছে। সে মানুষটা তাদেরই বংশধর ৷ তাদের ভাষাতেই সে কথা বলে এবং তাদের ভাষা, আদত অভ্যাস, রীতিপ্রথা এবং জীবনের খুঁটিনাটি সব তথ্যই তার জানা । এ জন্যে তার সাথে তাদের কি খুব বেশী প্রভেদ নেই ৷ জাতীয়তার দিক দিয়েও নয়, ভাষার দিক দিয়েও নয় এবং জীবনের স্বভাব প্রকৃতির দিক দিয়েও নয় । | ৩৮ সূন্থা ছোস়্াদ ০১৬৫০১) ________ পাৰ্বা ২৩ অনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।