যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

জিনিস । এই সত্ত্বার ভেতরে যেসব খুঁটিনাটি জিনিস রয়েছে, তা নিয়ে চিন্তা গবেষণা করলে সে দেখতে পাবে যে, তার প্রত্যেকটা ক্ষুদ্রাতিক্ষুদ্ জিনিসেও বহু অলৌকিক উপাদান রয়েছে। এগুলো যদি মানুষ বুঝতো, তা হলে আল্লাহর মনোনীত একজন মানুষের কাছে.তীর কাছ থেকে ওহী ' আসাতে সে এতোটা হতবুদ্ধি হয়ে যেতনা ৷ প্রত্যেকটা মানুষের দেহে ও মনে এতো সব অসংখ্য অলৌকিক বৈশিষ্ট্য নিহিত থাকা যতখানি বিশ্বয়োদ্দীপক, ওহীর আগমন তার চেয়ে বেশী বিশ্ময়োদ্দীপক নয় । আল্লাহ্‌ তায়ালা সূরার প্রথম আয়াতে বলেন, ‘সোয়াদ, এবং উপদেশপূর্ণ কোরআনের কসম, ক্ৰোকর্স আন যুগপৎ উপদেশ ও আইন গ্রন্থ এ কথা সত্য যে, কোরআনে শুধু উপদেশই থাকে না, থাকে অন্যান্য জিনিসও, যেমন আইন ও বিধান, কেসসা কাহিনী, আর সুসভ্য জীবন যাপনের উপকরণ ও পদ্ধতি সমূহ । তবে আল্লাহর | স্বরণ এবং আল্লাহর দিকে মনোনিবেশটাই সর্বাগে আবশ্যক এবং এগুলোই সর্বপ্রথম । এগুলোই কোরআনের প্রথম ও প্রধান বক্তব্য । সত্য বলতে কি, আইন বিধান এবং কেসসা কাহিনীও আসলে এই উপদেশমালারই অংশ । কেননা এগুলোর প্রত্যেকটাই আল্লাহর কথা মনে করিয়ে দেয় এবং আল্লাহর দিকে মন ঝুঁকিয়ে দেয়। “‘যিয্‌ যেকর’ শব্দটার অর্থ যেমন ‘উপদেশপূর্ণ' হতে পারে, তেমনি এর অর্থ আলোচনায় পরিপূর্ণ অথবা 'প্রখ্যাত’ হতে পারে। বস্তুত এটাই কোরআনের আসল গুণ বৈশিষ্ট্য, ‘বরং কাফেররা অহংকার ও বিরোধিতায় লিপ্ত ।' বক্তব্যের ভেতরে এই আকস্মিক মোড় পরিবর্তন দৃষ্টি আকর্ষণ করে। মনে হয় যেন এখানে প্রথম আলোচ্য বিষয়টায় ছেদ পড়েছে। অর্থাৎ সোয়াদ ও কোরআনের নামে শপথ করেই ক্ষান্ত থাকা হচ্ছে। অথচ শপথের বিষয়টা শেষ হলো না বলে মনে হচ্ছে। কেননা কেবল শপথের উল্লেখ করা হয়েছে, শপথ করে যে কথাটা বলা হবে তা এখনো বলা হয়নি । এর অব্যবহিত পরেই মোশরেকদের এবং তাদের অহংকার ও বিরোধিতার বিষয়টি এসে গেছে, কিন্তু প্রথম আলোচিত বিষয়ে এই ছেদ পড়াটা আসলে বাহ্যিক । এ দ্বারা পরবর্তী বক্তব্যের গুরুত্ব বাড়ানোই উদ্দেশ্য । সোয়াদ ও উপদেশপূর্ণ কোরআনের কসম খাওয়া থেকেই বুঝা যায়, পরবর্তীতে যা বলা হচ্ছে তা এতোই গুরুত্বপূর্ণ যে, সে ব্যাপারে আল্লাহর কসম খাওয়াও বেমানান নয়। এরপর মোশরেকদের অহংকার ও কোরআনের বিরোধিতার উল্লেখ করা হয়েছে। বস্তুত ‘বরং’ কথাটার আগে এবং পরে যা বলা হয়েছে, দুটোই আসলে একই বিষয়ের সাথে সম্পৃক্ত । বাচনভংগিতে এই মোড় পরিবর্তনটা অত্যন্ত তীব্রভাবে দৃষ্টি আকর্ষণ করে দেখিয়ে দিল যে, মহান আল্লাহ তায়ালা এই কোরআনকে যে গুরুত্ব ও মর্যাদা দেন, আর কোরআন থেকে মোশরেকদের অহংকারভরে মুখ ফেরানো ও তার বিরোধিতাকে যে গুরুত্ব দেন, এই উভয় গুরুত্বের পার্থক্য কতখানি । মোশরেকদের অহংকার এবং বিরোধিতাও একটা গুরুতর ব্যাপার বই কি! এরপর এই অহংকার ও বিরোধিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল্লাহ তায়ালা তাদেরই মতো অহংকারী, বিরোধিতাকারী ও প্রত্যাখ্যানকারী অতীতের মোশরেকদের ধ্বংসের কাহিনী তুলে ধরেছেন। তাদের ধ্বংসের করুণ দৃশ্য তুলে ধরে দেখানো হয়েছে যে, আযাব এসে যাওয়ার পর তারা অনেক আর্তনাদ করেছে। অহংকার ও বিরোধিতা পরিত্যাগ করে নতিস্বীকার করেছে, কাকুতি মিনতি করে অনুগ্রহ ভিক্ষা করেছে, কিভ্তু তাতে কোনোই কাজ হয়নি। কারণ এ সবের জন্যে যে নির্দিষ্ট সময় ছিলো তা এতোক্ষণে পার হয়ে গেছে। | ৩৮ সূস্না ছোম্বাদ (১৬৪১) ______[[পাক্না ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।