সূরার আলোচ্য বিষয়গুলো এই চারটি অধ্যায়ে এভাবে আলোচিত হয়েছে। এর ভেতর দিয়ে এক পর্যায়ে পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে যারা রসূলের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং রসূল ও মোমেনদের ওপর নিজেদের বড়াই জাহির করে শেষ পর্যন্ত আল্লাহর আযাবে অপমানিত, লাঞ্চিত, পরাভূত ও বিধ্বস্ত হয়েছে, তাদের রূথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। (আয়াত ১১, ১২, ১৩ ও ১৪) আল্লাহর রমূলদের দাওয়াত প্রত্যাত্যামকারীদের পরাজয় ও ধ্বংসের বিবরণ সম্বলিত মানবেতিহালের এই মর্মান্তিক ও দৃষ্টান্তমূলক অধ্যায়টাকে মানুষের চিত্তপটে আরো একবার তুলে ধরা হয়েছে। তারপর আল্গাহ ভার প্রিয় ও মনোনীত বান্দাদের কিভাবে সন্মানিত, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এবং সাহায্য ও করুণায় ভূষিত করেছেন ডর বিবরণ দিয়েছেন হযরত দাউদ, সোলায়মান ও আইয়ুব (আ.)-এর কাহিনীতে । উক্ত উভয় প্রকারের পরিণতি এই ইহকালীন জগতেই ঘটেছে। এরপর মানুষকে দেখানো হয়েছে কেয়ামতের দৃশ্য, কেয়ামত পরবর্তী বেহেশতের নেয়ামত, সম্পদ, সন্তোষ এবং ভালো ও মন্দ কর্মফল । আখেরাতের অবিনশ্বর জগতের উক্ত কর্মফল হলো তা থেকে ভিন্ন ধরনের । সর্বশেষ অধ্যায়টাতে মানব জাতির প্রথম প্রজন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে। মানব জাতি তার প্রথম শত্রুর পক্ষ থেকে ঈর্ষা ও পরশ্রীকাতরতার অভিজ্ঞতা অর্জন করেছে এ কাহিনীতে । এই শত্ৰু চিরদিন তাকে পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে বিপথগামী করে থাকে, অথচ মানুষ সব কিছু জেনেও তার সম্পর্কে উদাসীন থাকে । কেসসা কাহিনীর এক পর্যায়ে আকাশ ও পৃথিবীর সৃষ্টির মূলে নিহিত এক মহাসত্যের প্রতি মানব জাতির মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এই মহাসত্যটাই নবী রসূল প্রেরণের মাধ্যমে আন্তাহ তায়ালা মানুষের অন্তরে এক মহাসত্য বদ্ধমূল করতে চান। সে সত্যটা এই যে, আমি আকাশ ও পৃথিবী নিরর্থক সৃষ্টি করিনি । এ ধরনের মনোযোগ আকর্ষণী বক্তব্যের বহু দৃষ্টাত্ত কোরআনে রয়েছে। কোরআনের মক্কায় নাযেল হওয়া অংশে বর্ণিত মৌলিক আকীদাগত বিষয়ের মধ্যে এটা একটা বহুল আলোচিত বিষয় ৷ এবার আসুন, আমরা বিস্তারিত তাফসীরে মনোনিবেশ করি । তাফসীর হ্মান্মাত ১৯১-৯৬ ‘সোয়াদ, উপদেশে পরিপূর্ণ কোরআনের শপথ ৷’ (আয়াত ১, ২ ও ৩) মহান আল্লাহ এখানে এই সোয়াদ অক্ষর এবং উপদেশে পরিপূর্ণ কোরআন উভয়েরই কসম খেয়েছেন। এ অক্ষরটা আল্লাহর সৃষ্টি । তিনি এটাকে মানুষের কন্ঠ থেকে উচ্চারিত একটা ধ্বনি হিসাবে যেমন সৃষ্টি করেছেন, তেমনি আরবী বর্ণমালার একটা বর্ণ হিসাবেও সৃষ্টি করেছেন, যা দিয়ে কোরআন রচিত হয়েছে। এ বর্ণমালা মানুষের ক্ষমতার আওতাধীন । অথচ কোরআন মানুঘের ক্ষমতার আওতা বহির্ভূত ৷ কেননা কোরআন আল্লাহর রচিত । কোরআন মানুষের ক্ষমতার উর্ধ্বে এমন এক নিপুণ শিল্প, যার সমকক্ষ কোনো কিছু তৈরী করা মানুষের পক্ষে সম্ভব নয়, তা সে কোরআনেই হোক বা কোরআনের বাইরেই হোক । আর এই সোয়াদ ধ্বনিটা কষ্ঠনালী থেকে উচ্চারিত হওয়া স্বয়ং কষ্ঠনালী ও উক্ত ধ্বনির স্রষ্টা মহান আল্লাহর অসীম ক্ষমতা এবং কুদরতের বল্দেই সম্ভব হচ্ছে। মানুষ এ ধরনের কষ্ঠনালী সৃষ্টি করতে সক্ষম নয়, যার ভেতর দিয়ে এই ধ্বনিগুলো বের হয়। দেহ ও মনের সময়ে মানুষের যে সত্বা গঠিত, তা তার সবচেয়ে কাছের | ৩৮ সুরা ছোস্াদ_ (৬৩১) পারা ২৩ মনখিল ৬ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।